Neymar Injury: বিশ্বকাপ শুরুর মুখে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে। চোটের কারণে বিশ্বকাপের শুরুতেই ছিটকে যেতে চলেছেন তারকা ফুটবলার নেইমার। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (CBF) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, নেইমারের কাফে গ্রেড ২ চোট ধরা পড়েছে।

Neymar Injury: বিশ্বকাপ শুরুর মুখে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে। চোটের কারণে বিশ্বকাপের শুরুতেই ছিটকে যেতে চলেছেন তারকা ফুটবলার নেইমার। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (CBF) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, নেইমারের কাফে গ্রেড ২ চোট ধরা পড়েছে। এর ফলে অন্তত ২ থেকে ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, এমআরআই স্ক্যানের পর নেইমারের চোটের প্রকৃতি স্পষ্ট হয়েছে। প্রথমে এই সমস্যাকে সাধারণ ফোলা বা এডিমা বলে মনে করা হলেও, পরে পরীক্ষায় জানা যায় কাফের মাংসপেশিতে আংশিক ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়েই চোট পান নেইমার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ক্লাব ফুটবলে পাওয়া এই চোটের পর থেকেই নেইমারের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। অবশেষে সরকারি ঘোষণার পর পরিষ্কার, ব্রাজিলের আসন্ন দুই প্রীতি ম্যাচে খেলতে পারবেন না তিনি। পানামা ও ইজিপ্টের বিরুদ্ধে প্রীতি ম্যাচে নেইমারের অনুপস্থিতি নিশ্চিত। সবচেয়ে বড় ধাক্কা,আসন্ন বিশ্বকাপের প্রথম ম্যাচেও সম্ভবত পাওয়া যাবে না ব্রাজিলের এই তারকাকে। আগামী ১৩ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। কিন্তু সেই ম্যাচে নেইমারের নামার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। প্রসঙ্গত, গ্রুপে ব্রাজিলের শেষ দুটি ম্যাচ হাইতি (২০ জুন) ও স্কটল্যান্ড (২৫ জুন)-এর বিরুদ্ধে। গ্রুপের সবচেয়ে কঠিন ম্যাচেই নেইমারকে পাচ্ছেন না কোচ কার্লো আনসেলোত্তি।

গ্রেড ২ কাফ চোট থেকে ফিরে আসা কঠিন

ব্রাজিল দলের আক্রমণভাগে নেইমার এখনও অন্যতম গুরুত্বপূর্ণ ও অভিজ্ঞ ফুটবলার। তবে বারবার চোটে পড়ার প্রবণতা তাঁর ফিটনেস নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। বিশ্বকাপের ঠিক আগে এই চোট ব্রাজিল কোচ দোরিভাল জুনিয়রের চিন্তা আরও বাড়িয়ে দিল। ব্রাজিলের ফুটবল সংস্থা জানিয়েছে, নেইমারের জন্য বিশেষ রিহ্যাব ও ফিজিয়োথেরাপি প্রোগ্রাম শুরু হয়েছে। চিকিৎসকরা সতর্কভাবে তাঁর পুনর্বাসনের উপর নজর রাখছেন, কারণ এই ধরনের গ্রেড ২ কাফের মত চোটে তাড়াহুড়ো করলে ফের চোটের আশঙ্কা থাকে। যদিও ২-৩ সপ্তাহের মধ্যে তাঁর ফেরার বিষয়ে আশাবাদী ব্রাজিল শিবির, তবুও বিশ্বকাপের শুরুর ম্যাচগুলিতে নেইমারের খেলা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়ে গেছে। ইতিমধ্যেই এই খবরে হতাশ ব্রাজিল সমর্থকরা। একইসঙ্গে দলের অন্য আক্রমণভাগের ফুটবলারদের উপরও বাড়ছে দায়িত্ব।

নেইমারের বিকল্প নিয়ে ভাবনা

নেইমারের অনুপস্থিতির সম্ভাবনা তৈরি হতেই বিকল্প পরিকল্পনা শুরু করে দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ইতিমধ্যেই নেইমারের বদলি হিসেবে সম্ভাব্য কয়েকজন ফুটবলারের নাম শর্টলিস্ট করা হয়েছে বলেও জল্পনা। ব্রাজিলের সংবাদমাধ্যমে প্রকাশ নেইমারের পরিবর্ত হিসেবে, আনচেলত্তির তালিকায় রয়েছেন জোয়াও পেদ্রো, অ্যান্টনি, আন্দ্রেয়াস পেরেইরা, এস্তেভাও, রিচার্লিসন এবং সাভিনহো। এই ফুটবলারদের মধ্য থেকেই বিশ্বকাপ স্কোয়াডে অতিরিক্ত সুযোগ পেতে পারেন কেউ।