India vs Hong Kong: মঙ্গলবার থেকে কেরালার কোচিতে ব্লু-টাইগার্সদের ক্যাম্প শুরু হচ্ছে। যেখানে কোচিং স্টাফ সহ মোট ২০ জন ফুটবলার যোগ দিয়েছেন। তবে ডিফেন্ডার হিসেবে আনোয়ার আলী, মিডফিল্ডার জিকসন সিং এবং ফরোয়ার্ড এডমুন্ড যেহেতু সোমবার, মহামেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে আইএসএল-এর ম্যাচ খেলেছেন, তাই তারা পরে দলের সঙ্গে যোগ দেবেন।

India vs Hong Kong: আসন্ন ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ফাইনাল রাউন্ডের ম্যাচে, আগামী ৩১ মার্চ হংকং-এর বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় ফুটবল দল (india vs hong kong football)। সেই ম্যাচকে সামনে রেখেই এবার ২৩ জনের স্কোয়াড ঘোষণা করলেন হেড কোচ খালিদ জামিল। প্রসঙ্গত, ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের আসর বসতে চলেছে সৌদি আরবের বুকে (indian football team matches 2026)।

ভারত বনাম হংকং

মঙ্গলবার থেকে কেরালার কোচিতে ব্লু-টাইগার্সদের ক্যাম্প শুরু হচ্ছে। যেখানে কোচিং স্টাফ সহ মোট ২০ জন ফুটবলার যোগ দিয়েছেন। তবে ডিফেন্ডার হিসেবে আনোয়ার আলী, মিডফিল্ডার জিকসন সিং এবং ফরোয়ার্ড এডমুন্ড যেহেতু সোমবার, মহামেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে আইএসএল-এর ম্যাচ খেলেছেন, তাই তারা পরে দলের সঙ্গে যোগ দেবেন।

তবে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে ভারত ইতিমধ্যেই বিদায় নিয়েছে। তাই এই ম্যাচটি নিয়মরক্ষার তথা ভবিষ্যতের প্রস্তুতির জন্য কাজ করবে। এই প্রসঙ্গে খালিদ জামিল জানিয়েছেন, “ভবিষ্যতের জন্য দল গড়ার ক্ষেত্রে এটি আমাদের জন্য একটি ভালো সুযোগ। এই দল থেকে অনেক প্রতিশ্রুতিবান ফুটবলার উঠে আসছে। যারা বর্তমানে অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের সঙ্গে মালদ্বীপে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ এবং অরুণাচল প্রদেশে অনূর্ধ্ব-২৩ ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলছে। আমাদের সহকারী কোচ মহেশ নিজেই অনূর্ধ্ব-২০ দলের নেতৃত্ব দিচ্ছে। যা সিনিয়র দলকেও ভীষণভাবেই সাহায্য করবে।”

ঘোষিত ভারতীয় স্কোয়াড

গোলকিপারঃ আলবিনো গোমেজ, গুরপ্রীত সিং সান্ধু, ভিশাল কেইথ

ডিফেন্ডারঃ অভিষেক সিং টেকচাম, আকাশ মিশ্র, আনোয়ার আলী, বিজয় ভার্গিস, নিখিল পূজারি, রাহুল ভেকে, রোশন সিং নাওরেম, সন্দেশ ঝিঙ্গান

মিডফিল্ডারঃ আশিক কুরুনিয়ান, দানিশ ফারুক ভাট, জিকসন সিং, লালেংমাওইয়া রালতে, সাহাল আবদুল সামাদ

ফরোয়ার্ডঃ এডমুন্ড লালরিনডিকা, ফারুক চৌধুরী, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, মনবীর সিং, রহিম আলী, রায়ান উইলিয়ামস।

আগামী ৩১ মার্চ, সন্ধ্যা ৭টায় কোচির জওহরলাল নেহেরু আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। টিকিট পাওয়া যাবে টিকিটজেনি অ্যাপে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।