- Home
- Sports
- IPL 2026 Ticket Price Guide: ৬৫ হাজার থেকে ১ হাজার, কলকাতা থেকে মুম্বইয়ে আইপিএলের টিকিটের দর কত
IPL 2026 Ticket Price Guide: ৬৫ হাজার থেকে ১ হাজার, কলকাতা থেকে মুম্বইয়ে আইপিএলের টিকিটের দর কত
দেশের ক্রিকেটের সবচেয়ে বড় উতসব মাঠে বসে দেখতে কত খরচ হবে? এবার আইপিএলে টিকিটের দাম কলকাতা থেকে মুম্বই, চেন্নাই- কেকেআর থেকে সিএসকে-সব স্টেডিয়ামে টিকিটের দামের বড় ফারাক। কোথাও হাজার, কোথাও ৬৫ হাজার পর্যন্ত! কোন দলের ম্যাচে কত এই টিকিট প্রাইস গাইডে।

মুম্বই ইন্ডিয়ন্স (Mumbai Indians)
ওয়াংখেড়ে স্টেডিয়ামে হার্দিক পান্ডিয়াদের মুম্বইয়ের ম্য়াচ দেখার টিকিটের দাম-
সর্বাধিক: ৩৫ হাজার টাকা
সর্বনিম্ন: ২ হাজার ৮০০ টাকা
চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)
হুইসল পুডু। চিপকের হলুদ স্রোতের গ্যালারিতে বসে এমএস ধোনিদের খেলা দেখার টিকিটের দর-
সর্বাধিক:দেড় হাজার টাকা
সর্বনিম্ন: ৩০ হাজার টাকা
রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)
গতবারের চ্যাম্পিয়ন বিরাট কোহলি, রজত পাতিদারের দলের খেলা চিন্নাস্বামীতে বসে দেখতে হলে খরচ হবে-
সর্বাধিক: ৬৫ হাজার টাকা
সর্বনিম্ন: ৩ হাজার ৭৫০ টাকা
৬৫ হাজার টাকা টিকিটের দাম
গুজরাট টাইটান্স, Gujarat Titans
আইপিএলে গুজরাট টাইটান্স তাদের হোম ম্যাচ খেলে আমেদাবাদে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসে আইপিএলের ম্যাচ দেখার খরচ--
সর্বাধিক: ২৫ হাজার টাকা
সর্বনিম্ন: ১ হাজার টাকা
দিল্লি ক্যাপিটালস, Delhi Capitals
অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস তাদের হোম ম্যাচ খেলে অরুণ জেটলি স্টেডিয়াম বা কোটলায়। সেখানে বসে এবারের আইপিএলে ম্যাচ দেখার খরচ--
সর্বাধিক: ২ হাজার ৮০০ টাকা
সর্বনিম্ন: ১ হাজার ৪০০ টাকা
পঞ্জাব কিংস, Punjab Kings
পঞ্জাব কিংস তাদের হোম ম্যাচ খেলবে নিউ চণ্ডিগড়ের মুল্লনপুরের মহারাজ যাদবিন্দ্র সিং স্টেডিয়ামে।
গতবারের ফাইনালিস্ট শ্রেয়স আইয়ারের দলের ম্যাচ দেখার খরচ কত-
সর্বাধিক: ২৫ হাজার টাকা
সর্বনিম্ন:২ হাজার ২৫০ টাকা
রাজস্থান রয়্যালস, Rajasthan Royals
মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম ১৫ হাজার কোটি টাকায় রাজস্থান রয়্যালস কিনেছেন। বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ, রবীন্দ্র জাদেজাদের দল এবার তাদের হোম ম্যাচগুলি খেলবে যথাক্রমে জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়াম ও গুয়াহাটির বর্ষাপাড়ার এসিএ স্টেডিয়ামে। বৈভবদের ম্যাচ মাঠে বসে দেখার খরচ--
সর্বাধিক: ৪ হাজার ২০০ টাকা
সর্বনিম্ন: ২ হাজার ৭০০ টাকা
কলকাতা নাইট রাইডার্স, Kolkata Knight Riders
ইডেন গার্ডেন্সে বসে আজিঙ্কা রাহানে, সুনীল নারিন, ক্যামেরুন গ্রিনদের ম্যাচ দেখার খরচ--
সর্বাধিক: ১ হাজার ২০০ টাকা
সর্বনিম্ন: ৮ হাজার ৫০০ টাকা
এ ছাড়াও থাকছে ১৫০০ টাকা (বি ১, ডি, ই, এফ১, এইচ, জে, এল ১ ব্লক), ২০০০ টাকা, ৩ হাজার, ৫ হাজার, ৮ হাজার টাকার টিকিটও।
