11:37 PM (IST) Oct 30

Ajker Bangla News live: Kaustav Bagchi BJP - খোদ বিজেপি কর্মীদের মুখেই 'গো-ব্যাক' স্লোগান শুনলেন বিধায়ক কৌস্তভ! বললেন, "টিকিট না পেয়ে দল বদলাইনি'' অর্জুনকে নিশানা?

Kaustav Bagchi BJP: বিজেপি কর্মীদের মুখেই এবার 'গো-ব্যাক' স্লোগান শুনলেন খোদ বিজেপিরই বিধায়ক। তিনি হলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। তাঁর গাড়ি দেখতে পেতেই স্থানীয় বিজেপি কর্মীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে জাতীয় কৃষি এবং পাট গবেষণা কেন্দ্রের সামনে হাজির হন। এরপরেই তারা নিজেদের বিধায়কের গাড়ি দেখে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন।

Read Full Story
10:45 PM (IST) Oct 30

Ajker Bangla News live: Supreme Court - ব্রেকআপের পর পুরনো সম্পর্ককে ধর্ষণ বলা যায় না, জানাল সুপ্রিম কোর্ট

প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়া বা ব্যক্তিগত মতভেদের কারণে আলাদা হয়ে যাওয়া এখন খুবই সাধারণ ঘটনা। কিন্তু অনেক সময় এসব সম্পর্কের ঝামেলা আদালত পর্যন্ত গড়ায়। সম্প্রতি এই ধরনেরই এক মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করল ভারতের সুপ্রিম কোর্ট।
Read Full Story
10:14 PM (IST) Oct 30

Ajker Bangla News live: INDIA Bloc - ১ নভেম্বরের মহা-সমাবেশ, রামলীলা ময়দান পরিদর্শনে ইন্ডিয়া জোটের হেভিওয়েট নেতারা

আগামী ১ নভেম্বর দিল্লির ঐতিহ্যবাহী রামলীলা ময়দানে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের মহা-সমাবেশ হতে যাচ্ছে। তার আগে বুধবার মাঠের সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে হাজির হন জোটের শীর্ষ নেতারা। কেন্দ্র সরকারের নীতি ও একনায়কতান্ত্রিক আচরণের বিরুদ্ধে এবার একজোটে সরব হওয়ার ডাক দিয়েছেন তাঁরা।
Read Full Story
09:51 PM (IST) Oct 30

Ajker Bangla News live: Census 2027 - শুরু হচ্ছে মেগা জনগণনা, কেন্দ্র জারি করল বিজ্ঞপ্তিসহ দিনক্ষণ

করোনার কারণে যা এতদিন আটকে ছিল, সেই দেশব্যাপী মেগা জনগণনা অবশেষে শুরু হতে চলেছে। কেন্দ্র সরকার জানিয়েছে, ২০২৭ সালের শুরুতেই পুরো দেশে এই গণনা চলবে। এবার সাধারণ মানুষ চাইলে অনলাইনে নিজেরাই নিজেদের তথ্য জমা দিতে পারবেন।

Read Full Story
09:11 PM (IST) Oct 30

Ajker Bangla News live: অন্নপূর্ণা যোজনা বন্ধ হতে পারে লাখ লাখ মহিলার! নভেম্বরের কিস্তির আগে বড় পদক্ষেপ, কারা পাবেন না?

নভেম্বর মাসের কিস্তির আগে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের তালিকায় বিশেষ যাচাই শুরু হয়েছে। বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য যাচাই করে কয়েক লাখ নাম বাদ পড়তে পারে বলে খবর। যোগ্য উপভোক্তারা কবে ৩,০০০ টাকা পাবেন, তা নিয়ে এখনও চূড়ান্ত সরকারি ঘোষণা অপেক্ষায়।

Read Full Story
07:32 PM (IST) Oct 30

Ajker Bangla News live: Aaryavir Sehwag and Anvay Dravid - এশিয়া কাপে জাতীয় দলে একসঙ্গে সুযোগ পেলেন সেওয়াগ ও দ্রাবিড় পুত্র, বাবাদের পর এবার ছেলেদের পালা

Aaryavir Sehwag and Anvay Dravid: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের যে ভারতীয় দল ঘোষণা হয়েছে দেশের দুই প্রাক্তন মহাতারকা ক্রিকেটারদের ছেলের নামও। তাঁরা হলেন বীরেন্দ্র সেওয়াগের ছেলে আর্যাবীর সেওয়াগে এবং রাহুল দ্রাবিড়ের ছেলে আনভয় দ্রাবিড়।

