Lionel Messi Record: বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক লিওনেল মেসি। তিনি ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাতে অস্ট্রিয়ার (Austria) বিরুদ্ধে জোড়া গোল করেছেন মেসি। এই ম্যাচে প্রথম গোল করে তিনি নতুন রেকর্ড গড়েছেন।

DID YOU
KNOW
?
আর্জেন্টিনার ৫ গোলই মেসির
চলতি বিশ্বকাপ ফুটবলে প্রথম ২ ম্যাচে ৫ গোল করেছে আর্জেন্টিনা। ৫ গোলই করেছেন অধিনায়ক লিওনেল মেসি।

Argentina vs Austria: সুভদ্র, শান্ত, ঠান্ডা মাথার মানুষ হিসেবে পরিচিত লিওনেল মেসিও (Lionel Messi) রেগে যান! ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাতে বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ার পর প্রচণ্ড রেগে গিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। তিনি নিজেই সে কথা জানিয়েছেন। ম্যাচ শেষ হওয়ার পর অবশ্য হাসিমুখেই মাঠ ছাড়েন মেসি। তিনি জানিয়েছেন, ‘আজ এমন এক মুহূর্ত তৈরি হয়েছিল, যখন আমি খুব রেগে গিয়েছিলাম। আমি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হই। আমি খুব খারাপ শট নিই। সৌভাগ্যবশত আমরা সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সক্ষম হই। আমরা এগিয়ে যাই এবং খুব গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পাই।’

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

হ্যাটট্রিকের সুযোগ হারালেন মেসি

চলতি বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রথম ম্যাচে আলজেরিয়ার (Algeria) বিরুদ্ধে হ্যাটট্রিক করেন মেসি। এরপর দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধেও তিনি হ্যাটট্রিক করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু এই ম্যাচের নবম মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লিও। তাঁর বাঁ পায়ের মাটিঘেঁষা শট বিপক্ষের গোলকিপারের বাঁ দিক দিয়ে মাঠের বাইরে চলে যায়। এরপর ৩৮ মিনিটের মাথায় প্রথম গোল করেন মেসি। তিনি দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে দ্বিতীয় গোল করেন। বিশ্বকাপে তাঁর গোল সংখ্যা হয়ে গেল ১৮। জার্মানির (Germany) প্রাক্তন স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজাকে (Miroslav Klose) ছাপিয়ে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। তিনি যদি পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করতে পারতেন, তাহলে নতুন রেকর্ড গড়তেন। কিন্তু নিজের ভুলেই সেই সুযোগ হারিয়েছেন।

পরপর বিশ্বকাপে পেনাল্টি নষ্ট মেসির

মেসির দক্ষতা নিয়ে কারও প্রশ্ন নেই। তবে এই তারকা পেনাল্টি থেকে গোল করার জন্য বিখ্যাত নন। বরং তাঁর পেনাল্টি নষ্ট করার বদভ্যাস আছে। ২০২২ সালের বিশ্বকাপে তিনি পোল্যান্ডের (Poland) বিরুদ্ধে ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। এর আগে ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলেও পেনাল্টি নষ্ট করেন মেসি। তিনি পরপর তিন বিশ্বকাপে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।