Kanpur Cricket Match Tragedy: বাইশ গজের খেলা দুর্ভাগ্যজনক মৃত্যু। উত্তরপ্রদেশের কানপুরে অনূর্ধ্ব-১৩ ক্রিকেট ম্যাচ চলাকালীন আচমকাই মৌমাছির ঝাঁকের আক্রমণে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। মৌমাছির কামড়ে মৃত্যু হল এক ক্রিকেট আম্পায়ারের।

Kanpur Cricket Match Tragedy: বাইশ গজের খেলা দুর্ভাগ্যজনক মৃত্যু। উত্তরপ্রদেশের কানপুরে অনূর্ধ্ব-১৩ ক্রিকেট ম্যাচ চলাকালীন আচমকাই মৌমাছির ঝাঁকের আক্রমণে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। মৌমাছির কামড়ে মৃত্যু হল এক অভিজ্ঞ ক্রিকেট আম্পায়ারের। মৌমাছির হুলের আঘাতে হাসপাতালে ভর্তি আরেক আম্পায়ার, কয়েকজন ক্রিকেটার ও দর্শকরাও। মৌমাছির কামড়ে মৃত আম্পায়ারের নাম মানিক গুপ্ত (৬৫)। তিনি প্রায় ৩০ বছর ধরে কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ কেরিয়ারে তিনি একাধিক গুরুত্বপূর্ণ আঞ্চলিক ম্যাচে আম্পায়ারিং করেছেন এবং অভিজ্ঞ আম্পায়ার হিসেবেই পরিচিত ছিলেন। এই ম্য়াচের অপর এক আম্পায়ার জগদীশ শর্মাও মৌমাছি হামলায় আহত হন। চিকিৎসার পর তিনি অবশ্যই সুস্থ হয়ে উঠেছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সেখানে ঠিক কী ঘটেছিল

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ, অনূর্ধ্ব-১৩ ক্রিকেট ম্যাচ চলাকালীন হঠাৎই মাঠে নেমে আসে মৌমাছির ঝাঁক। আতঙ্কে খেলোয়াড়, আম্পায়ার ও দর্শকরা প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন। ম্যাচ পরিচালনার সময়ই মৌমাছির ঝাঁক আম্পায়ার মণিক গুপ্ত উপর হামলা চালায়। তিনি আতঙ্কিত হয়ে সাহায্যের জন্য চিতকার করতে থকেন। কিন্তু মাঠে উপস্থিত সবাই তখন মৌমাছির ঝাঁক থেকে বাঁচতে ছোটাছুটি করায় তাঁকে সাহায্যের জন্য কাউকে পাওয়া যায়নি। একাধিক হুলের আঘাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় মণিক গুপ্তকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। উন্নাও-য়ের কাাছে এই ঘটনাটি ঘটে। এই মাঠে ভারতের তারকা স্পিনার কুলদীপ যাদব প্র্যাকটিশ করতেন বলে খবর।

এর আগে কোথায় হয়েছিল এমন ঘটনা

প্রসঙ্গত, ২০১৯ সালে তিরুবনন্তপুরমে ভারতীয় 'এ'দল ও ইংল্যান্ড লায়ন্সের ম্যাচেও মৌমাছির ঝাঁকের আক্রমণে খেলা ব্যাহত হয়েছিল। যদিও সে ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি।