Netherlands vs Tunisia: ম্যাচের শুরু থেকেই ডাচ ঝড়। আর সেই ঝড় সামলাতে না পেরে খেলার ৩ মিনিটেই, আত্মঘাতী গোল করে বসেন তিউনিশিয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার ইলিয়াস স্কিরি। নেদারল্যান্ডস এগিয়ে যায় ১-০ ব্যবধানে। তবে সেখানেই শেষ নয়। ম্যাচের ৭ মিনিটে আবার গোল। সেট পিস থেকে আসা বলে ভার্জিল ভ্যান ডাইকের হেডার পৌঁছে যায় ডাচ স্ট্রাইকার ব্রায়ান ব্রবির কাছে।

Netherlands vs Tunisia: চলতি বিশ্বকাপে গ্রুপ এফ-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় সময় শুক্রবার ভোরে, কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয় নেদারল্যান্ডস বনাম তিউনিশিয়া (Netherlands vs Tunisia)। সেই ম্যাচেই ৩-১ গোলে জিতে রাউন্ড অফ ৩২-তে পৌঁছে গেল নেদারল্যান্ডস (Netherlands vs Tunisia live score)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ম্যাচের শুরু থেকেই ডাচ ঝড়। আর সেই ঝড় সামলাতে না পেরে খেলার ৩ মিনিটেই, আত্মঘাতী গোল করে বসেন তিউনিশিয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার ইলিয়াস স্কিরি। নেদারল্যান্ডস এগিয়ে যায় ১-০ ব্যবধানে। তবে সেখানেই শেষ নয়। ম্যাচের ৭ মিনিটে আবার গোল। সেট পিস থেকে আসা বলে ভার্জিল ভ্যান ডাইকের হেডার পৌঁছে যায় ডাচ স্ট্রাইকার ব্রায়ান ব্রবির কাছে। 

এরপর বক্সের মাঝখান থেকে নেওয়া ডান পায়ের জোরালো শটে টপ রাইট কর্নার দিয়ে গোল করে যান তিনি। খেলার ফলাফল তখন ২-০। তবে ম্যাচের ৯ মিনিটে, পাল্টা আক্রমণ তুলে আনে তিউনিশিয়াও। আনিস বেন স্লিম্যানের ক্রস থেকে ডান পায়ের শট নেন আলি আবদি। তবে বক্সের বাইরে থেকে নেওয়া এই শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ১২ মিনিটের মাথায়, বক্সের মাঝখান থেকে নেওয়া বেন স্লিমানের হেডার সেভ করেন ডাচ গোলকিপার বার্ট ভারব্রুগেন। 

ডাচ ঝড়ে বিধ্বস্ত তিউনিশিয়া!

ম্যাচের ১৭ মিনিটে, সুযোগ নষ্ট করে নেদারল্যান্ডস। এক্ষেত্রে ইয়ান পল ফন হেকার হেডার মিস। খেলার ১৯ মিনিটে, তিজানি রেইন্ডার্সের নেওয়া ডান পায়ের শট রুখে দেন তিউনিশিয়া গোলকিপার আইমেন দাহমেন। এই ম্যাচে যেন কার্যত, আক্রমণের ঝড় চলতে থাকে। ডনিয়েল মালেনের শট খেলার ২৯ মিনিটে, বাইরে উড়ে যায়। তারপর ৩০ মিনিটের মাথায়, ডনিয়েল মালেনের নেওয়া ক্রস থেকে কোডি গ্যাকপোর হেডার মাঠের বাইরে চলে যায়। ম্যাচের ৩২ মিনিটে, পাল্টা অ্যাটাক থেকে সুযোগ নষ্ট করে তিউনিশিয়া। মিস করেন ইসমায়েল গারবি।

Scroll to load tweet…

৪২ মিনিটে, নেদারল্যান্ডসের গোলস্কোরার ব্রায়ান ব্রবির শট ব্লক হয়। ম্যাচের ৪৪ মিনিটে, ডেনজেল ​​ডামফ্রিসের শট সেভ করেন তিউনিশিয়ার গোলকিপার। শেষপর্যন্ত, প্রথমার্ধ শেষ হয় ২-০ ফলাফল নিয়েই। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে, নেদারল্যান্ডস ডিফেন্ডার ডেনজেল ​​ডামফ্রিসের শট ব্লক হয়। কিন্তু খেলার ৫৪ মিনিটে, পাল্টা আঘাত হানে তিউনিশিয়া। কর্নারের পর, হানিবাল মেজব্রির ক্রস থেকে ভেসে আসা বলে অসাধারণ হেড করে গোল করেন তিউনিশিয়ার ফরোয়ার্ড হাজেম মাস্তৌরি।