Read Full Story
07:01 PM (IST) Oct 30

Ajker Bangla News live: Axar Patel - প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ ফর্ম্যাটে 'ডাবল', অনন্য নজির অক্ষরের

Axar Patel Record: শুক্রবার অকল্যান্ডের (Auckland) ইডেন পার্কে (Eden Park) নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। তবে এই ম্যাচে এক অনন্য রেকর্ড গড়েছেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি এই রেকর্ড গড়লেন।

Read Full Story
06:32 PM (IST) Oct 30

Ajker Bangla News live: Himalayan Slope Collapses - প্রযুক্তির মাধ্যমে হিমালয়ে ধসের আগাম পূর্বাভাস, তথ্য দিচ্ছে্ উপগ্রহ

হিমালয়ে বারবার ধস ও হড়পা বানের দরুন তৈরি হওয়া মহাবিপদ আটকাতে নতুন দিশা দেখাচ্ছে উপগ্রহ। উপগ্রহের পাঠানো ডেটা ব্যবহার করে পাহাড়ি ধসের আগাম পূর্বাভাস কীভাবে পাওয়া সম্ভব, তা নিয়ে নতুন আশার আলো দেখছেন বিজ্ঞানীরা।
Read Full Story
06:25 PM (IST) Oct 30

Ajker Bangla News live: Indus Water Treaty - পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি নিয়ে বড় বার্তা ভারতের! জাতীয় স্বার্থে নতুন কৌশল দিল্লির

Indus Water Treaty: পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তের পর ভারতের জলসম্পদ ও জাতীয় নিরাপত্তা নিয়ে নতুন বিশ্লেষণ। জলবিদ্যুৎ প্রকল্প, জলবণ্টন ও চুক্তির ভবিষ্যৎ নিয়ে কী বলছেন বিশেষজ্ঞ?

Read Full Story
06:06 PM (IST) Oct 30

Ajker Bangla News live: ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের! ‘শীঘ্রই মিটবে সংঘাত’, শর্ত দিলেন মার্কিন প্রেসিডেন্ট?

ইরানের সঙ্গে চলতে থাকা যুদ্ধ এবার শেষ হতে চলেছে? অন্তত তেমনই ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি জানালেন, ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে পারে। তবে কীভাবে এই সংঘাতের অবসান হবে, তা স্পষ্ট করেননি তিনি।

Read Full Story
05:58 PM (IST) Oct 30

Ajker Bangla News live: BJP - বিরোধীদের 'জ্ঞানেশ হঠাও' আন্দোলনের পাল্টা রাস্তায় বিজেপি! ২-৫ নভেম্বর রাজ্যে ঠাসা কর্মসূচি

BJP Rally in Kolkata: বাম-কংগ্রেসের মিছিলের পাল্টা কলকাতায় বিজেপির মিছিল। আগামী ২ থেকে ৫ নভেম্বর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি। কোথায় কী কর্মসূচি? জানুন বিস্তারিত।

Read Full Story
05:57 PM (IST) Oct 30

Ajker Bangla News live: Gujarat - গভীর রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, যুবককে গাছে বেঁধে পিটিয়ে খুন

Gujarat News: প্রেমে আপত্তি থেকে পরিবারের সম্মান রক্ষার কথা বলে খুনের ঘটনা নতুন নয়। এবার গুজরাটে একই ঘটনা দেখা গেল। গভীর রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রাণ গেল এক যুবকের। প্রেমিকার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Read Full Story
05:32 PM (IST) Oct 30

Ajker Bangla News live: Weather News - সাগরে আবার নিম্নচাপ অঞ্চল, আর কতদিন বৃষ্টি চলবে, কোথায় ভারী বর্ষণ?

পুজোর মরশুম পেরিয়ে শীতের আমেজের অপেক্ষায় রাজ্যবাসী। তবে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি।

Read Full Story
05:25 PM (IST) Oct 30

Ajker Bangla News live: Uttarakhand Chopper Crash - জোশীমঠের হেলিকপ্টার, চালকসহ ৬ জনেরই মৃত্যুর আশঙ্কা

উত্তরাখণ্ডের চামোলি জেলার চাই গ্রামের কাছে ট্রান্স ভারত অ্যাভিয়েশনের একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে। কপ্টারে বেঙ্গালুরুর পাঁচজন যাত্রী এবং একজন পাইলট ছিলেন। খারাপ আবহাওয়া সামলে উদ্ধারকারী দল ধ্বংসাবশেষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। দুর্ঘটনায় ৬ জনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
Read Full Story
05:15 PM (IST) Oct 30

