Lionel Messi-Novak Djokovic: পুরুষদের ফুটবলে যেমন সর্বকালের অন্যতম সেরা লিওনেল মেসি, তেমনই পুরুষদের টেনিসে সর্বকালের অন্যতম সফল নোভাক জকোভিচ। দুই খেলার এই দুই সেরা তারকার কথোপকথন সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের মন জয় করে নিল।
KNOW
FIFA World Cup 2026 Final: রবিবার বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনাল (FIFA World Cup 2026 Final)। টানা দ্বিতীয়বার খেতাব জয়ের লক্ষ্যে স্পেনের বিরুদ্ধে খেলতে নামছে আর্জেন্টিনা (Argentina vs Spain)। তার আগের দিন মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) নিউ ইয়র্কের (New York City) ম্যানহাটনে (Manhattan) এক অনুষ্ঠানে টেনিস তারকা নোভাক জকোভিচের (Novak Djokovic) মুখোমুখি হলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)। এই অনুষ্ঠানে মেসিকে এক প্রশ্ন করেন জকোভিচ। প্রশ্ন এমন কিছু জটিল ছিল না। তবে মেসির জবাব তাঁর অনুরাগীদের মন জয় করে নিল। এই কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কীভাবে চাপ সামাল দেন মেসি?
মেসিকে জকোভিচ প্রশ্ন করেন, ‘তুমি কীভাবে চাপ সামাল দিয়ে তোমার খেলার স্বাভাবিক ধরন বজায় রাখো?’ জবাবে মেসি বলেন, ‘আমি কখনও চাপ নিয়ে খুব বেশি ভাবি না। আমি চাপকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছি। আমি খেলতে যাই, ম্যাচ উপভোগ করি এবং প্রতিদ্বন্দ্বিতা করি। আমরা উচ্চ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলি এবং সবসময় জয় পাওয়ার চেষ্টা করি। তবে একইসঙ্গে আমরা বুঝি, এটা খেলা। আমাদের প্রতিদ্বন্দ্বী দলও খেলতে নামে। এই কারণে সবসময় জয় পাওয়া সম্ভব নয়। সময়ের সঙ্গে সঙ্গে আমি শিখেছি, তুমি যত বেশি ম্যাচে জয় পাও, তার চেয়ে বেশি ম্যাচে হেরে যাও। এই বোধ আমাকে একজন ব্যক্তি ও একজন খেলোয়াড় হিসেবে উন্নতি করতে সাহায্য করেছে।’
অনুরাগীদের নাগালের মধ্যে মেসি
বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলতে নামার আগের দিন এই অনুষ্ঠানে অনুরাগীদের সামনে হাজির হন মেসি। এই অনুষ্ঠানে জকোভিচ ছাড়াও ছিলেন আমেরিকান ফুটবলের (American Football) কিংবদন্তি টম ব্র্যাডি (Tom Brady), এনবিএ (NBA) কিংবদন্তি কেভিন ডুরান্ট (Kevin Durant)। এই অনুষ্ঠান অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে। অনুষ্ঠান শেষ হওয়ার পর জকোভিচ, ব্র্যাডি ও ডুরান্টের সঙ্গে সেলফি তোলেন মেসি। এই অনুষ্ঠান মেসির অনুরাগীদের কাছে স্মরণীয় হয়ে থাকল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


