Asian Games 2026 India: এবারের এশিয়ান গেমসে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। প্রথমবার এই গেমসে ৮৫ পদক জিতেছে ভারত। এবার পদক তালিকায় উপরের দিকে শেষ করেছে ভারত। সারা দেশ ক্রীড়াবিদদের এই সাফল্যে খুশি। ভবিষ্যতে আরও সাফল্যের আশায় সারা দেশ।
KNOW
Asian Games 2026: এবারের এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটেয় প্রধানমন্ত্রীর বাসভবনে এই সাক্ষাতের আয়োজন করা হয়েছে। এবারের এশিয়ান গেমসে বিভিন্ন ইভেন্টে পদক জিতেছে ভারত। এমন কয়েকটি ইভেন্টে পদক এসেছে, যে ইভেন্টগুলিতে অতীতে পদক জিততে পারেননি ভারতীয় ক্রীড়াবিদরা। এই কারণে এবারের এশিয়ান গেমসের ফল ভারতীয় ক্রীড়ার পক্ষে উৎসাহজনক। সব পদকজয়ী অ্যাথলিটের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন ক্রিকেটাররাও। কারণ, এবারের এশিয়ান গেমসে ক্রিকেট ও হকিতে পুরুষ ও মহিলা বিভাগে সোনা জিতেছে ভারত।
পদক তালিকায় চতুর্থ স্থানে ভারত
জাপানের (Japan) আইচি-নাগোয়ায় (Aichi-Nagoya) এবারের এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটদের দুর্দান্ত পারফরম্যান্স দেখা গিয়েছে। প্রতিযোগিতার শুরুটা খুব একটা ভালো না হলেও শেষদিকে দুরন্ত প্রত্যাবর্তন ঘটান ভারতীয় অ্যাথলিটরা। অষ্টম স্থান থেকে উঠে এসে শেষপর্যন্ত পদক তালিকায় চতুর্থ স্থানে থাকে ভারত। মোট ৮৫টি পদক জেতে ভারত। যার মধ্যে আছে ২১টি সোনা। এবারের এশিয়ান গেমসে ভারতের সেরা সাফল্য এসেছে তিরন্দাজি, কুস্তি এবং বক্সিং থেকে। তিরন্দাজিতে পাঁচটি সোনা, দু'টি রুপো ও দু'টি ব্রোঞ্জ জিতে দক্ষিণ কোরিয়ার চেয়েও এগিয়ে থেকেছে ভারত। কুস্তিতে এসেছে মোট ছ'টি পদক। এর মধ্যে আছে দু'টি সোনা, দু'টি রুপো ও দু'টি ব্রোঞ্জ। বক্সিংয়েও নজরকাড়া পারফরম্যান্স করেছেন ভারতীয়রা। এই বিভাগে তিনটি সোনা ও তিনটি ব্রোঞ্জ-সহ মোট ছ'টি পদক জিতেছে ভারত। নিজেদের বিভাগে সোনা জিতেছেন লাভলিনা বরগোহাঁই, প্রবীণ হুডা এবং অঙ্কুশ পাংহাল। এশিয়ান গেমসের বক্সিংয়ে সোনার নিরিখে এটিই ভারতের অন্যতম উল্লেখযোগ্য অভিযান। দলগত ইভেন্টেও সাফল্য পেয়েছে ভারত। পুরুষ ও মহিলা, হকির দুই বিভাগেই সোনা জিতেছে ভারত। মহিলা ক্রিকেট দলও ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে খেতাব ধরে রেখেছে। পুরুষদের ক্রিকেট দলও ফের সোনা জিতেছে। অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে ২৪টি পদক এসেছে ভারতের ঝুলিতে। এর মধ্যে একটি সোনা, ন'টি রুপো ও ১৪টি ব্রোঞ্জ আছে।
অ্যাথলেটিক্সে ভারতের পদক কমেেছে
গত এশিয়ান গেমসের তুলনায় এবার অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে ভারতের পদক সংখ্যা কমেছে। গুলবীর সিং বিশেষভাবে নজর কেড়েছেন। ১০ হাজার ও ১৫০০ মিটারে রুপো এবং ৫০০০ মিটারে ব্রোঞ্জ জিতেছেন তিনি। শুটিংয়ে ভারত পেয়েছে ১৫টি পদক। এর মধ্যে তিনটি সোনা, আটটি রুপো ও চারটি ব্রোঞ্জ আছে। তবে এশিয়ান গেমসের গত সংস্করণে এই বিভাগে ২২টি পদক জিতেছিল ভারত। ব্যাডমিন্টন ও টেনিসে অবশ্য হতাশ হতে হয়েছে। গত ১২ বছরের মধ্যে প্রথমবার এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে কোনও ব্যক্তিগত পদক পায়নি ভারত। অন্যদিকে, ১৯৮৬ সালের পর এই প্রথম টেনিসে কোনও পদক ছাড়াই ফিরেছে ভারতীয় দল। ভারোত্তোলনে উল্লেখযোগ্য সাফল্য এসেছে মীরাবাই চানুর হাত ধরে। মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জিতে এশিয়ান গেমসে ভারোত্তোলনে ভারতের ২৮ বছরের পদকখরা কাটিয়েছেন তিনি। সবমিলিয়ে তিরন্দাজি, কুস্তি, বক্সিং এবং দলগত ইভেন্টে ভারতের সাফল্য এবারের এশিয়ান গেমসকে স্মরণীয় করে রেখেছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