YouTube video player

তবে ম্যাচের ৬২ মিনিটে, ফের গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেয় নেদারল্যান্ডস। সিক্স-ইয়ার্ড বক্সের বাঁদিক থেকে ইয়ান পল ভ্যান হেকের হেডার সোজা জালে জড়িয়ে যায় এবং সেইসঙ্গেই ডাচ ব্রিগেড এগিয়ে যায় ৩-১ গোলে। তবে ৬৫ মিনিটে, ফের তিউনিশিয়ার ফরোয়ার্ড হাজেম মাস্তৌরির নেওয়া ডান পায়ের শোর সেভ করেন নেদারল্যান্ডস গোলকিপার ভারব্রুগেন। অন্যদিকে, ডাচদের প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন আসে। যেমন জাস্টিন ক্লুইভার্ট নামেন তিজানি রেইজন্ডারের জায়গায়, ডনিয়েল মালেনের জায়গায় মাঠে নামেন ক্রিসেনসিও সামারভিল এবং ফ্রেঙ্কি ডি জংয়ের পরিবর্তে আসেন তেউন কোপমেইনারস।

৩-১ গোলে ম্যাচ জিতে রাউন্ড অফ ৩২-তে পৌঁছে গেল নেদারল্যান্ডস

পাশাপাশি তিউনিশিয়ার হয়ে মাঠে নামেন ফিরাস চাওআত এবং উঠে যান ইসমায়েল গারবি। ৭৬ মিনিটের মাথায়, আবারও আক্রমণ তুলে আনে তিউনিশিয়া। হানিবাল মেজব্রির শট সেভ হয়। এরপর সুযোগ নষ্ট করেন ইলিয়াস আশুরি। ম্যাচের ৭৮ মিনিটে, পাল্টা অ্যাটাক, এবার নেদারল্যান্ডস সেন্টার-ব্যাক ভার্জিল ভ্যান ডাইক হেডার সেভ করেন বিপক্ষ দলের গোলকিপার। 

৮০ মিনিটে, ডাচদের হয়ে সুযোগ নষ্ট করেন নাথান অ্যাকে। ৯০ মিনিটের মাথায়, মিস করেন তিউনিশিয়া ফরোয়ার্ড হাজেম মাস্তৌরি। এরপর আর কোনও গোল হয়নি। শেষপর্যন্ত, খেলা শেষ হয় ৩-১ গোলে। আর এই জয়ের সুবাদে তিন ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ টপার হিসেবেই পরের রাউন্ডে চলে গেল নেদারল্যান্ডস। 

সরকারিভাবে গ্রুপ এফ থেকে নেদারল্যান্ডস এবং জাপান পৌঁছে গেছে রাউন্ড অফ ৩২-তে

অন্যদিকে, তিন ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে জায়গা পাকা করে নিল জাপানও। এবার ১২টি দল থেকে দুটি করে দল রাউন্ড অফ ৩২ -তে যাওয়ার পর, আরও আটটি দল যাবে। নিয়মটা হচ্ছে, ১২টি গ্রুপ মিলিয়ে তৃতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে সেরা আটটি দল যাবে পরের রাউন্ডে। অর্থাৎ, ১২টির মধ্যে আটটি গ্রুপ থেকে আরও একটি করে দল কোয়ালিফাই করবে। কিন্তু সেটা ঠিক হবে সমস্ত গ্রুপের ম্যাচ শেষ হলে। 

YouTube video player

তবে গ্রুপ এফ-র ক্ষেত্রে জাপান-সুইডেন ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার ফলে, সুইডেনের পয়েন্ট ৪। তাই তাদের পরের রাউন্ডে যাওয়া কার্যত পাকা। কারণ, এখনও অবধি সমস্ত গ্রুপ মিলয়ে তৃতীয় স্থানে থাকা দলের র‍্যাঙ্কিং অনুযায়ী, সবার উপরে রয়েছে সুইডিশরা।সরকারিভাবে গ্রুপ এফ থেকে নেদারল্যান্ডস এবং জাপান পৌঁছে গেছে রাউন্ড অফ ৩২-তে। বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিশিয়া। 

ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।