Kerala Blasters Signings: ওড়িশা এফসি থেকে কেরালা ব্লাস্টার্সে যোগ দিলেন ৩৩ বছর বয়সী গোলরক্ষক অমরিন্দর সিং। অন্যদিকে, এফসি গোয়া থেকে দলে এলেন মিডফিল্ডার মহম্মদ ইয়াসির।

Kerala Blasters Signings: আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) মরশুমের আগে দল গুছিয়ে নিচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি। জাতীয় দলের গোলরক্ষক অমরিন্দর সিং এবং মিডফিল্ডার মহম্মদ ইয়াসিরকে সই করাল তারা। চেন্নাইতে দলের প্রি-সিজন ক্যাম্প চলছে। সেখানে ইতিমধ্যেই সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন এই দুই তারকা। ২০২৬-২৭ মরশুমের শেষ পর্যন্ত কেরালা ব্লাস্টার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তারা (Kerala Blasters Signings)।

কেরালা ব্লাস্টার্সে নতুন চমক, দলে যোগ দিলেন অমরিন্দর এবং ইয়াসির

৩৩ বছর বয়সী গোলরক্ষক অমরিন্দর সিং ওড়িশা এফসি থেকে কেরালা ব্লাস্টার্সে এলেন। আইএসএল এবং ভারতীয় ফুটবলে তাঁর লম্বা অভিজ্ঞতা রয়েছে। এর আগে মুম্বই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি, মোহনবাগান এবং ওড়িশা এফসির মতো ক্লাবে খেলেছেন তিনি। জাতীয় দলের জার্সিতেও মাঠে নেমেছেন। ঘরোয়া এবং আন্তর্জাতিক স্তরে ট্রফি জেতার অভিজ্ঞতা রয়েছে তাঁর। চাপের মুখে মাথা ঠান্ডা রাখা এবং সঠিক পজিশনিংয়ের জন্য অমরিন্দরের বেশ নামডাক রয়েছে। তাঁর উপস্থিতি দলের গোলকিপিং বিভাগকে আরও মজবুত করবে।

আক্রমণভাগে নতুন গতি আসবে?

অন্যদিকে, এফসি গোয়া থেকে কেরালা ব্লাস্টার্সে যোগ দিলেন মহম্মদ ইয়াসির। উইং এবং মাঝমাঠ— দুই জায়গাতেই সমান সাবলীল তিনি। ২০১৭-১৮ মরশুম থেকে আইএসএলে খেলছেন ইয়াসির। এর আগে এফসি পুনে সিটি, হায়দরাবাদ এফসি এবং এফসি গোয়ার হয়ে নজর কেড়েছেন। ২০২১ সালে ভারতীয় সিনিয়র দলেও তাঁর অভিষেক হয়। বল পায়ে দ্রুতগতিতে এগিয়ে যাওয়া এবং নিখুঁত পাসে সুযোগ তৈরি করতে ওস্তাদ ইয়াসির। তাঁর আসায় দলের আক্রমণভাগে নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে। নতুন মরশুমের আগে অমরিন্দর এবং ইয়াসিরের যোগদান কেরালা ব্লাস্টার্সের জন্য বড় পাওনা। প্রথম ম্যাচের প্রস্তুতির জন্য তাঁরা চেন্নাইয়ের প্রি-সিজন ক্যাম্পেই থাকবেন। তাই আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) মরশুমের আগে দল গুছিয়ে নিচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি। জাতীয় দলের গোলরক্ষক অমরিন্দর সিং এবং মিডফিল্ডার মহম্মদ ইয়াসিরকে সই করাল তারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।