MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike
MMSBY Application Process
8th Pay Commission
Dearness Allowances Increase
iPhone 18 Pro Max
CAA New Order
SBI RD Scheme
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
Gold Price in Kolkata
  • Home
  • Sports
  • Orlando Gill Paraguay: সন্তানকে বাঁচাতে বিক্রি করেছিলেন জার্সি-স্পাইক! জীবনযুদ্ধের নায়ক অরল্যান্ডোই দু-হাত দিয়ে রুখলেন জার্মানিকে

Orlando Gill Paraguay: সন্তানকে বাঁচাতে বিক্রি করেছিলেন জার্সি-স্পাইক! জীবনযুদ্ধের নায়ক অরল্যান্ডোই দু-হাত দিয়ে রুখলেন জার্মানিকে

Orlando Gill Paraguay: অরল্যান্ডো গিল, প্রাচীর হয়ে উঠলেন জার্মান আক্রমণের সামনে। জেতালেন দেশকে। যিনি নিজের জীবনযুদ্ধেও জয় পেয়েছেন। এবার জার্মানিকে হারিয়ে দেশকে জয় এনে দিলেন। ঐতিহাসিক মাইলস্টোন (Orlando Gill Paraguay)। 

3 Min read
Author : Subhankar Das
Published : Jun 30 2026, 10:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
নিজের সর্বস্ব দিয়ে প্রমাণ করলেন
Image Credit : Getty

নিজের সর্বস্ব দিয়ে প্রমাণ করলেন

অপ্রতিরোধ্য, অপরাজেয়, অতুলনীয় এবং অসীম দক্ষতা। কার্যত, একাই জার্মানিকে রুখে দিলেন তিনি। একের পর এক অসাধারণ সব সেভ। দুর্দান্ত গোলকিপিং। নিজের শরীরকে ছুঁড়ে দিয়ে দু-হাত দিয়ে রক্ষা করলেন নিজের দেশকে। বিশ্বকাপের মঞ্চে ইতিহাস লিখল প্যারাগুয়ে। আর সেই ম্যাচের নায়ক হয়ে গেলেন দলের অতন্দ্র প্রহরী তথা তিন কাঠির নিচে যিনি নিজের সর্বস্ব দিয়ে প্রমাণ করলেন। অরল্যান্ডো গিল, প্রাচীর হয়ে উঠলেন জার্মান আক্রমণের সামনে। জেতালেন দেশকে। যিনি নিজের জীবনযুদ্ধেও জয় পেয়েছেন। এবার জার্মানিকে হারিয়ে দেশকে জয় এনে দিলেন। ঐতিহাসিক মাইলস্টোন (Orlando Gill Paraguay)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
প্যারাগুয়ের গোলকিপার অরল্যান্ডো গিল
Image Credit : Getty

প্যারাগুয়ের গোলকিপার অরল্যান্ডো গিল

বিধ্বংসী গোলকিপিং করলেন অরল্যান্ডো গিল। যেভাবে বাঁদিকে ঝাঁপিয়ে কাই হ্যাভার্টজের হেডার বাঁচালেন, তখনই বোঝা যাচ্ছিল যে, তিনি চূড়ান্ত আত্মবিশ্বাসকে সঙ্গে করেই মাঠে নেমেছেন। পুরো ম্যাচে দাপুটে গোলকিপিং করে আত্মবিশ্বাসের তুঙ্গে পৌঁছে গেছিলেন প্যারাগুয়ের গোলকিপার অরল্যান্ডো গিল। হিমশীতল মানসিকতাকে সঙ্গী করেই সেটাকে কাজে লাগালেন টাইব্রেকারে।

Related Articles

Related image1
Germany vs Paraguay: বিশ্বকাপে ইতিহাস লিখল প্যারাগুয়ে! টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে পরের রাউন্ডে, ম্যাচের নায়ক অরল্যান্ডো গিল
Related image2
Vozinha Cape Verde Goalkeeper: বাস চালক-ইলেকট্রিশিয়ান! দাদু-ঠাকুমার কাছে মানুষ, সেই লড়াকু ভোজিনহাই দু-হাত দিয়ে আগলালেন দেশকে
35
 গোটা ম্যাচে তিনি মোট ৮টি সেভ করেছেন
Image Credit : Getty

