Randhir Singh Demise: ভারতীয় ক্রীড়ার ইতিহাসে অন্যতম সফল খেলোয়াড় এবং প্রভাবশালী প্রশাসক রণধীর সিং। ভারতে অলিম্পিক্স (Olympics) আন্দোলন ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছেন তিনি। এহেন রণধীর প্রয়াত হলেন। এই খবরে ক্রীড়ামহলে শোকের আবহ তৈরি হয়েছে। ক্রীড়াবিদদের পাশাপাশি প্রশাসকরাও শোক প্রকাশ করছেন।

DID YOU
KNOW
?
অর্জুন পুরস্কার পান রণধীর
এশিয়ান গেমসে শুটিংয়ে সোনা জয়ের স্বীকৃতি হিসেবে অর্জুন পুরস্কার পান রণধীর সিং।

Randhir Singh News: প্রয়াত এশিয়ান গেমসে (Asian Games) শুটিংয়ে প্রথম ভারতীয় হিসেবে সোনাজয়ী রণধীর সিং। তিনি বুধবার প্রয়াত হয়েছেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর তাঁকে ছেড়ে দেওয়া হয়। তিনি বাড়িতেই প্রয়াত হয়েছেন। তাঁর স্ত্রী বিনীতা ও তিন মেয়ে মহিমা, সুনয়না ও রাজেশ্বরী বর্তমান। রণধীরের প্রয়াণে ভারতীয় ক্রীড়ার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি হল। শুধু সফল ক্রীড়াবিদই নন, ক্রীড়া প্রশাসক হিসেবেও সাফল্য পান তিনি। ভারতে অলিম্পিক আন্দোলনের (Olympic Movement) অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বও ছিলেন রণধীর। তিনি অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার (Olympic Council of Asia) প্রেসিডেন্ট ছিলেন। সম্প্রতি স্বাস্থ্যের অবনতির কারণে তিনি এই পদ থেকে সরে যান। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি এই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। এই পদে চার বছরের মেয়াদ ছিল। তবে তিনি মেয়াদ শেষ হওয়ার আগেই সরে যান। ১৯৯১ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি এই সংস্থার সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

শোকপ্রকাশ জাতীয় রাইফেল সংস্থার

রণধীরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন জাতীয় রাইফেল সংস্থার (National Rifle Association of India) সচিব রাজীব ভাটিয়া (Rajiv Bhatia)। তিনি বলেছেন, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে রাজা রণধীর সিংয়ের প্রয়াণের খবর জানাচ্ছি। আজ, ২৭ মে, ২০২৬ তারিখে তিনি তিনি স্বর্গত হয়েছেন। তিনি একজন বিশিষ্ট অলিম্পিয়ান ছিলেন, অর্জুন পুরস্কার (Arjuna Awardee) পেয়েছিলেন। তিনি ভারত, এশিয়া ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (International Olympic Committee) অন্যতম শ্রদ্ধেয় ক্রীড়া প্রশাসক ছিলেন। শুটিং স্পোর্টসের উন্নতি এবং অলিম্পিক আন্দোলনের ক্ষেত্রে রাজা রণধীর সিংয়ের অমূল্য অবদান ছিল।’

৫ বার অলিম্পিক্সে যোগ রণধীরের

১৯৬৪ সালে টোকিও অলিম্পিক্সে প্রথমবার যোগ দেন রণধীর। এরপর ১৯৬৮ সালে মেক্সিকো অলিম্পিক্স, ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক্স, ১৯৭৬ সালে মন্ট্রিল অলিম্পিক্স, ১৯৮০ সালে মস্কো অলিম্পিক্স এবং ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে যোগ দেন তিনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।