Neymar Jr Injury: এবারের বিশ্বকাপে (FIFA World Cup 2026) নেইমারকে ব্রাজিল (Brazil) দলে রেখে কি ভুল করেছেন প্রধান কোচ কার্লো অ্যান্সেলোত্তি (Carlo Ancelotti)? প্রথম ম্যাচে মরক্কোর (Morocco) বিরুদ্ধে খেলতে পারেননি নেইমার। তিনি পরের ম্যাচেও অনিশ্চিত। ফলে ব্রাজিল শিবিরে উদ্বেগ বাড়ছে।

DID YOU
KNOW
?
নেইমারের চোট
স্যান্টোসের হয়ে খেলার সময় চোট পাওয়ায় ১৭ মে থেকে মাঠের বাইরে নেইমার। তিনি এখনও ফিট হয়ে উঠতে পারেননি।

FIFA World Cup 2026 News: চোট সারিয়ে ব্রাজিল (Brazil) দলের অনুশীলনে ফিরতে পারলেন না তারকা স্ট্রাইকার নেইমার (Neymar)। তাঁকে নতুন করে ডান পায়ের চোট পরীক্ষা করাতে যেতে হল। চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে মরক্কোর (Morocco) বিরুদ্ধে দলে ছিলেন না নেইমার। দ্বিতীয় ম্যাচে ফিলাডেলফিয়ায় (Philadelphia) হাইতির (Haiti) মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ভারতীয় সময় অনুযায়ী শনিবার সকাল ছ'টায় এই ম্যাচ শুরু হবে। তার আগে মঙ্গলবার নেইমারকে ব্রাজিলের অনুশীলনে যোগ দিতে দেখা যাবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু এই তারকা দলের সবার সঙ্গে অনুশীলন করতে পারলেন না। তাঁর ডান পায়ের কাফ মাসলে চোট রয়েছে। এখন এই চোটের কী অবস্থা, সে বিষয়ে কিছু জানায়নি ব্রাজিলের ফুটবল সংস্থা (Brazilian Football Confederation)। তবে নেইমার এখনও অনুশীলনে যোগ দিতে না পারায় উদ্বেগ বাড়ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

চলতি বিশ্বকাপে মাঠে নামতে পারবেন নেইমার?

২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলে খেলেছেন নেইমার। এবার তিনি চতুর্থবার বিশ্বকাপে খেলছেন। চোটপ্রবণ এই ফুটবলার এবারই হয়তো শেষবার বিশ্বকাপে খেলছেন। কিন্তু তিনি খেলতে পারবেন কি না, সে বিষয়ে ঘোরতর সংশয় রয়েছে। ৩৪ বছর বয়সি এই স্ট্রাইকার স্যান্টোসের (Santos) হয়ে খেলার সময় চোট পান। তারপর থেকেই তিনি মাঠের বাইরে। পুরোপুরি ফিট না হয়ে ওঠা সত্ত্বেও নেইমারকে বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা দেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো অ্যান্সেলোত্তি (Carlo Ancelotti)। মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) পৌঁছনোর পর নিউ জার্সির (New Jersey) মরিসটাউনে (Morristown) বিশ্বকাপের জন্য প্রস্তুতি শিবির শুরু করে ব্রাজিল। কিন্তু এখনও পর্যন্ত দলের সবার সঙ্গে পুরো সময়ের জন্য অনুশীলন করতে পারেননি নেইমার। ফলে তাঁর মাঠে নামা নিয়ে সংশয় বাড়ছে।

পয়েন্ট হারিয়ে চাপে ব্রাজিল

এবারের বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর (Morocco) সঙ্গে ১-১ ড্র করেছে ব্রাজিল। শুরুতেই পয়েন্ট হারানোয় এবং দল ভালো পারফরম্যান্স দেখাতে না পারায় চাপে পড়ে গিয়েছে অ্যান্সেলোত্তির দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।