Calcutta Football League 2026: কলকাতা লিগে বুধবার, জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে মুখোমুখি হয় সবুজ মেরুন ব্রিগেড। সেই ম্যাচেই কার্যত, বড় জয় পেল তারা। জর্জ টেলিগ্রাফকে ৬-০ গোলে হারাল মোহনবাগান। ফলে, ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে কলকাতা লিগের সুপার সিক্সে পৌঁছে গেল তারা। গোটা ম্যাচেই দাপুটে ফুটবল খেলে বাগান শিবির (Calcutta Football League 2026)।

Calcutta Football League 2026: কলকাতা ডার্বি এবং ডুরান্ড ফাইনালে হারের পর, বড় জয় পেল মোহনবাগান। কলকাতা লিগে বুধবার, জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে মুখোমুখি হয় সবুজ মেরুন ব্রিগেড। সেই ম্যাচেই কার্যত, বড় জয় পেল তারা। জর্জ টেলিগ্রাফকে ৬-০ গোলে হারাল মোহনবাগান। ফলে, ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে কলকাতা লিগের সুপার সিক্সে পৌঁছে গেল তারা। গোটা ম্যাচেই দাপুটে ফুটবল খেলে বাগান শিবির (Calcutta Football League 2026)।

কলকাতা লিগে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ৬-০ গোলে জয় মোহনবাগানের

Calcutta Football League: কলকাতা ময়দান, নষ্টালজিয়া এবং গরম ঘুগনি-প্যাটিস! ফুটবল শুধু ফুটবল নয়

ম্যাচের ১৩ মিনিটে, আসে প্রথম গোল। কিয়ান নাসিরির সেন্টার থেকে গোল করে দলকে এগিয়ে দেন সুহেইল ভাট। এরপর আবার ২০ মিনিটের মাথায়, অফসাইডের কারণে মোহনবাগানের একটি গোল বাতিল হয়। তবে খেলার ২৩ মিনিটে, বাঁ-দিক থেকে আসা বলে অনবদ্য টাচ করে ডান পায়ের আউটস্টেপে গোল করে যান অ্যালেক্স সাজি। চলতি মরশুমে এটি তাঁর প্রথম গোল। কিন্তু ম্যাচের ২৭ মিনিটে, লাল কার্ড দেখেন জর্জ টেলিগ্রাফের ফুটবলার তথা দলের অধিনায়ক রণজয় সামন্ত। সবুজ মেরুন ফুটবলার বিভান জ্যোতি লস্করকে ট্যাকল করে লাল কার্ড দেখেন তিনি। স্বাভাবিকভাবেই, বিপাকে পড়ে জর্জ।

Scroll to load tweet…

হ্যাটট্রিক করলেন সুহেইল ভাট

Brazil in Kolkata: ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে কলকাতা! যুবভারতীতে ব্রাজিল এবং দুর্গাপুজোর আগে ফুটবল উৎসব, টিকিট কাটবেন কীভাবে?

এদিকে বক্সের একদম বাইরে ফ্রি-কিক পায় মোহনবাগান। তবে বিভান জ্যোতির সেই সেটপিসটি দুরন্ত দক্ষতায় সেভ করেন জর্জ টেলিগ্রাফের গোলকিপার বিশ্বনাথ ওরাওঁ। প্রথমার্ধ শেষ হয় ২-০ ফলাফল নিয়ে। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ফের মোহনবাগানের দাপট। গোল করেন সন্দীপ মালিক। তবে সেখানেই শেষ নয়। খেলার ৫০ মিনিটে, পরিবর্ত হিসেবে নেমেই গোল করেন অভিষেক সূর্যবংশী। ম্যাচের ফলাফল তখন ৪-০। তবে ৫৫ মিনিটের মাথায়, সায়ন বন্দ্যোপাধ্যায়ের শট একটুর জন্য বাইরে চলে যায়। এরপর খেলার ৬১ মিনিটে, সেই সায়ন বন্দ্যোপাধ্যায়ের থ্রু বল থেকেই অনবদ্য গোল করেন যান সুহেইল ভাট।

তারপর ৭৩ মিনিটে, আবার গোল। নিজের হ্যাটট্রিকটি সম্পন্ন করেন সুহেইল এবং মোহনবাগান ম্যাচ জিতে নেয় ৬-০ ব্যবধানে। এই জয়ের ফলে, ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে কলকাতা লিগের সুপার সিক্সে পৌঁছে গেল মোহনবাগান এবং পয়েন্ট তালিকায় তিনে উঠে এল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।