Indian Super League 2026-27: আইএসএল-এর হাইভোল্টেজ ম্যাচে শনিবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি। সেই ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে কী জানাল দুই শিবির (Indian Super League 2026-27:)?

Indian Super League 2026-27: আইএসএল-এর হাইভোল্টেজ ম্যাচে শনিবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি। সেই ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে কী জানাল দুই শিবির (Indian Super League 2026-27:)?

শনিবার যুবভারতীতে মুখোমুখি মোহনবাগান বনাম পাঞ্জাব, জিততে মরিয়া দুই দলই

মোহনবাগান হেড কোচ পানাজিওটিস ডিলম্পেরিস জানালেন, “প্রতিটা ম্যাচের শেষে আমরা পর্যালোচনা করি। আরও কীভাবে ভালো ফুটবল খেলা যায়। সবসময় চেষ্টা করি, আরও বেশি গোল করার। পাঞ্জাবের বিরুদ্ধে নতুন একটা ম্যাচ। আর সেই ম্যাচে নামার জন্য গোটা দল তৈরি। বিপক্ষ দলের কোচ আমার খুব ভালো বন্ধু। ভালো কাজ করছে ও। কিন্তু মোহনবাগান ক্লাবের মতো জায়গায় কোচিং করাতে গেলে, আবেগের কোনও জায়গা নেই। এটাই একজন পেশাদার কোচের কাজ। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে, মোহনবাগান কোচ হিসেবে এই ম্যাচটা জিততে চাই এবং তিন পয়েন্ট পাওয়াই আমাদের প্রধান লক্ষ্য। পাঞ্জাব ম্যাচ পুরো আলাদা। আসলে প্রতিটা ম্যাচই আমাদের কাছে নতুন। সেই বুঝেই আমাদের পরিকল্পনা তৈরি হয়। আর আমরা ডমিনেটিং ফুটবল এর আগেও খেলেছি এবং ভবিষ্যতেও খেলব। তবে মিগুয়েলের এখনও চোট রয়েছে। আপুইয়াও সুস্থ হয়ে ওঠেনি। কিন্তু সেটা কখনোই অজুহাত হতে পারেনা। কারণ, আমাদের দলে প্রত্যেক ফুটবলারের জন্য রোস্টার তৈরি আছে এবং রিজার্ভ বেঞ্চও যথেষ্ট শক্তিশালী। একটি পজিশনে খেলার জন্য ২-৩ জন ভালোমানের ফুটবলার রয়েছে আমাদের দলে।"

কী জানাল দুই শিবির?

সবুজ মেরুনের ডিফেন্সিভ মিডফিল্ডার সামীর জেলকোভিচ বললেন, “হ্যাঁ! গত ম্যাচে কিছু ভুলভ্রান্তি হয়েছে। তবে সেইসব শুধরে নিয়ে সামনের ম্যাচে আমরা জয়ের জন্য ঝাঁপাতে চাই। আমাদের পুরো ফোকাস এখন পাঞ্জাব ম্যাচে। পাঞ্জাব আমার পুরনো দল। অনেকের সাথেই খেলেছি। সেই ক্লাবের প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে। তবে আমি এখন মোহনবাগানে। তাই এই ক্লাবের হয়েই নিজের সেরাটা দিতে চাই।"

অন্যদিকে, পাঞ্জাব এফসি-র কোচ পাভলোস দেরমিতজাকিসের কথায়, “আমাদের দলে অনেক ভালোমানের ফুটবলার রয়েছে। মোহনবাগানের বিরুদ্ধে খেলার জন্য আমরা মুখিয়ে রয়েছি। ওরা ভালো দল। তবে পাঞ্জাবের তরুণ ট্যালেন্টদের নিয়ে এই ম্যাচে ভালো ফল করাই আমাদের প্রধান লক্ষ্য। তাছাড়া দল ভালো খেলছে। অতএব, সেই মোমেন্টাম ধরে রাখতে হবে।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।