AFC U20 Qualifiers: হেড কোচ মহেশ গাওলি AFC U20 এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য ২৩ জনের ভারতীয় দল ঘোষণা করেছেন। তাসখন্দে এই টুর্নামেন্টে ভারতের যুব দল সিরিয়া, উজবেকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

AFC U20 Qualifiers: ভারতের অনূর্ধ্ব-২০ ফুটবল দলের হেড কোচ মহেশ গাওলি অবশেষে তাঁর ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করলেন। এই দল উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে AFC U20 এশিয়ান কাপ চায়না ২০২৭-এর কোয়ালিফায়ার খেলবে। টুর্নামেন্ট চলবে ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে সিঙ্গাপুর সফরের জন্য ৩০ জনের একটি প্রাথমিক দল ঘোষণা করা হয়েছিল। সেখান থেকে আটজনকে চোট বা টেকনিক্যাল কারণে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়াদের তালিকায় রয়েছেন শুহেইদ কোয়া থাঙ্গাল পিএস, আরশভির সিং, আশিক অধিকারী, দাল্লামুওন গাংতে, লেভিস জাংমিনলুন, অগস্ত্য ভাট, নিরুপম গৌড়া এইচ এবং ইয়োহান বেঞ্জামিন। এদিকে, দলে নতুন করে যোগ দিয়েছেন ড্যানিয়াল মাকাকমায়ুম। এই তথ্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য, জুন মাসে বেঙ্গালুরুতে ট্রায়াল শুরু হয়েছিল। ১০০ জনেরও বেশি খেলোয়াড়কে দেখার পর এই চূড়ান্ত ২৩ জনকে বেছে নেওয়া হয়েছে।

প্রস্তুতি ম্যাচ

এই মাসের শুরুতে গাওলির ছেলেরা চারটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। তারা সিঙ্গাপুরকে দু'বার (৩-০ এবং ১-০) হারিয়েছে। ইয়েমেনের সঙ্গে প্রথম ম্যাচটি ০-০ ড্র হলেও, দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে জেতে ভারত।

কোয়ালিফায়ারের সূচি ও ফরম্যাট

"ব্লু কোল্টস" নামে পরিচিত ভারতের যুব দল বৃহস্পতিবার দুপুরে তাসখন্দে পৌঁছাবে। ৩১ আগস্ট, তাদের প্রথম ম্যাচ সিরিয়ার বিরুদ্ধে, ভারতীয় সময় বিকেল ৪:৩০-এ। এরপর ৩ সেপ্টেম্বর, আয়োজক দেশ উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচ, সন্ধে ৭:৩০ মিনিটে। গ্রুপ বি-র শেষ ম্যাচে ৬ সেপ্টেম্বর বাংলাদেশের মুখোমুখি হবে ভারত, বিকেল ৪:৩০-এ। নিয়ম অনুযায়ী, আটটি গ্রুপের প্রতিটি গ্রুপের সেরা দল এবং সেরা সাতটি রানার্স-আপ দল AFC U20 এশিয়ান কাপ চায়না ২০২৭-এর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

ভারতের সম্পূর্ণ স্কোয়াড ও ম্যাচের সূচি

AFC U20 এশিয়ান কাপ ২০২৭ কোয়ালিফায়ারের জন্য ভারতের ২৩ জনের দল:

গোলকিপার: জসকরণ দুব, প্রণব সুন্দররমন, সুরজ সিং আহেইবাম।

ডিফেন্ডার: আশের রেবেলো, বুংসন সিং তাখেল্লামবাম, করিশ সোরম, মালেমঙ্গাম্বা সিং থোকচম, সুমিত শর্মা ব্রহ্মচারীমায়ুম, ইয়াইফারেম্বা চিঙ্গখাম।

মিডফিল্ডার: অনিকেত যাদব, ড্যানি মিতেই লাইশরাম, মো. আরবাশ, ঋষি সিং নিংথৌখংজাম, ঋষিকান্ত মিতেই লাইশরাম, স্যামসন আহংশাংবাম, শামি সিঙ্গামায়ুম।

ফরোয়ার্ড: ড্যানিয়াল মাকাকমায়ুম, গুনলেইবা ওয়াংখেইরাকপাম, হাতিম আলি, ওমাং দোদুম, প্রাশান জাজো, রোহেন সিং চাপামায়ুম, বিশাল যাদব।

হেড কোচ: মহেশ গাওলি

সহকারী কোচ: এমজি রামচন্দ্রন

গোলকিপিং কোচ: পরশুরাম সালওয়াদি

স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ: অনুগ্রহ সুরেশ

AFC U20 এশিয়ান কাপ ২০২৭ কোয়ালিফায়ারে ভারতের ম্যাচের সূচি:

  • ৩১ আগস্ট: সিরিয়া বনাম ভারত (বিকেল ৪:৩০)
  • ৩ সেপ্টেম্বর: ভারত বনাম উজবেকিস্তান (সন্ধে ৭:৩০)
  • ৬ সেপ্টেম্বর: ভারত বনাম বাংলাদেশ (বিকেল ৪:৩০)

ভেন্যু: দোস্তলিক স্টেডিয়াম, তাসখন্দ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।