Messi Ronaldo FIFA World Cup 2026: রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ় তাদের মেয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে, ছোট মেয়েটি একটি ট্রাইসাইকেল চালিয়ে ঘরের মধ্যে ঘুরছে। তাঁর গায়ে একটি আর্জেন্টিনার জার্সি।
Messi Ronaldo FIFA World Cup 2026: বিশ্ব ফুটবলকে শাসন করেন তারা (Messi vs Ronaldo)। সর্বকালের সেরা দুই তারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাদের নামে কার্যত, দুই ভাগ হয়ে যায় ফুটবলপ্রেমী জনতা (Messi vs Ronaldo 2026)।

আর্জেন্টিনার জার্সি পরে ঘরের মধ্যে ঘুরছেন রোনাল্ডো কন্যা
সম্ভবত নিজেদের শেষ বিশ্বকাপে মাঠে নামতে চলেছেন দুই তারকা। তবে মাঠে নামার আগেই ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মেসি-রোনাল্ডো। ‘সিআর৭'-এর কন্যাকে দেখা গেছে, আর্জেন্টিনার জার্সি পরে ঘুরতে। তবে কি রোনাল্ডোর মেয়ে মেসির ভক্ত?
প্রসঙ্গত, রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ় তাদের মেয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে, ছোট মেয়েটি একটি ট্রাইসাইকেল চালিয়ে ঘরের মধ্যে ঘুরছে। তাঁর গায়ে একটি আর্জেন্টিনার জার্সি। এবার সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। তারপরেই শুরু হয়ে গেছে আলোচনা। এই ভিডিওটি পোস্ট করে ঠিক কী বোঝাতে চাইছেন জর্জিনা?
মেসির ভক্তদের মতে, রোনাল্ডোর ছোট্ট মেয়েও মেসির ভক্ত হয়ে উঠেছে। আসলে লিওর জনপ্রিয়তার কারণেই, বাড়িতে এত বড় একজন তারকা থাকার পরেও, রোনাল্ডোর পরিবর্তে মেসির দেশের জার্সি পরে ঘুরছে সে। এইরকম উল্টো ছবি কিন্তু খুব একটা দেখা যায় না। মেসিও তিন সন্তানের বাবা। তবে তারা সবাই বাবার ভক্ত। এখানেই রোনাল্ডোর থেকে মেসি এগিয়ে বলে দাবি করছেন ‘এলএম১০'-এর ফ্যানরা।
তিনি কি মেসি ভক্ত?
কিন্তু রোনাল্ডোর ফ্যানরা আবার বলছেন, রোনাল্ডোর কন্যার এখনও বয়স হয়নি কোনও ফুটবলারকে আলাদা করে সমর্থন করার। জর্জিনা হয়ত নিজেই আর্জেন্টিনার জার্সি তাঁকে পরিয়ে দিয়েছেন। আসলে তিনি বোঝাতে চেয়েছেন, ফুটবলে সবাই এক। সে যে দেশেরই হোন না কেন, সবাই মিলে খেলাটাকে উপভোগ করে।
অন্যদিকে, এই নিয়ে টানা ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ খেলতে নামছেন মেসি-রোনাল্ডো। গতবার মেসি নিজের দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করেছেন। এবারও লক্ষ্য ট্রফি জয়। এখনও পর্যন্ত, ফুটবল বিশ্বকাপে ১৩টি গোল হয়েছে মেসির নামের পাশে। আর মাত্র চারটি গোল করলেই সকলকে টপকে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক হয়ে যাবেন তিনি। এমনকি, প্রস্তুতি ম্যাচেও গোল পেয়েছেন মেসি।
তবে রোনাল্ডো এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেননি। ফলে, এটিই তাঁর কাছে শেষ সুযোগ। এখনও পর্যন্ত, বিশ্বকাপে মোট ৮টি গোল করেছেন তিনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

