Mohun Bagan vs Northeast United: শনিবার, গোয়ার বিরুদ্ধে মুম্বই হেরে যাওয়ায় রবিবার, নর্থইস্টকে পরাজিত করলেই লিগের শীর্ষে উঠে আসবে মোহনবাগান। অন্যদিকে, গোয়া ম্যাচ জেতায় একধাপ নিচে নেমে গেছে ইস্টবেঙ্গলও। আগে ছিল তিনে, এখন নেমে চার নম্বরে। নর্থইস্টের বিরুদ্ধে ম্যাচ জিতলেই ফের একবার আইএসএল-এর শীর্ষে ওঠার সুযোগ থাকছে সবুজ মেরুন ব্রিগেডের সামনে।
Mohun Bagan vs Northeast United: আইএসএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার, গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান বনাম নথইস্ট ইউনাইটেড (mohun bagan vs northeast united fc)। আর এই ম্যাচ জিতলেই ফের একবার আইএসএল-এর শীর্ষে ওঠার সুযোগ থাকছে সবুজ মেরুন ব্রিগেডের সামনে (isl points table 2026)।
শনিবার, গোয়ার বিরুদ্ধে মুম্বই হেরে যাওয়ায় রবিবার, নর্থইস্টকে পরাজিত করলেই লিগের শীর্ষে উঠে আসবে মোহনবাগান। অন্যদিকে, গোয়া ম্যাচ জেতায় একধাপ নিচে নেমে গেছে ইস্টবেঙ্গলও। আগে ছিল তিনে, এখন নেমে চার নম্বরে।
রবিবার মোহনবাগানের লক্ষ্য নর্থইস্ট বধ!
আপাতত ৯টি ম্যাচ খেলে মুম্বই সিটি এফসি-র সংগ্রহে পয়েন্ট ১৮। তারাই এই মুহূর্তে শীর্ষে রয়েছে। তবে রবিবার, মোহনবাগান জিতে গেলে দলের পয়েন্ট হবে ২০। সেক্ষেত্রে মুম্বইকে কার্যত, টপকে যাবে সবুজ মেরুন ব্রিগেড।
উল্লেখ্য, পাঞ্জাব এফসিকে হারিয়ে জয়ের ধারায় ফিরে এসেছে মোহনবাগান। তাই সেই জয়ের ধারা নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধেও বজায় রাখতে চাইছেন হেড কোচ সের্জিও লোবেরা। ম্যাচের আগেরদিন সাংবাদিক বৈঠকে এসে তিনি জানান, "নিজেদের মাঠে নর্থইস্ট সবসময় কঠিন প্রতিপক্ষ। কারণ, ওদের কিছু হারানোর নেই। কিন্তু আমাদের আছে। এখনও অ্যাওয়ে ম্যাচে জয় আসেনি। দলের ফুটবলাররাও সেটা ভালো করে জানে। তাই সেটা মাথায় রেখেই ৩ পয়েন্টের জন্য খেলতে নামবে গোটা দল।”
কী বলছেন মোহনবাগান কোচ?
মোহনবাগান কোচের কথায়, “আমি শুরু থেকে একটা কথাই বলে আসছি যে, আরও উন্নতি করতে। এমনকি, সেটা ৫-১ গোলে ম্যাচ জেতার পরেও আমি বলেছিলাম। প্রথম চারটি ম্যাচে প্রচুর গোলের সুযোগ তৈরি করে ছেলেরা এবং গোআস আসে। পরবর্তী ম্যাচগুলির মধ্যে মুম্বই ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচেই জেতার জন্য একাধিক গোলের সুযোগ তৈরি হয়। যদি সেগুলো সঠিকভাবে কাজে লাগানো যেত, তাহলে মোহনবাগান এখন আরও ভালো জায়গায় থাকতে পারত। আমি মনে করি, পাঞ্জাব ম্যাচে দল ভালো খেলেনি। কিন্তু গোলগুলো পেয়ে যাওয়ার ফলে, হাড্ডাহাড্ডি লড়াই করে ৩ পয়েন্ট এসেছে। তাই আমার লক্ষ্য হল, রক্ষণ জমাট রেখে আক্রমণে ঝাঁঝ বাড়িয়ে ম্যাচ জেতা।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।