Lionel Messi Argentina: আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে প্রতিপক্ষ আফ্রিকার দেশ বেনিন। ২১ বছরের দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে নিজের ২০৮তম ম্যাচ খেলে বিদায় নেবেন এই কিংবদন্তি।
Lionel Messi Argentina: লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে তাঁর শেষ ম্যাচ খেলতে নামছেন। আফ্রিকার দেশ বেনিন হল এই ম্যাচের প্রতিপক্ষ। বুধবার ভোর সাড়ে ৪টেয় খেলা শুরু হবে (Lionel Messi Argentina)। আর্জেন্টিনার কাছে এটা শুধু একটা সাধারণ ম্যাচ নয়, গোটা ফুটবল ইতিহাসের জন্যই এটি একটি আবেগের মুহূর্ত। মেসি বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে শেষবারের মতো নীল-সাদা জার্সিতে মাঠে নামবেন। তিনি নিজের দেশের হয়ে ২১ বছরের দীর্ঘ ফুটবল প্রেমের শেষ অধ্যায় কালই লিখতে চলেছেন (messi last match)।
আর্জেন্টিনার জার্সিতে শেষবারের জন্য মাঠে নামছেন ম্যাজিশিয়ান
রেফারির শেষ বাঁশি বাজার পরেই আর্জেন্টিনার ফুটবল ইতিহাস দু'ভাগে ভাগ হয়ে যাবে— মেসি-পূর্ব এবং মেসি-পরবর্তী যুগ। মেসির ২০০৫ সালে, জাতীয় দলে অভিষেক হয়েছিল। কাল তিনি নিজের ২০৮তম ম্যাচ খেলতে নামছেন। তিনি তাঁর বাঁ পায়ের জাদুতে জাতীয় দলের হয়ে ১২৫টি গোল এবং ৬৮টি অ্যাসিস্ট করেছেন। তিনি দেশকে জোড়া কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং সব সমালোচনা থামিয়ে দেওয়া সেই বিশ্বকাপকে এনে দিয়েছেন।

এই মনুমেন্টাল স্টেডিয়ামে মেসি মাঠে থাকলে আর্জেন্টিনা আজ পর্যন্ত একটা ম্যাচও হারেনি। তারা ২২টি ম্যাচ জিতেছে এবং ৬টি ড্র করেছে। মেসি তাঁর জাদুতে বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক সহ এই মাঠে মোট ১৯টি গোল করেছেন। বিশ্বকাপ বাছাই পর্বের ধারেকাছেও না থাকা আফ্রিকার দল বেনিন শুধুমাত্র এই একটা ম্যাচের সুবাদেই ফুটবল ইতিহাসের পাতায় থেকে যাবে। কারণ, তারাই যে আন্তর্জাতিক ফুটবলে মেসির শেষ প্রতিপক্ষ। জাতীয় দলের জার্সিতে আর তিনি মাঠে জাদু দেখাবেন না। সেই চিরন্তন স্কিল, অবিশ্বাস্য দক্ষতা, যা মুগ্ধ করেছে গোটা বিশ্বকে।
কিংবদন্তির ওয়ান লাস্ট ড্যান্স, আবেগপ্রবণ বার্তা
শেষদিন অবধি গোলের খিদে, সেই হিমশীতল মানসিকতা এবং শেষ মিনিট পর্যন্ত, সতীর্থদের নিয়ে লড়ে যাওয়া। আসলে মেসি হলেন গোটা একটা প্রজন্ম। ইতিহাস এবং নিজেই একটা আস্ত ঐতিহ্য। দাপুটে ফর্ম এবং হাসি। সব ম্যাচেই দাপুটে পারফরম্যান্স দেখিয়ে নিজেকে প্রমাণ করেছেন মেসি। বিপক্ষ ডিফেন্সকে একেবারে নাস্তানুবাদ করে ছাড়লেন গোটা ক্যারিয়ার জুড়ে। দুরন্ত গতির মুভ, কাট করে ভিতরে ঢুকেই আক্রমণ। লিওনেল মেসি আসলেই ম্যাজিশিয়ান। তিনি কাউকে পরোয়া করেন না। আক্ষরিক অর্থেই বিশ্ব চ্যাম্পিয়ন দলের এক তৃপ্ত অধিনায়ক। বিশ্ব ফুটবলের অন্যতম তারকা, যার ধারেকাছে কেউ নেই। যিনি নিজের রেকর্ড নিজেই ভাঙেন। সেই লিওনেল মেসি। যেন সতীর্থদের অসাধারণ পারফরম্যান্স দেখে তৃপ্ত এক সম্রাট। আকর্ষণীয় স্কিল, অসাধারণ দক্ষতা, অনবদ্য ফুটবল এবং দুরন্ত পারফরম্যান্স। যার ঝুলিতে সমস্ত সাফল্য রয়েছে।
মেসির শেষ ম্যাচকে ঘিরে আবেগপ্রবণ বার্তা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছে “‘তোমাকে দেখতে সব সময়ই ভাল লাগে, গোট।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
