Kabul Airstrike: কাবুলে পাকিস্তানের বিমান হানার তীব্র নিন্দা করেছেন আফগান ক্রিকেটার আল্লাহ গজনফর। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আফগানিস্তান পাল্টা জবাব দিলে পাকিস্তান তা সামলাতে পারবে না। এই ঘটনায় তিনি ভারতের সাহায্যও চেয়েছেন।
Kabul Airstrike: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানের বিমান হানার তীব্র নিন্দা করেছেন আফগান ক্রিকেটার আল্লাহ গজনফর। সাধারণ নাগরিকদের ওপর এই হামলাকে মেনে নেওয়া যায় না বলে তিনি মন্তব্য করেছেন (kabul airstrike pakistan)। একইসঙ্গে, আন্তর্জাতিক মহলকে এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করার আবেদনও জানিয়েছেন তিনি। রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানের ইতিহাসে এটি অন্যতম মারাত্মক বিমান হামলা (kabul air strike news)।
প্রায় ৪০০ জন মারা গেছেন
প্রাথমিক তথ্য অনুযায়ী, এই বিমান হানায় প্রায় ৪০০ জন মারা গেছেন এবং ২৫০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন। আফগানিস্তান সরকারের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরত নিশ্চিত করেছেন যে, হামলাটি একটি ২,০০০ শয্যার বিশাল মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চালানো হয়েছে। এই হামলায় বিল্ডিংয়ের বেশিরভাগ অংশই সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। যদিও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
তারই মধ্যে ক্ষোভ উগরে দিয়েছেন তরুণ আফগান ক্রিকেটার আল্লাহ গজনফর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া আবেগঘন সাক্ষাৎকারে তিনি নিজের দেশের পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। গজনফর বলেন, "ঐ হাসপাতালে গরিব মানুষরা ছিলেন। যাদের চিকিৎসার জন্য পয়সা পর্যন্ত নেই। তাদের টার্গেট করে হত্যা করা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আফগানরা এটা সহ্য করবে না। কেন সাধারণ মানুষকে মারা হচ্ছে? আমি বুঝতে পারছি না।" তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, "আফগানিস্তানের ইতিহাস সবাই জানে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি হলে পাকিস্তানের জন্য তা বড় ধাক্কা হবে।"
ভারতের সাহায্য চাইলেন তারকা
গজনফর ভারতকে আফগানিস্তানের 'খুব কাছের বন্ধু' বলে উল্লেখ করেছেন। এই কঠিন সময়ে তিনি ভারত-সহ বিশ্বের অন্যান্য দেশগুলোর কাছে সমর্থনের আবেদন জানিয়েছেন। তিনি মনে করেন, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। কারণ, এই ধরনের সংঘাত কারও জন্যই ভালো নয়। প্রসঙ্গত, আইপিএল ২০২৬-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার কথা রয়েছে গজনফরের।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


