Asian Games 2026: র্বমোট ৮৫টি পদক জয় করে নিয়ে এসেছেন ভারতীয় তারকারা। ২১টি সোনা, ২৭টি রুপো এবং ৩৭টি ব্রোঞ্জ পদক এসেছে ভারতের ঝুলিতে। অর্থাৎ, ক্রমশই পদকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একনজরে টিম ইন্ডিয়ার মেডেল তালিকা দেখে নিন (India medal tally Asian Games 2026)।

Asian Games 2026: চলতি এশিয়ান গেমস ২০২৬-এর মঞ্চে দাপট দেখাচ্ছে ভারত। শুরুর দিকে একটু হোঁচট খেলেও, ইভেন্ট যত এগিয়েছে ততই কিন্তু পদকের সংখ্যা ক্রমশ বাড়িয়েছে আমাদের দেশ (Asian Games 2026)। সর্বমোট ৮৫টি পদক জয় করে নিয়ে এসেছেন ভারতীয় তারকারা। ২১টি সোনা, ২৭টি রুপো এবং ৩৭টি ব্রোঞ্জ পদক এসেছে ভারতের ঝুলিতে। অর্থাৎ, ক্রমশই পদকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একনজরে টিম ইন্ডিয়ার মেডেল তালিকা দেখে নিন (India medal tally Asian Games 2026)।

সোনার পদক জিতলেন কারা?

ভারতীয় মহিলা ক্রিকেট দল।

১০ মিটার এয়ার পিস্তল বিভাগে মিক্সড টিমে সুরচি সিং এবং কমলজিৎ।

ভারতীয় মহিলা কাবাডি দল।

ভারতীয় পুরুষ কাবাডি দল।

মেয়েদের ব্যক্তিগত ট্র্যাপ (শুটিং) ইভেন্টে নীরু ধান্দা। তিনি এশিয়ান গেমসের এই ইভেন্টে সোনা জেতা প্রথম ভারতীয় তারকা।

মেয়েদের ৪×৪০০ মিটার রিলে রেসে কিরণ, প্রাচী, পুভাম্মা এবং ভিথিয়া রামরাজকে নিয়ে গঠিত ভারতীয় মহিলা দল।

কম্পাউন্ড তীরন্দাজির মহিলা দলগত বিভাগে জ্যোতি সুরেখা ভেন্নাম, চিখিতা তানিপার্তি এবং প্রীতিকা প্রদীপ। বিশ্ব রেকর্ড।

কম্পাউন্ড তীরন্দাজির মিক্সড ইভেন্টে চিখিতা তানিপার্তি এবং সাহিল যাদব জুটি দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা নিশ্চিত করেন।

কম্পাউন্ড তীরন্দাজির পুরুষ দলগত বিভাগে কুশল দালাল, সাহিল যাদব এবং গণেশ মণি রত্নম থিরুমুরু চিনকে ২৩৮-২৩৭ ব্যবধানে হারিয়ে সোনা জেতেন।

শুটিং ট্র্যাপ মিক্সড বিভাগে কীনান চেনাই এবং নীরু ধান্দা জুটি এশিয়ান গেমসের নতুন রেকর্ড গড়ে ভারতকে সোনা এনে দেন।

ভারতীয় মহিলা হকি দল। ফাইনালে চীনকে ১-০ গোলে হারায় তারা।

বক্সিং-এ মহিলাদের ৭৫ কেজি বিভাগে লাভলিনা বরগোহাঁই।

বক্সিং-এ মহিলাদের ৬৫ কেজি বিভাগে পারভীন হুডা।

বক্সিং-এ পুরুষদের ৮০ কেজি বিভাগে অঙ্কুশ পাংহাল।

কুস্তিতে পুরুষদের ফ্রিস্টাইল ৬৫ কেজি বিভাগে সুজিত কালকাল।

আর্চারি রিকার্ভ নারী দল: অঙ্কিতা ভকত, কীর্তি শর্মা এবং কুমকুম মহোদ।

পাকিস্তানকে হারিয়ে ভারতের পুরুষ ক্রিকেট দল।

মালয়েশিয়াকে ৫-১ গোলে হারিয়ে ভারতীয় পুরুষ হকি দল।

তীরন্দাজিতে মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে ওহ ইয়েজিনকে হারিয়ে ঐতিহাসিক সোনা জিতেন ১৭ বছর বয়সী কুমকুম মোহোদ।

