India vs Pakistan Football: অন্য সব বিষয়ের মতোই খেলাতেও পাকিস্তানকে টেক্কা দিচ্ছে ভারত। গত কয়েক বছরে ক্রিকেটে বারবার পাকিস্তানকে পর্যুদস্ত করেছে ভারতীয় দল। ফুটবলেও পাকিস্তানকে উড়িয়ে দিচ্ছে ভারতীয় দল। বৃহস্পতিবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে (SAFF U-20 Championship 2026) পাকিস্তানের বিরুদ্ধে অনায়াস জয় পেল ভারত।
KNOW
SAFF U-20 Championship 2026: পাকিস্তানকে ৩-০ উড়িয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। বৃহস্পতিবার মালদ্বীপের (Maldives) রাজধানী মালের (Malé) ন্যাশনাল স্টেডিয়ামে সহজ জয় পেল ব্লু কোল্টস (Blue Colts)। ভারতের কাছে হেরে এই টুর্নামেন্ট থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে গেল। এদিন ভারতীয় দলের হয়ে প্রথম গোল করেন বিশাল যাদব (Vishal Yadav)। এরপর জোড়া গোল করেন ওমাং ডোডাম (Omang Dodum)। ম্যাচের শুরু থেকে শেষপর্যন্ত পূর্ণ দাপট দেখিয়ে জয় পেল ভারতীয় দল। ম্যাচের তৃতীয় মিনিটেই পাকিস্তান দলের রক্ষণের দুর্বলতা খুঁজে নিয়ে লফটেড থ্রু বল বাড়ান গুরনাজ সিং (Gurnaj Singh)। এই বল পেয়ে গোল করতে ভুল করেননি বিশাল। প্রথমার্ধের শেষে ১-০ এগিয়েছিল ভারতীয় দল। দ্বিতীয়ার্ধে জোড়া গোল হয়।
২ অর্ধেই দাপট ভারতের
এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ব্যবধান বাড়ানোর চেষ্টা করতে থাকে ভারতীয় দল। ৬৪ মিনিটে নিজের প্রথম এবং দলের দ্বিতীয় গোল করেন ওমাং। নিংথোকহংজাম ঋষি সিংয়ের (Ningthoukhongjam Rishi Singh) কাছ থেকে বল পেয়ে দুরন্ত হেডে পাকিস্তানের গোলকিপারকে হার মানান ওমাং। এরপর ৮৪ মিনিটে পেনাল্টি পায় ভারতীয় দল। বক্সের মধ্যে প্রশান জাজোকে (Prashan Jajo) ফাউল করেন পাকিস্তানের এক ফুটবলার। তার ফলেই পেনাল্টি পায় ভারত। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ওমাং। ফলে ভারতের জয় নিশ্চিত হয়ে যায়।
চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভারত
সিনিয়র পর্যায়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে সফলতম দল ভারত। এবার অনূর্ধ্ব-২০ পর্যায়েও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভারতীয় দল। বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় পাওয়ার পর শনিবার বাংলাদেশের (Bangladesh) মুখোমুখি হবে ভারত। ফুটবলে পাকিস্তানের চেয়ে শক্তিশালী বাংলাদেশ। ফলে এই ম্যাচ কিছুটা কঠিন হতে পারে। তবে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল জয় পাবে বলেই আশায় ফুটবল মহল। এই ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যাবে ভারত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


