অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni) ১০০০ টাকা জরিমানা করা হয়েছে। রাঁচি শহরের ট্র্যাফিক মনিটরিং সিস্টেম ধোনির বাড়ির কাছেই গতি লঙ্ঘনের ঘটনা রেকর্ড করেছে।

অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni) ১০০০ টাকা জরিমানা করা হয়েছে। রাঁচি শহরের ট্র্যাফিক মনিটরিং সিস্টেম ধোনির বাড়ির কাছেই গতি লঙ্ঘনের ঘটনা রেকর্ড করেছে। মোটরভেহিকল আইনের ১৮৩ ধারার অধীনে একটি ই-চালান জারি করা হয়েছে। ধোনির গাড়িটি অনুমোদিত গতিসীমা অতিক্রম করতেই স্বয়ংক্রিয় নজরদারি ব্যবস্থা তা শনাক্ত করে। যার পরে রাঁচির ট্র্যাফিক পুলিশের সিস্টেমে ডিজিটাল চালান তৈরি হয়। জানা গিয়েছে, ৬০ কিমি প্রতি ঘণ্টার পরিবর্তে ধোনির গাড়ির গতি ছিল ৯১ কিমি প্রতি ঘণ্টা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

জমি নিয়ে ধোনিকে নোটিশ

ঝাড়খণ্ড রাজ্য আবাসন বোর্ড রাঁচিতে একটি আবাসিক প্লটের অপব্যবহারের অভিযোগে ধোনিকে নোটিশ দিয়েছে। তারকয়েকদিন পরেই জোরে গাড়ি চালানোর জন্য ধোনিকে জরিমানা করা হয়েছে। জমির ক্ষেত্রে আবাসন বোর্ড প্রকাশ করেছে যে আবাসিক উদ্দেশ্যে বরাদ্দ করা সম্পত্তিটি বাণিজ্যিক কার্যকলাপের জন্য ব্যবহার করা হতে পারে। সংস্থার কর্তারা জানিয়েছেন যে প্লটটি রাঁচির হারমু রোডে অবস্থিত, যেখানে ধোনি আগে থাকতেন। বর্তমানে ধোনি রিং রোডের একটি বাড়িতে থাকেন।

ধোনি আইপিএল ২০২৬-এর জন্য প্রস্তুত

আইপিএল ২০২৬ আসন্ন, ধোনি ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংসের অন্য প্লেয়ারদের সঙ্গে অনুশীলনে নেমে পড়েছেন। নেটে সময় কাটাচ্ছেন। পাঁচবারের আপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস গত সেশনে ভাল পারফর্ম করতে পারেনি। ১৪ ম্যাচে ১০টিতে হেরে লিগ টেবিলের নীচে ছিল। ধোনিকে ৪ কোটি টাকায় আনক্যাপড খেলোয়াড় নিয়মে রেখে দিয়েছে চেন্নাই দল। যদিও তিনি আর উপরের দিকে ব্যাট করেন না, ইনিংসের শেষ প্রান্তে তাঁর ভূমিকা এখনও গুরুত্বপূর্ণ। গতবার ধোনি ১৪টি ম্যাচে ১৩৫.১৭ স্ট্রাইক রেটে ১৯৬ রান করেছিলেন। ৪৪ বছর বয়স সত্ত্বেও ধোনির উপর প্রচুর আস্থা রয়েছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজির।