Harshit Rana Ruled Out IPL 2026: আইপিএল শুরুর আগে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গেলেন দলের তারকা পেসার হর্ষিত রানা। টি-২০ বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ডান হাঁটুতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন হর্ষিত।

Harshit Rana Ruled Out IPL 2026: আইপিএল শুরুর আগে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গেলেন দলের তারকা পেসার হর্ষিত রানা। টি-২০ বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ডান হাঁটুতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন হর্ষিত। সেই চোট এখনও না সারায় এবারের আইপিএলে আর খেলার সম্ভাবনা থাকল না দিল্লির ২৪ বছরের পেসারের। হর্ষিত রানার পরিবর্তে কাকে স্কোয়াডে নেওয়া হয় সেটাস দেখার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নবি মুম্বইয়ে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ চলাকালীন বল করতে গিয়ে ডান হাঁটুতে সমস্যা অনুভব করেন রানা। এক ওভার বল করার সময় দু'বার রান-আপ থামিয়ে দেন তিনি এবং পরে মাঠ ছাড়তে বাধ্য হন। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তাঁর হাঁটুর ল্যাটারাল মেনিসকাসে চোট লেগেছে। পরে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাঁকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কথা জানায়। তাঁর বদলি হিসেবে ভারতীয় দলে সুযোগ পান মহম্মদ সিরাজ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কেকেআর-এর পেসাররা

এবারের আইপিএলে কেকেআর-এ এবার স্পেশালিস্ট পেসার হিসাবে আছেন আকাশদীপ, ব্লেসিং মুজারাবানি, বৈভব আরোরা, উমরন মালিক, কার্তিক ত্য়াগি। অলরাউন্ডার পেসার হিসাবে অছেন অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিনও।

রানার চোটের অবস্থা

গত ১০ ফেব্রুয়ারি মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসক দিনশা পারদিওয়ালার তত্ত্বাবধানে হর্ষিত রানার হাঁটুর সফল অস্ত্রোপচার হয়। এরপর থেকেই বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে পুনর্বাসন প্রক্রিয়া চলছে। সোশ্যাল মিডিয়ায় রানা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে চান। তবে পুনর্বাসনের দীর্ঘ সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। কেকেআরের জন্য এটা বড় ধাক্কা, কারণ দলের বোলিং আক্রমণে রানার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ২০২৪ সালে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় ভূমিকা ছিল হর্ষিত।

গত আইপিএলে ১৯টি উইকেট নেন

সেই আইপিএলে দিল্লির পেসার ১৯টি উইকেট নিয়েছিলেন। এর মধ্যে আগেই দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর হরমান-কে। পাশাপাশি চোটে ভুগছেন লঙ্কান পেসার মাথিশা পাথিরানা-ও। যদি ও মুস্তাফিজুরের পরিবর্তে জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানি-কে দলে নিয়েছে নাইট রাইডার্স। তবে হর্ষিত রানার মত তারকা ছিটকে যাওয়ায় টুর্নামেন্ট শুরুর আগে কেকেআরের পেস বিভাগ নিয়ে চিন্তা বাড়ছে।