Lionel Messi Kolkata Event Chaos: গত বছরের ডিসেম্বরে সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা হয়। যাঁরা টিকিট কেটে মেসিকে দেখতে গিয়েছিলেন, তাঁরা বঞ্চিত হন। তাঁদের টিকিটের টাকা ফেরত দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার তিনি নতুন ঘোষণা করলেন।

DID YOU
KNOW
?
ভারত-ব্রাজিল ম্যাচ
শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে নির্বিঘ্নেই সম্পন্ন হল ভারত-ব্রাজিল ম্যাচ। এতে খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

India vs Uruguay Match: ২০২৫ সালের ডিসেম্বরে সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে যাঁরা লিওনেল মেসির (Lionel Messi) অনুষ্ঠানে গিয়েছিলেন, তাঁদের জন্য বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি এর আগে বলেছিলেন, যাঁরা মেসির অনুষ্ঠানে গিয়েছিলেন, তাঁদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। তবে শনিবার ভারত-ব্রাজিল (India vs Brazil) ম্যাচের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, যাঁরা মেসিকে দেখার জন্য বিপুল অর্থ দিয়ে টিকিট কেটেছিলেন, তাঁরা মঙ্গলবার ভারত-উরুগুয়ে ম্যাচের টিকিট পাবেন। এই টিকিট বিনামূল্যেই দেওয়া হবে। যাঁরা মেসির অনুষ্ঠানের টিকিট কেটেছিলেন, এমন ২২ হাজার টিকিটধারীকে বিনামূল্যে টিকিট দেওয়া হবে। এ বিষয়ে রাজ্য মন্ত্রিসভায় আলোচনা করে সিদ্ধান্ত অনুমোদন করানো হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যাঁরা অনলাইনে মেসির অনুষ্ঠানের টিকিট কেটেছিলেন, তাঁরা বিনামূল্যে টিকিট পাওয়ার বিষয়ে জানতে পারবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ভারতীয় ফুটবল দলের স্পনসর হবে রাজ্য সরকার?

নবীন পট্টনায়েক (Naveen Patnaik) ওড়িশার (Odisha) মুখ্যমন্ত্রী থাকার সময় ভারতীয় হকি দলের (Indian Hockey Team) স্পনসর হয় ওড়িশা সরকার। এর ফলে ভারতীয় হকি দল ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। ঠিক সেভাবেই পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) স্পনসর হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation) আর্থিক সঙ্কটে ভুগছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার যদি ভারতীয় ফুটবল দলের পাশে থাকে, তাহলে উপকারই হবে।

নির্বিঘ্নেই হল ভারত-ব্রাজিল ম্যাচ

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার জন্য সারা বিশ্বে কলকাতার মুখ পুড়েছিল। এই কারণে শনিবার ভারত-ব্রাজিল ম্যাচ রাজ্য সরকারের কাছে চ্যালেঞ্জ ছিল। এই ম্যাচ ভালোভাবেই শেষ হয়েছে। নিরাপত্তা বা ম্যাচ আয়োজনের ক্ষেত্রে কোনওরকম সমস্যা হয়নি। এই কারণে সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এরপর ভারত-উরুগুয়ে ম্যাচও ভালোভাবে আয়োজন করতে চাইছে পুলিশ-প্রশাসন। এ বিষয়ে নির্দিষ্ট পরিকল্পনা করা হচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।