IND vs ENG India Probable XI: সুপার এইটে প্রথম ম্য়াচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাস্ত হওয়ার পর টিম ইন্ডিয়াকে নিয়ে একটা 'গেল গেল'রব তৈরি হয়েছিল। কিন্তু  জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দারুণ জয়ের সুবাদে টুর্নামেন্ট জয়ের ব্যাপারে ফেভারিট টিম ইন্ডিয়া।

IND vs ENG India Probable XI: সুপার এইটে প্রথম ম্য়াচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাস্ত হওয়ার পর চলতি টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে নিয়ে একটা 'গেল গেল'রব তৈরি হয়েছিল। কিন্তু প্রথম জিম্বাবোয়ে, তারপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দারুণ জয়ের সুবাদে সেমিফাইনালে উঠে আবার টুর্নামেন্ট জয়ের ব্যাপারে ফেভারিট টিম ইন্ডিয়া। আজ, শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চনমনে হয়েই নামছেন সূর্যকুমার যাদবরা। জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ের পর ইডেনে ক্য়ারিবিয়ানদের ম্যাচে প্রথম একাদশে কোনও পরিবর্তন করেনি টিম ইন্ডিয়া। 'নেভার ব্রেক উইনিং কম্বিনেশন' মানে কখনই জেতা দলে পরিবর্তন করো না, ক্রিকেটের বহুল প্রচলিত বিশ্বাসেই সিলমোহর দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। তবে ওয়াংখেড়ের পিচ, পরিস্থিতি ও মাঠের দৈর্ঘ্যের কথা মাথায় রেখে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে একটা বদল আনতে চায় ম্যানজমেন্ট।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কাকে নিয়ে জল্পনা

জোর জল্পনা, বরুণ চক্রবর্তী, অক্ষর প্য়াটেলদের সঙ্গে কুলদীপ যাদবকে প্রথম একাদশে রাখতে চলেছে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন আর্শদীপ সিং। চলতি টি-২০ বিশ্বকাপে ইংল্য়ান্ড হার একমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। আর হ্য়ারি ব্রুকদের পরাস্ত করার পিছনে বড় ভূমিকা নিয়েছেন ক্য়ারিবিয়ান বাঁ হাতি স্পিনার গুদাকেশ মোতাই। বাঁ হাতি স্পিনারদের নিয়ে ইংল্য়ান্ড ব্য়াটারদের দুর্বলতা আছে, সেটা আগেও প্রমাণ হয়েছে। তাই বাঁ হাতি রহস্য স্পিনার কুলদীপকে খেলাতে চান গম্ভীর। সেক্ষেত্রে কুলদীপ-বরুণ জুটি সমস্য়ায় ফেলতে পারেন ইংল্যান্ড স্পিনারদের। একটা অংশে দাবি, বাঁ হাতি ওপেনার অভিষেক শর্মাকে বাদ দিয়ে সদ্য বাবা হারানো রিঙ্কু সিংকে খেলানো হতে পারে। 

অভিষেক না রিঙ্কু

গ্রুপের তিনটি খেলার তিনটেই শূন্য রানে আউট হওয়ার পর জিম্বাবোয়ের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেছিলেন অভিষেক। কিন্তু ইডেনে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে অভিষেক ফের ব্যর্থ হওয়ায় তাঁকে বাদ দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে। রিঙ্কু যেভাবে পিতৃবিয়োগের ২৪ ঘণ্টার মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন তাতে মুগ্ধ টিম ম্যানেজমেন্ট। তবু অভিষেককে বাদ দিতে নারাজ কোচ গম্ভীর। তবে অভিষেক না রিঙ্কু তা ম্যাচ শুরুর আগে পিচ দেখে নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

ভারতের সম্ভাব্য একাদশ

সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব/আর্শদীপ সিং, জশপ্রীত বুমরা।