Ajker Bangla News live: Diwali - বিজেপির কার্যালয়ে দীপাবলির বিশেষ আড্ডা, ৫০ দেশের ৯০ জন কূটনীতিককে আমন্ত্রণ জানালেন নিতিন নবীন

নয়াদিল্লির বিজেপি সদর দফতরে শুক্রবার এক বিশেষ দীপাবলি আড্ডার আয়োজন করেছেন দলের নম্বর ওয়ান নিতিন নবীন। বিশ্বের ৫০টি দেশের ৯০ জনেরও বেশি কূটনীতিক এতে অংশ নিচ্ছেন। উৎসবের আনন্দের পাশাপাশি ভারতের সংস্কৃতি তুলে ধরাই এই অনুষ্ঠানের আসল উদ্দেশ্য।
Read Full Story
05:03 PM (IST) Oct 30

Ajker Bangla News live: প্রথম চেষ্টাতেই INS Vikrant-এ অবতরণ রাফাল মেরিনের! ভারতীয় নৌবাহিনীর শক্তিতে নতুন পালক

ভারতীয় নৌবাহিনীর শক্তি বৃদ্ধির পথে আরও এক গুরুত্বপূর্ণ অগ্রগতি। প্রথম চেষ্টাতেই ভারতের দেশীয় বিমানবাহী রণতরী INS Vikrant-এর ডেকে সফলভাবে অবতরণ করল ফরাসি প্রযুক্তিতে তৈরি রাফাল মেরিন যুদ্ধবিমান। বৃহস্পতিবার এই ঐতিহাসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Read Full Story
05:00 PM (IST) Oct 30

Ajker Bangla News live: Malda News - আবর্জনা পরিষ্কারকে কেন্দ্র করে রণক্ষেত্র, BJP-গ্রামবাসীদের হাতাহাতিতে জখম ৫

Maldah News: আবর্জনা পরিষ্কারকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বচসা থেকে হাতাহাতি। ঘটনায় উত্তেজনা ছড়াল মালদার দৌলতপুর পঞ্চায়েত এলাকায়। কী কারণে এই সংঘাত? জানুন বিস্তারিত।

Read Full Story
04:51 PM (IST) Oct 30

Ajker Bangla News live: India vs New Zealand - নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের, টি-২০ সিরিজে ব্যবধান কমাল নিউজিল্যান্ড

India vs New Zealand T20I Series: চলতি নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজের প্রথম তিন ম্যাচেই জয় পেয়ে সিরিজের দখল নিয়েছে ভারতীয় দল। শুক্রবার ছিল চতুর্থ টি-২০ ম্যাচ। এই ম্যাচে আর জয় পেল না ভারত। ফলে ব্যবধান কমাল কিউয়িরা। ভারতের এই হারে অবশ্য সিরিজের ফলে কোনও প্রভাব পড়ছে না। পঞ্চম তথা শেষ ম্যাচ জিতে সিরিজ ৪-১ করার লক্ষ্যে খেলতে নামবে ভারত।

Read Full Story
04:23 PM (IST) Oct 30

Ajker Bangla News live: ভুটানে ভয়াবহ হড়পা বান! ভেসে গেল উষ্ণ প্রস্রবণ, উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে কী বললেন শুভেন্দু?

ভুটানের শিনতাফু হিমবাহ হ্রদ ভেঙে ভয়াবহ GLOF-এর জেরে ভেসে গিয়েছে গাসা জেলার জনপ্রিয় উষ্ণ প্রস্রবণ কেন্দ্র। এই বিপর্যয়ের জেরে উত্তরবঙ্গ ও অসমে সঙ্কোশ নদীর জলস্তর বাড়ার আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নবান্নের কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা নজরদারি চলছে এবং রাজ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Read Full Story
04:21 PM (IST) Oct 30

Ajker Bangla News live: পেঁয়াজ দ্বিগুণ! মহার্ঘ তেল, চিনি, চালও, কেন বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম?

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে ফের চাপে সাধারণ মানুষ। পেঁয়াজ থেকে ভোজ্যতেল, চিনি থেকে চাল—একাধিক খাদ্যপণ্যের দাম বেড়েছে দেশে। সেপ্টেম্বর মাসের মূল্যবৃদ্ধির পরিসংখ্যানে উঠে এসেছে এমনই ছবি। বিশেষ করে পেঁয়াজের দাম এক বছরে প্রায় দ্বিগুণ হওয়ায় চিন্তা বেড়েছে সাধারণ ক্রেতাদের।

Read Full Story