Portugal World Cup 2026: পর্তুগালের তারকা ফুটবলার রুবেন ডায়াস ফিফা বিশ্বকাপ নিয়ে দলের লক্ষ্যের কথা জানালেন। তিনি বলেন, "আমরা বিনয়ী, কিন্তু আগের চেয়ে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী"। ম্যাঞ্চেস্টার সিটির এই ডিফেন্ডার নিজের অভিজ্ঞতা, নেতৃত্ব এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে কী শিখেছেন, সেই বিষয়েও কথা বলেছেন।
Portugal World Cup 2026: পর্তুগালের তারকা ডিফেন্ডার রুবেন ডায়াস ফিফা বিশ্বকাপ নিয়ে তাদের দলের লক্ষ্যের কথা বলতে গিয়ে জানিয়েছেন, দল এখন "বিনয়ী কিন্তু আগের চেয়ে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী"।

ম্যাঞ্চেস্টার সিটির হয়ে এই মরশুমে এফএ কাপ এবং ইএফএল কাপ, দুটো ট্রফিই জিতেছেন রুবেন (portugal world cup 2026 schedule)। এবার তিনি পর্তুগালের হয়ে নিজের তৃতীয় ফিফা বিশ্বকাপে নামতে চলেছেন (Portugal World Cup 2026)। ২০২০ সাল থেকে ম্যান সিটির ট্রফি জয়ের অন্যতম কারিগর এই সেন্টার-ব্যাক। গত বছর উয়েফা নেশনস লিগ জয়েও তিনি পর্তুগাল দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২৯ বছর বয়সী এই ফুটবলারের চোখ এখন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফিটির দিকে। তিনি জানিয়েছেন, "শারীরিক এবং মানসিকভাবে খুব ভালো জায়গায় আছি"।
এক 'বিশেষ' বিশ্বকাপের অভিজ্ঞতা
ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া একটি সাক্ষাৎকারে রুবেন বলেন, "এটা আমার তৃতীয় বিশ্বকাপ হতে চলেছে। দেশের জন্য, আমাদের সকলের জন্য এটা সবসময়ই একটা দারুণ উত্তেজনার মুহূর্ত। আমি জানি, বিশ্বকাপের পরিবেশটা কেমন হয়। ফুটবলার, সমর্থক, আমাদের পরিবার এবং দেশের জন্য এটা কতটা স্পেশ্যাল, সেটা আমি বুঝি। এটি একটি আনন্দের এবং অসাধারণ অভিজ্ঞতা। আমার মনে হচ্ছে যে, এবারের বিশ্বকাপটা একটা বিশেষ বিশ্বকাপ হতে চলেছে। অনেকদিন ধরেই সবাই সেইজন্য অপেক্ষা করছিল।"
আত্মবিশ্বাস এবং বড় স্বপ্ন
নেশনস লিগ জয়ের ঠিক এক বছর পর, দলের মধ্যে আত্মবিশ্বাস এখন তুঙ্গে। জার্মানি এবং স্পেনের মতো দলকে পরপর হারিয়ে তারা সেই ট্রফি জয় পায়। রুবেন বলেন, “আমার মনে হয়, আমরা যতগুলো প্রতিযোগিতায় খেলেছি, প্রত্যেকটিতেই উন্নতি করেছি। আমাদের দলে অনেক ভালোমানের ফুটবলার রয়েছে। তাছাড়া অনেকেই ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলে। ফলে, চাপ সামলানোর অভিজ্ঞতা বেশ ভালোমতোই তাদের মধ্যে রয়েছে।আর প্রত্যেকটা টুর্নামেন্টই একটা নতুন শুরু। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, যখন প্রথমবার কোনও কঠিন পরিস্থিতির মুখে পড়বেন। ওই মুহূর্তগুলোই ঠিক করে দেবে যে, টুর্নামেন্টে আপনি কতটা এগোবেন।"
তিনি আরও যোগ করেন, "আমার মনে হয়, সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই এই ভূমিকাটা তৈরি হয়েছে। পাশাপাশি আমি মানুষ এবং ফুটবলার হিসেবেও এইরকমই। যদিও আমি নিজেকে খুব বেশি বয়স্ক মনে করি না। কিন্তু আমি এখন দলের অন্যতম সিনিয়র এবং অভিজ্ঞ ফুটবলার। আমার মনে হয় যে, এই দায়িত্ব নিয়ে বিশ্বকাপ খেলতে নামাটা একটা আনন্দের ব্যাপার হবে। আমি বাকিদের মতোই নিজের সেরা জ্ঞান দিয়ে দলকে জেতাতে সাহায্য করার চেষ্টা করব।"
বিনয়ী কিন্তু উচ্চাকাঙ্ক্ষী
দল কি টুর্নামেন্টে শেষ পর্যন্ত যাওয়ার বিশ্বাস রাখে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমার মনে হয়, বিশ্বাসের চেয়েও বেশি, এটা করার একটা উচ্চাকাঙ্ক্ষা আছে। আমাদের পা মাটিতেই আছে। আমরা জানি, এটা কতটা কঠিন এবং সেইজন্য আমাদের কতটা পরিশ্রম করতে হবে। প্রতিটা ম্যাচের পর, প্রতিটা ধাপ পেরোনোর পর, প্রতিটা কঠিন পরিস্থিতি পেরিয়ে আসা পর, আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গে এই বিশ্বাসটাও বাড়বে। তাই আমরা এই ব্যাপারে বিনয়ী। কিন্তু আমরা আগের চেয়ে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী।"
পর্তুগালের খেলার সূচি
বিশ্বকাপ অভিযান শুরু করার আগে পর্তুগাল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৬ জুন চিলির বিরুদ্ধে এবং ১০ জুন নাইজেরিয়ার বিরুদ্ধে।
এরপর ১৭ জুন, কঙ্গোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর ২৩ জুন, উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ২৭ জুন, কলোম্বিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাদের।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