গোটা ম্যাচে তিনি মোট ৮টি সেভ করেছেন

পরিসংখ্যান বলছে, গোটা ম্যাচে তিনি মোট ৮টি সেভ করেছেন। তার মধ্যে আবার দুটি টাইব্রেকার থেকে নেওয়া পেনাল্টি শট। কাই হ্যাভার্টজ এবং নিক ভল্টেমাডের শট রুখে দেন তিনি। গোটা ফুটবলবিশ্ব কুর্নিশ জানিয়েছে তাঁর এই লড়াইকে। নির্ধারিত সময় পর্যন্ত, ম্যাচের ফলাফল ১-১ থাকে এবং অতিরিক্ত সময়েও নিষ্পত্তি না হওয়ার জেরে খেলা গড়ায় টাইব্রেকারে। তারপর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জার্মানিকে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে যায় প্যারাগুয়ে। গোটা ম্যাচে তিনি যেভাবে অসংখ্য ভালো সেভ করেছেন, ঠিক সেইভাবেই টাইব্রেকারে দলের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছেন প্যারাগুয়ের গোলকিপার অরল্যান্ডো গিল। নিঃসন্দেহে ম্যাচের নায়ক।

45
নিজের জীবনযুদ্ধেও হারেননি তিনি
Image Credit : Getty

নিজের জীবনযুদ্ধেও হারেননি তিনি

ঠিক যেভাবে নিজের জীবনযুদ্ধেও হারেননি তিনি। তাঁর একমাত্র সন্তান জন্মের সময় একটি জটিল রোগে আক্রান্ত হয়। সেই রোগের চিকিৎসার খরচও অনেক। তাই বাধ্য হয়ে অরল্যান্ডো তাঁর প্রিয় গোলকিপিং গ্লাভস, স্পাইক এবং ফুটবল খেলার কিট বিক্রি করে দেন। তিনি প্যারাগুয়ে অনূর্ধ্ব-২০ দলের হয়েও বিশ্বকাপে খেলেছেন। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছয় যে, সেই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের প্রিয় জার্সিও বিক্রি করে দিয়ে নিজের সন্তানকে রক্ষা করেছিলেন। এবার সেই দু-হাত দিয়েই জিতলেন বিশ্বকাপের যুদ্ধ। মন থেকে চেয়েছিলেন বলেই সম্ভব। কঠিন সময়ে দাঁড়িয়েও, এই যে প্যাশনকে আগলে রেখে লড়ে গেলেন জীবনযুদ্ধে! যা দিয়েছিলেন, তার থেকেও অনেক অনেক বেশি কিছু ফিরে পেলেন। এই মুহূর্তে বিশ্বকাপের নায়ক অরল্যান্ডো গিল। ফুটবল তাঁকে শ্রেষ্ঠ আসনে বসাল (Orlando Gill penalty saves)। 

55
লড়াই, অঙ্গীকার এবং ঐক্যবদ্ধতার প্রতীক
Image Credit : Getty

লড়াই, অঙ্গীকার এবং ঐক্যবদ্ধতার প্রতীক

আর্জেন্টিনার ক্লাব সান লোরেঞ্জোর হয়ে খেলেন তিনি। দেশের হয়ে সিনিয়র দলের সুযোগ পেয়েই তাঁর মনে আলাদা তাগিদ কাজ করতে থাকে। কঠিন সময়ে, এই ফুটবলই তাঁকে বাঁচিয়েছিল। আর তিনি ফিরিয়ে দিলেন। তাঁর হাতেই পরাস্ত হল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ফুটবল বিশ্বকাপ আসলেই লড়াইয়ের নায়কদের জন্ম দেয়, কুর্নিশ জানাতেই হয় এহেন ২৬ বছর বয়সী হিরোকে। এইজন্যই ফুটবল শুধু খেলা নয়। লড়াই, অঙ্গীকার এবং ঐক্যবদ্ধতার প্রতীক। 

ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
ফিফা বিশ্বকাপ ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Argentina: বিশ্বকাপে শৃঙ্খলাভঙ্গ, আর্জেন্টিনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা ফিফার
Recommended image2
BWF World Championships: কোয়ার্টার-ফাইনালে হার, দেশের মাটিতে পদক হারালেন সাত্ত্বিক-চিরাগ
Recommended image3
Messi-Ronaldo: একইসঙ্গে নিলামে মেসি-রোনাল্ডোর জার্সি, কোনটার দাম বেশি উঠল?
Recommended image4
India vs Bangladesh: ফের পিছিয়ে যেতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ, ইঙ্গিত তামিম ইকবালের
Recommended image5
India Vs Cape Verde: ব্রাজিলের পর কেপ ভার্দের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে ভারত, শুরু প্রস্তুতি
Related Stories
Recommended image1
Germany vs Paraguay: বিশ্বকাপে ইতিহাস লিখল প্যারাগুয়ে! টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে পরের রাউন্ডে, ম্যাচের নায়ক অরল্যান্ডো গিল
Recommended image2
Vozinha Cape Verde Goalkeeper: বাস চালক-ইলেকট্রিশিয়ান! দাদু-ঠাকুমার কাছে মানুষ, সেই লড়াকু ভোজিনহাই দু-হাত দিয়ে আগলালেন দেশকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved