Hardik Pandya: বিরাট কোহলির পর এবার হার্দিক পান্ডিয়া। আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন টিম ইন্ডিয়াক আরও এক তারকা ক্রিকেটার। আফগানদের বিরুদ্ধেল ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
Hardik Pandya: বিরাট কোহলির পর এবার হার্দিক পান্ডিয়া। আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন টিম ইন্ডিয়াক আরও এক তারকা ক্রিকেটার। আফগানদের বিরুদ্ধেল ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আইপিএলের শেষের দিকে চোট পান মুম্বই ইন্ডিয়ন্সের অধিনায়ক হার্দিক। তখন থেকেই তাঁর আফগান সিরিজে মাঠে নামা নিয়েই জল্পনা ছিল। বোর্ড সূত্রে জানা গিয়েছে, ফিটনেসজনিত সমস্যার কারণে হার্দিককে এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। এবারের আইপিএলে হতাশ করেন হার্দিক। খারাপ পারফরম্যান্সের কারণে মুম্বই ইন্ডিয়ন্স ছাড়তে হবে অধিনায়ক হার্দিককে। এর মাঝে ফিটনেস সমস্য়ার কারণে ওয়ানডে সিরিজে না খেলতে পারাটা হার্দিককে হতাশ করবে।

হার্দিকের পরিবর্তে কে
আগামী শনিবার ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে ভারত-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। হার্দিকের পরিবর্তে কাকে স্কোয়াডে নেওয়া হয় সেটা দেখার। জোর জল্পনা শিবম দুবেকে হার্দিকের পরিবর্তে দেখা যেতে পারে। শনিবার থেকে শুরু হতে চলা ওয়ানডে সিরিজে পেসার-অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে রয়েছেন নীতীশ কুমার রেড্ডি। প্রসঙ্গত, বিরাট কোহলি চোটের কারণে ছিটকে যাওয়ায় পরিবর্ত হিসেবে ঋতরাজ গায়কোয়েড়-কে স্কোয়াডে নেওয়া হয়েছে।
ওয়ানডে স্কোয়াডে একঝাঁক তরুণ মুখ
আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে টিম ইন্ডিয়া রেকর্ড ইনিংস ও ৩০০ রানে জিতেছিল। এবার পালা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের। শুভমন গিলের নেতৃত্বে নামছে টিম ইন্ডিয়া। সহ অধিনায়ক রয়েছেন শ্রেয়স আইয়ার। প্রিন্স যাদব, গুরনুর ব্রার, হর্ষ দুবে সহ একঝাঁক তরুণ প্রতিশ্রুতিমান বোলারদের এই সিরিজে খেলতে দেখা যাবে।
আফগানদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ওয়ানডে স্কোয়াড
শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, ঋতুরাজ গায়কোয়েড়, শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), কেএল রাহুল (উইকেটকিপার), ইশান কিষাণ (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, প্রিন্স যাদব, গুরনুর ব্রার, হর্ষ দুবে।
ভারত বনাম আফগানিস্তান ওয়ানডে সিরিজের সূচি
১৩ জুন, শনিবার- ধরমশালা
১৭ জুন, বুধবার- লখনৌ
২০ জুন, শনিবার- চেন্নাই
(তিনটি ম্যাচই ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে শুরু)


