Ashwin On Vaibhav Suryavanshi: বাইশ গজের দুনিয়ায় এখন একটাই নাম। ১৫ বছরের বৈভব সূর্যবংশী। ৬৮০ রান করে যার মাথায় এখন আইপিএলের কমলা টুপি। চলতি IPL-এ বৈভব সূর্যবংশীর ব্যাটে যেন ঝড় উঠেছে। অশ্বিন বলেন, বৈভবের উত্থান 'স্বাভাবিক নয়', বরং অবিশ্বাস্য।
Ashwin On Vaibhav Suryavanshi: বাইশ গজের দুনিয়ায় এখন একটাই নাম। ১৫ বছরের বৈভব সূর্যবংশী। ৬৮০ রান করে যার মাথায় এখন আইপিএলের কমলা টুপি। চলতি IPL-এ বৈভব সূর্যবংশীর ব্যাটে যেন ঝড় উঠেছে। মাত্র ১৫ বছর বয়সেই রাজস্থান রয়্যালসের এই তরুণ ওপেনার যেভাবে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলছেন, তাতে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। এবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। রাজস্থান রয়্যালস সাম্প্রতিক পারফরম্যান্স দেখে কার্যত বিস্ময় প্রকাশ করেছেন অশ্বিন। সঙ্গে তিনি বৈভবের বাবা-মাকে দিলেন কিছু পরামর্শ। বৈভবের বিধ্বংসী ব্যাটিং নিয়েই মন্তব্য করতে গিয়ে অশ্বিন বলেন, বৈভবের উত্থান 'স্বাভাবিক নয়', বরং অবিশ্বাস্য। তিনি বলেন, "ওর বাবা-মায়ের উচিত কুনজর লাগা থেকে ওকে বাঁচিয়ে রাখা।"

শয়তানের কুনজর থেকে বৈভবকে বাঁচান
গতকাল, বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল এলিমিনেটরে মাত্র ২৯ বলে ৯৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেন বৈভব। অশ্বিনের এই মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অশ্বিন বলেছেন, বৈভব সূর্যবংশীর বাবা-মায়ের উচিত শয়তানের নজর থেকে ওকে বাঁচিয়ে রাখা'। অশ্বিন খুব সম্ভবত শয়তানদের কুনজর থেকে বৈভবকে বাঁচানোর কথা বলতে শৃঙ্খলায় জোর, অর্থ-প্রচার-গ্ল্য়ামার থেকে দূরে রাখার কথাই বলেছেন। অতীতে বিনোদ কাম্বলি থেকে পৃথ্বী শ-দের মত প্রতিশ্রুতিমান ক্রিকেটাররা দারুণ শুরু করেও শৃঙ্খলাজনিত সমস্যা, ফোকাস হারিয়ে বাইশ গজ থেকে কার্যত ছিটকে যান। অশ্বিন হয়ত এই বিষয়টা নিয়েই বৈভবের বাবা-মা-কে সতর্ক করেন। অনেকেই মনে করছেন, ভারতীয় সংস্কৃতিতে প্রতিভাবান শিশুদের 'নজর' থেকে বাঁচানোর যে প্রচলিত বিশ্বাস রয়েছে, সেই ভাবনা থেকেই এই মন্তব্য করেছেন প্রাক্তন ভারতীয় স্পিনার।
১৫ বছরের বৈভবের মানসিক দৃঢ়তার প্রশংসা
শুধু প্রশংসাই নয়, বৈভবের মানসিক দৃঢ়তা এবং দ্রুত উন্নতির কথাও উল্লেখ করেছেন অশ্বিন। তাঁর মতে, এত কম বয়সে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে একই মঞ্চে নেমে যেভাবে বৈভব নিজেকে প্রমাণ করছেন, তা সত্যিই বিরল। বিশেষ করে তাঁর ব্যাটিংয়ের নির্ভীক মানসিকতা ও আক্রমণাত্মক স্টাইল ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছে।
সূর্যবংশীকে নিয়ে কী বললেন অশ্বিন
অশ্বিন জানান, তিনি নিজের বাবা-মায়ের সঙ্গে বসে বৈভবের ব্যাটিং দেখেছেন এবং প্রত্যেকেই তাঁর প্রতিভায় বিস্মিত হয়েছেন। তিনি আরও বলেন, বৈভবকে শুধুমাত্র '১৫ বছরের ক্রিকেটার' হিসেবে দেখলে ভুল হবে। মাঠে তাঁর পরিণত ব্যাটিং প্রমাণ করে, বয়সের তুলনায় অনেক বেশি পরিপক্ব তিনি। আইপিএল ২০২৬-এ রাজস্থান রয়্যালসের হয়ে বৈভব ইতিমধ্যেই অন্যতম বড় অস্ত্র হয়ে উঠেছেন। যশস্বী জয়সওয়ালের মতো তারকাদের পাশে ওপেন করতে নেমে একের পর এক ম্যাচে দলকে দুর্দান্ত শুরু এনে দিচ্ছেন তিনি। তাঁর স্ট্রাইক রেট এবং ছক্কা হাঁকানোর ক্ষমতা ইতিমধ্যেই ক্রিকেট বিশেষজ্ঞদের নজর কেড়েছে। বৈভবের এই ধারাবাহিক পারফরম্যান্সের পর অনেকেই ভবিষ্যতের ভারতীয় টি-টোয়েন্টি দলের ওপেনার হিসেবে তাঁকে দেখতে শুরু করেছেন। ক্রিকেট মহলের মতে, ভারতীয় ক্রিকেট হয়তো আরও এক বড় তারকার জন্ম দেখছে।


