Lionel Messi: জোড়া গোল করে দলকে জেতালেন ম্যাজিশিয়ান। ইন্টার মায়ামির হয়ে সান লুইসের বিরুদ্ধে দুটি গোল করেছেন তিনি এবং সঙ্গে একটি গোলের ক্ষেত্রে তাঁর অ্যাসিস্ট রয়েছে। শেষপর্যন্ত, ৪-২ গোলে সান লুইসকে হারিয়ে দিয়েছে মায়ামি। ম্যাচের ৪ মিনিটেই, মিনিটেই রদ্রিগেজ়ের গোলে এগিয়ে যায় সান লুইস।

Lionel Messi: মেসি মানেই গোল। একে অপরের পরিপূরক। সবে শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপ। কিন্তু তাঁর ফর্মে এতটুকু ছেদ পড়েনি। কার্যত, দুরন্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ শেষ করে ক্লাবের জার্সিতে ফিরে প্রথম ম্যাচে তিনি গোল পাননি (Lionel Messi)। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ফর্মে ফিরলেন মেসি। জোড়া গোল করে দলকে জেতালেন ম্যাজিশিয়ান। ইন্টার মায়ামির হয়ে সান লুইসের বিরুদ্ধে দুটি গোল করেছেন তিনি এবং সঙ্গে একটি গোলের ক্ষেত্রে তাঁর অ্যাসিস্ট রয়েছে। শেষপর্যন্ত, ৪-২ গোলে সান লুইসকে হারিয়ে দিয়েছে মায়ামি। ম্যাচের ৪ মিনিটেই, মিনিটেই রদ্রিগেজ়ের গোলে এগিয়ে যায় সান লুইস। এরপর বাঁ-প্রান্ত থেকে বক্সে ভেসে আসা চলতি বলে বাঁ পায়ের অনবদ্য শটে গোল করে সমতা ফেরান লিওনেল মেসি (Lionel Messi latest news)। 

আরও পড়ুনঃ Lionel Messi World Cup Goals: বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক লিওনেল মেসি, নামের পাশে জ্বলজ্বল করছে ১৮টি গোল

ইন্টার মায়ামির জার্সিতেও দুরন্ত ছন্দে মেসি

অন্যদিকে, দ্বিতীয় গোলটি করেন টেলাস্কো সেগোভিয়া। তৃতীয় গোলটি আসে আবার মেসির পা থেকেই। এক্ষেত্রেও ডিফেন্ডারদের রীতিমতো নাস্তানুবাদ করে বক্সে ঢুকে পড়েন মেসি। তাঁর ক্রস থেকেই মায়ামির হয়ে চতুর্থ গোলটি করেন মাইকেল। তবে দ্বিতীয়ার্ধে কোনও গোল আসেনি। কিন্তু তারপরেও মায়ামির জিততে কোনওরকম সমস্যা হয়নি। ৪-২ গোলে ম্যাচ জিতে নেয় তারা। এখনও অবধি টানা আটটি ম্যাচ অপরাজিত রয়েছে ইন্টার মায়ামি। এই মুহূর্তে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে তারা। মোট ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট সংগ্রহ করেছে মায়ামি। লিগ টেবিলের শীর্ষে আছে নাশভিল। তাদের পয়েন্ট ১৮ ম্যাচে ৪০।

আরও পড়ুনঃ ফিফা চুর, মেসি চুর, আর্জেন্টিনা চুর, চানাচুর!!!

জোড়া গোল করে দলকে জেতালেন ম্যাজিশিয়ান

বিশ্বকাপের মঞ্চে আট গোল করেছেন লিওনেল মেসি এবং করিয়েছেন চারটি গোল। অন্যদিকে, স্পেনের সিয়েরা ওয়েস্তে প্রদেশে দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ১ কোটি টাকা দান করেছেন ‘এলএম১০'। দাবানলের জেরে সেখানে ৭৫,০০০ একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে নিজেদের ঘরও হারিয়েছেন। এমনকি, তাদেরও পুনর্বাসনের জন্য অর্থসাহায্য করেছেন লিওনেল মেসি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।