ফুটবল-গরিমায় জার্মানির থেকে কয়েক হাজার যোজন পিছিয়ে স্কটল্যান্ড। ইউরো কাপের উদ্বোধনী ম্যাচে সেটারই প্রতিফলন দেখা গেল। ইউরো কাপে সাধারণত একপেশে ম্যাচ দেখা যায় না। কিন্তু এই ম্যাচ চূড়ান্ত একপেশে হল।

এক দশকের ব্যর্থতা কাটিয়ে ফের বিশ্ব ফুটবলে রাজত্ব করার ইঙ্গিত দিচ্ছে জার্মানি। এবারের ইউরো কাপের শুরুটা যেভাবে করল আয়োজক দেশ, তাতে বিপক্ষ দলগুলির চিন্তার যথেষ্ট কারণ আছে। মিউনিখের আলিয়াঁজ এরিনায় ইউরো কাপের উদ্বোধনী ম্যাচ স্কটল্যান্ডকে ৫-১ উড়িয়ে দিল জার্মানি। গোল পেলেন ফ্লোরিয়ান উইর্ৎজ, জামাল মুসিয়ালা, কাই হ্যাভার্ৎজ, নিকলাস ফুলক্রুগ ও এমরে চ্যান। ম্যাচের শেষদিকে জার্মানির ডিফেন্ডার অ্যান্টনিও রুডিগার আত্মঘাতী গোল করে বসেন। এটাই স্কটল্যান্ডের সান্ত্বনা। সারা ম্যাচে জার্মানির গোলকিপার ম্যানুয়েল ন্যুয়েরকে কোনও শট বা হেডই সেভ করতে হয়নি। জার্মানির পূর্ণ আধিপত্য দেখা গিয়েছে। আত্মঘাতী গোল না হলে আরও সুন্দর দেখাত স্কোরলাইন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

পূর্ণ আধিপত্য জার্মানির

এদিন ম্যাচের শুরু থেকেই স্কটিশদের কোণঠাসা করে দেন জার্মানরা। ১০ মিনিটে প্রথম গোল করেন উইর্ৎজ। ১৯ মিনিটে অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়ে অসাধারণ শটে ব্যবধান বাড়ান মুসিয়ালা। প্রথমার্ধের সংযোজিত সময়ে পেনাল্টি থেকে তৃতীয় গোল করেন হ্যাভার্ৎজ। প্রথমার্ধের শেষে ৩-০ এগিয়েছিল জার্মানি। ৬৮ মিনিটে স্কটল্যান্ডের ডিফেন্ডারদের কাছ থেকে বল কেড়ে নিয়ে ডান পায়ের অনবদ্য শটে চতুর্থ গোল করেন পরিবর্ত ফুলক্রুগ। এরপর ৮৭ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন রুডিগার। দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে জার্মানির হয়ে পঞ্চম গোল করেন পরিবর্ত চ্যান।

বিশ্ব ফুটবলের নতুন তারকা মুসিয়ালা

২০২২ সালের বিশ্বকাপে খুব বেশি সুযোগ পাননি জার্মানির তরুণ তারকা মুসিয়ালা। তবে যেটুকু সুযোগ পেয়েছিলেন তাতেই তিনি নজর কেড়ে নেন। এখন আরও পরিণত হয়ে উঠেছেন মুসিয়ালা। এবারের ইউরো কাপে তিনি অন্যতম সেরা ফুটবলার। প্রথম ম্যাচেই যেভাবে বিপক্ষের ডিফেন্ডারদের ঘোল খাওয়ালেন, তাতে জার্মানির পরবর্তী ম্যাচগুলিতে মুসিয়ালাকে আটকানোর জন্য আলাদা পরিকল্পনা করতে হবে প্রতিপক্ষ দলের কোচকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বয়সে তরুণ কিন্তু পরিকল্পনায় ক্ষুরধার, জাত চেনালেন জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান

UEFA EURO 2024 Exclusive: 'আমরা আশাবাদী ফের খেতাব জিতব,' বলছেন ইতালির বাঙালি ফুটবলপ্রেমী

Christian Eriksen: গতবারের দুঃস্বপ্ন অতীত, ফের ইউরো কাপে খেলছেন ক্রিশ্চিয়ান এরিকসেন