Mohammedan Sporting club: মাঠে ফুটবলারদের পারফরম্যান্স যেমন খারাপ, তেমনই কর্মকর্তাদের কার্যকলাপের ফলে সমস্যায় পড়েছে শতাব্দী প্রাচীন মহামেডান স্পোর্টিং ক্লাব। এবার এই ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আম জনতা উন্নয়ন পার্টি (Aam Janata Unnayan Party) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর (Humayun Kabir)।

DID YOU
KNOW
?
ময়দানে সরাসরি রাজনীতি
মহামেডান স্পোর্টিং ক্লাবে সরাসরি একজন বর্তমান বিধায়ক সভাপতি হলেন। ফলে ময়দান থেকে রাজনীতি দূর হচ্ছে না।

Mohammedan Sporting Club President: গড়ের মাঠে এক অনুষ্ঠানে রাজনীতি-মুক্ত ময়দান গড়ার দাবি ওঠার পরেই মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আম জনতা উন্নয়ন পার্টি (Aam Janata Unnayan Party) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর (Humayun Kabir)। তিনি এই দায়িত্ব নিয়েই স্পষ্ট বলে দিলেন, রাজনীতির করাল গ্রাস থেকে খেলা মুক্ত হবে না। গড়ের মাঠের তৃতীয় প্রধান ক্লাবের সভাপতির সাফ কথা, 'রাজনীতি-মুক্ত ময়দান কখনও সম্ভব নয়। তবে ময়দান অতিরিক্তভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাবাধীন হয়ে পড়েছিল, সেই ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।' ক্লাবের উন্নয়নের প্রয়োজনে আইএসএফ (Indian Secular Front) বিধায়ক নওশাদ সিদ্দিকির (Nawsad Siddiqui) সঙ্গে কাজ করতে আপত্তি নেই বলেও জানিয়ে দিয়েছেন হুমায়ুন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কীভাবে আর্থিক সঙ্কট মেটাবে সাদা-কালো শিবির?

মহামেডান স্পোর্টিংয়ের দায়িত্ব নেওয়ার পর ক্লাবের আর্থিক সঙ্কট মেটানোই হুমায়ুনের প্রধান দায়িত্ব। এ বিষয়ে তিনি বলেছেন, ‘দু’চারজন মিলে ক্লাব চালানো সম্ভব নয়। যাঁরা কাজ করেন, তাঁদের সমালোচনার মুখে পড়তে হয়। তবে ব্যক্তিগত আক্রমণের রাজনীতি না করে, সমর্থকদের ক্লাবের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা উচিত। বর্তমানে ক্লাবের মোট দেনা ১৩ কোটি ৯৭ লক্ষ টাকা। একমাসের মধ্যে সব মেটানো সম্ভব নয়। তবে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে বকেয়া টাকার অন্তত ৫০ শতাংশ পরিশোধ করার চেষ্টা করা হবে। বাকি অর্থ ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে।'

রাজ্য সরকারের সাহায্য চাইবেন হুমায়ুন

মহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন সভাপতি আরও বলেছেন, খুব তাড়াতাড়ি ক্লাবের পদাধিকারীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) সাহায্য চাওয়া হবে। প্রায় নয় বছর মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পর সরে গিয়েছেন আমিরুদ্দিন ববি। তবে তিনি জানিয়েছেন, পদ থেকে সরে গেলেও, ক্লাবের আজীবন সদস্য হিসেবে যুক্ত থাকবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।