গলফে মহিলাদের ভেন্টে প্রথম ভারতীয় নারী গলফার হিসেবে সোনা জেতেন প্রণবী উরস।

কুস্তিতে পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে আমন সেহরাওয়াত।

রুপোর পদক জিতলেন কারা?

মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে এলাভেনিল ভালারিভান, সোনম মাস্কার এবং বিদর্ভ বিনোদ।

মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল একক বিভাগে ইলাভেনিল ভালারিভান।

পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে রুদ্রাঙ্কশ পাটিল, হিমাংশু ঢিল্লন এবং পার্থ মানে।

মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল একক বিভাগে হিমাংশু ঢিল্লন।

মহিলাদের ৪৯ কেজি ভারোত্তোলন বিভাগে মীরাবাঈ চানু।

মহিলাদের স্যান্ডা ৬০ কেজি বিভাগে নাওরেম রোশিবিনা দেবী।

মিক্সড ৪*৪০০ মিটার রিলেতে মনু টি এস, পুভাম্মা এম আর, ভিশাল টি কে, ভিত্যা রামরাজ।

পুরুষদের ৫০ মিটার রাইফেল বিভাগে ৩ পজিশনের দল হিসেবে ঐশ্বরী প্রতাপ সিং তোমর, রুদ্রাঙ্ক পাতিল, নীরজ কুমার।

পুরুষদের ১০,০০০ মিটার দৌড়ে গুলবীর সিং।

পুরুষদের ম্যারাথনে সাওয়ান বারওয়াল।

মহিলাদের ৫০ মিটার রাইফেল বিভাগে ৩ পজিশনের দল হিসেবে আশি চৌকসে, তিলোত্তমা সেন এবং বিদর্সা বিনোদ।

পুরুষদের শট পুট বিভাগে তাজিন্দরপাল সিং তুর।

স্কোয়াশে পুরুষদের সিঙ্গলস ফাইনাল ইভেন্টে অভয় সিং।

স্কোয়াশে মহিলাদের সিঙ্গলস ফাইনাল ইভেন্টে অনাহত সিং।

মহিলাদের লং জাম্পের ফাইনালে অ্যান্সি সোজান।

পুরুষদের হাই জাম্পে সর্বেশ কুশারে।

পুরুষদের জ্যাভেলিন থ্রো বিভাগে যশবীর সিং।

পুরুষদের লং জাম্পে মুরালি শ্রীশঙ্কর।

পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে গুলবীর সিং।

মহিলাদের ২৫ মিটার পিস্তল ব্যক্তিগত বিভাগে এষা সিং।

মহিলাদের ট্র্যাপ ইভেন্টে নীরু ধান্দা, মণীষা কীর এবং আশিমা আহলাওয়াতকে নিয়ে গঠিত ভারতীয় শুটিং দল।

কুস্তিতে পুরুষদের গ্রিকো-রোমান ৯৭ কেজি বিভাগে নীতেশ।

সেইলিং ইভেন্টে পুরুষদের স্কিফ (Skiff) ইভেন্টে মনু ফ্রান্সিস এবং প্রিন্স কুরিসিনকাল নোবেল।

স্কোয়াশে মহিলাদের সিঙ্গলস ইভেন্টে আনাহাত সিং।

আর্চারি রিকার্ভ মিক্সড টিম: কুমকুম মহোদ ও ধীরাজ বোম্মাদেভরা।

আর্চারি রিকার্ভ পুরুষ দল: ধীরাজ বোম্মাদেভরা, নীরজ চৌহান ও যশদীপ ভোগে।

গলফে ভারতীয় মহিলা দল।

মহিলাদের কুস্তিতে অন্তিম পাংহাল।

ব্রোঞ্জ পদক জিতলেন কারা?

পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রুদ্রাঙ্ক পাতিল।

মহিলাদের ঐতিহ্যবাহী এমএমএ -৬০ কেজি বিভাগে সূচিকা তারিয়াল।

ভারতের মহিলাদের স্কিট টিম। যে দলে আছেন রাইজা ঢিল্লন, পারিনাজ ধালিওয়াল এবং মহেশ্বরী চৌহান।

ভারতের পুরুষ স্কিট টিম। যে দলে আছেন অনন্তজিৎ সিং নারুকা, মাইরাজ আহমেদ খান এবং ভবতেঘ সিং গিল।

পুরুষদের একক সফট টেনিস বিভাগে জয় মীনা।

ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল।

পুরুষদের ডাবল স্কালস দল। সতনাম সিং এবং সলমন খান।

ভারতের মিক্সড স্কিট দল। অনন্তজিৎ সিং নারুকা এবং পারিনাজ ধালিওয়াল।

মহিলাদের ১০,০০০ মিটার দৌড়ের ইভেন্টে সীমা কুমারী।

মিক্সড ডাবলস টেবিল টেনিস বিভাগে মানুশ শাহ এবং দিয়া চিতালে।

মহিলাদের শট পুট ইভেন্টে মনপ্রীত কৌর।

মহিলাদের পোল ভল্ট বিভাগে বারানিকা এলাঙ্গোভান।

মিক্সড ডাবলস স্কোয়াশ বিভাগে জোশনা চিনপ্পা এবং ভেলভান সেন্থিলকুমার।

মহিলাদের ৪০০ মিটার ইভেন্টে প্রাচী চৌধুরী।

মহিলাদের ২০০ মিটার দৌড়ে হরিত্রা ভদ্র।

মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজে পারুল চৌধুরী।

পুরুষদের ডেক্যাথলন ইভেন্টে তেজস্বিন শঙ্কর।

পুরুষদের জ্যাভেলিন থ্রো ইভেন্টে রোহিত যাদব।

মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে ভিথ্যা রামরাজ।

মহিলাদের ৫০০০ মিটার দৌড়ে পারুল চৌধুরী।

মহিলাদের ৭৮ কেজি কুরাশ ইভেন্টে পিঙ্কি বলহারা।

পুরুষদের ৫০০০ মিটার দৌড়ে গুলবীর সিং।

মেয়েদের হাই জাম্প পূজা সিং।

পুরুষদের ৪×৪০০ মিটার রিলে রেসে ভারতীয় পুরুষ দল।

৪×১০০ মিটার মিক্সড রিলে ইভেন্টে ভারতীয় দল।

পুরুষদের +৯০ কেজি বক্সিং ইভেন্টে নরেন্দর বেরওয়াল।

বক্সিং-এ মহিলাদের ৬০ কেজি বিভাগে সেমিফাইনালে পরাজিত হয়ে ব্রোঞ্জ পান প্রিয়া ঘাংঘাস।

বক্সিং-এ পুরুষদের ৯০ কেজি বিভাগের সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নের কাছে হেরে ব্রোঞ্জ পান কপিল পোখারিয়া।

কুস্তির গ্রেকো-রোমান ৮৭ কেজি বিভাগে ব্রোঞ্জ মেডেলের লড়াইয়ে জিতে পদক পান সুনীল কুমার।

তীরন্দাজিতে পুরুষদের কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে গণেশ মণিরত্নম তিরুমুরু।

স্কোয়াশের দলগত ইভেন্টে ভারতীয় মহিলা দল।

স্কোয়াশের দলগত ইভেন্টে ভারতীয় পুরুষ দল।

মহিলাদের সেইলিং ইভেন্টে নেত্রা কুমানন।

সেপাকটাকরো বিভাগে পুরুষদের কোয়াড্রেন্ট দল।

পুরুষদের ফ্রিস্টাইল কুস্তি বিভাগে দীপক পুনিয়া।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।