Manav Suthar: অভিষেক টেস্টে খেলতে নেমে 'অতি মানবিক' কীর্তি মানব সুথারের। দেশের হয়ে প্রথমবার টেস্ট ক্রিকেটে খেলতে নেমেই প্রথম ওভারেই উইকেট তুলে নিয়ে গতকাল নজির গড়েছিলেন মানব। ২২ ওভার বল করে ১০টি মেডেন ৩৩ রান দিয়ে ৬টি উইকেট নিলেন রাজস্থানের স্পিনার।
Manav Suthar: অভিষেক টেস্টে খেলতে নেমে 'অতি মানবিক' কীর্তি মানব সুথারের। দেশের জার্সিতে প্রথমবার টেস্ট ক্রিকেটে খেলতে নেমেই প্রথম ওভারেই উইকেট তুলে নিয়ে গতকাল নজির গড়েছিলেন মানব। এবার অভিষেক টেস্টে ইনিংসে ৬টি উইকেট তুলে নেওয়ার নজিরও গড়লেন রাজস্থানের ২৩ বছরের বাঁ হাতি স্পিনার। জাতীয় দলের হয়ে খেলতে নেমে প্রথম ইনিংসে মানবের বোলিং হিসেব দাঁড়াল ২২ ওভার বল করে ১০টি মেডেন ৩৩ রান দিয়ে ৬টি উইকেট। রবিচন্দ্রন অশ্বিনের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে অভিষেক টেস্টে ইনিংসে ৬টি উইকেট নেওয়ার নজির গড়ল মানব। দশম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ইনিংসে পাঁচটি উইকেটের মাইলস্টোন গড়লেন মানব।

মানবে ধরাশায়ী আফগানরা
গতকাল, রবিবার আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টের প্রথম দিনে ২১ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। আফগানিস্তানের স্কোর ছিল ৫ উইকেটে ১১৩ রান। এদিন মানব আরও তিনটি উইকেট নেন। তাঁর বলে আউট হন আব্দুল মালিক (১৬), রহমনুল্লা গুরবাজ (১২), রহমত শাহ (৬০), আফসার ঝাঝাই (৩), শারাফুদ্দিন আশরাফ (১১) ও মহম্মদ সালেম (০)। মানবের অবিশ্বাস্য স্পেলের সৌজন্যে প্রথম ইনিংসে আফগানরা মাত্র ১৫২ রানে অল আউট হয়ে যায়। এরপর কাবুলিওয়ালার দেশকে ফলো অন করিয়ে ফের ব্যাট করতে পাঠান ভারতীয় অধিনায়ক শুভমন গিল। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ৪১২ রানের লিড নেয়। মানবের ৬ উইকেটের পাশাপাশি নজর কাড়া বোলিং করেন প্রসিধ কৃষ্ণা (৩/৩৭)। একটি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। তবে কুলদীপ যাদব কোনও উইকেট পাননি।
অভিষেক টেস্টে স্মরণীয় বোলিং মানব সুথারের
প্রথম ইনিংসে ভারতের লিড ৪১২ রানের
প্রসঙ্গত, প্রথমে ব্যাট করতে নেমে কেএল রাহুল (১০০) ও অধিনায়ক গিল (১২৬) দুরন্ত সেঞ্চুরি হাঁকান। দারুণ ব্যাটিং করেন সাই সুদর্শন (৮১), ঋষভ পন্থ (৮১), ওয়াশিংটন সুন্দর (৫২ অপরাজিত)। ভারত ৫৬৪ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছিল।

