ISL 2026: এআইএফএফ-এর কাছে ২০০০ কোটি টাকার বিড জমা দিয়েছে জিনিয়াস স্পোর্টস। প্রসঙ্গত, আইএসএল কমার্শিয়াল রাইটসের জন্য ফেডারেশনের তরফ থেকে বিড আহ্বান করা হয়। সেই ডাকেই সাড়া দিল লন্ডনের এই বিখ্যাত সংস্থা। আর টাকার অঙ্কের যা পরিমাণ, সেটা এফএসডিএল-এর থেকেও অনেক অনেক বেশি। 

ISL 2026: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে কার্যত, লোভনীয় প্রস্তাব (isl commercial rights tender process)। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভারতের অন্যতম মেগা ফুটবল টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লিগ তথা আইএসএল। তারই মাঝে এবার চলে এল বিরাট খবর (isl commercial rights tender)। 

২০০০ কোটি টাকার বিড ফেডারেশনের হাতে

এআইএফএফ-এর কাছে ২০০০ কোটি টাকার বিড জমা দিয়েছে জিনিয়াস স্পোর্টস। প্রসঙ্গত, আইএসএল কমার্শিয়াল রাইটসের জন্য ফেডারেশনের তরফ থেকে বিড আহ্বান করা হয়। সেই ডাকেই সাড়া দিল লন্ডনের এই বিখ্যাত সংস্থা। 

জানা যাচ্ছে, জিনিয়াস স্পোর্টস ২০০০ কোটি টাকা বিনিয়োগ করার জন্য তৈরি আছে। আর টাকার অঙ্কের যা পরিমাণ, সেটা এফএসডিএল-এর থেকেও অনেক অনেক বেশি। আইএসএল আয়োজনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি চুক্তির জন্য যে টেন্ডার এআইএফএফ-এর তরফ থেকে ডাকা হয়, সেখানেই ইচ্ছাপ্রকাশ করে লন্ডনের সংস্থা জিনিয়াস স্পোর্টস। তারা আইএসএল এবং সুপার কাপকে কেন্দ্র করে আগামী ১৫ বছরের জন্য চুক্তি করতে চায়। মেয়াদ বৃদ্ধিরও সুযোগ থাকছে। মোট বিনিয়োগের পরিমাণ ২১২৯ কোটি টাকা।

জিনিয়াস স্পোর্টস সংস্থাটি গত ২০০১ সালে, লন্ডনে তৈরি হয়। এটি বিশ্বের অন্যতম এবং বৃহত্তম একটি ক্রীড়া প্রযুক্তি তথা স্পোর্টস টেকনোলজি কোম্পানি। একাধিক বিখ্যাত ব্র্যান্ডের সঙ্গে তারা কাজ করে। মূলত স্পোর্টস ডেটা, পারফরম্যান্স অ্যানালিসিস, ফ্যানদের অভিজ্ঞতা এবং আরও একাধিক বিষয়ের উপর এই সংস্থাটি কাজ করে থাকে। 

আইএসএল কমার্শিয়াল রাইটসে

অন্যদিকে, ক্যাপ্রি স্পোর্টস ইন্ডিয়ান উইমেন্স লিগ (IWL) এবং ইন্ডিয়ান উইমেন্স লিগ ২-এর জন্য বিড জমা দিয়েছে বলে খবর। এক্ষেত্রে টাকার পরিমাণ ১৬৫ কোটি। এই সংস্থাটি ভবিষ্যতের জন্য উপযোগী এবং টেকসই একটি স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যেই কাজ করছে। কর্পোরেট, এনজিও, ব্র্যান্ড এবং পার্টনারদের সঙ্গে কাজ করছে এই কোম্পানিটি।

এছাড়াও ফ্যানকোড বছরে ৩৬ কোটি টাকার বিড জমা দিয়েছে। সেই অঙ্ক প্রতি বছর ৫% করে বাড়বে। উল্লেখ্য, চলতি আইএসএল-এর ব্রডকাস্টিং রাইটস সোনি স্পোর্টসের সঙ্গে ঐক্যবদ্ধভাবে ফ্যানকোডের হাতেই আছে। তারা ডিজিটাল সম্প্রচারের দায়িত্বে আছে। 

এই গোটা বিষয়টি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সভায় পেশ করা হবে। আগামী রবিবার, সেই মিটিংটি রয়েছে। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।