Ronaldo Injury Update: বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের জন্য ঘোষিত পর্তুগাল দল থেকে বাদ পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং বার্নার্ডো সিলভা। ম্যানেজার রবার্তো মার্টিনেজ জানিয়েছেন, রোনাল্ডোর সামান্য চোট রয়েছে এবং সিলভাকে 'টেকনিক্যাল কারণে' বাদ দেওয়া হয়েছে।

Ronaldo Injury Update: বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করল পর্তুগাল (portugal squad announcement)। কিন্তু সেই দলে জায়গা হল না দলের নির্ভরযোগ্য তথা বিশ্ব ফুটবলের তারকা অন্যতম তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। শুক্রবার, কোচ রবার্তো মার্টিনেজ যে দল ঘোষণা করেছেন সেখানে দেখা যাচ্ছে যে, ম্যাঞ্চেস্টার সিটির তারকা বার্নার্ডো সিলভাও নেই। কোচের বক্তব্য, রোনাল্ডোর পেশিতে সামান্য চোট রয়েছে এবং সিলভাকে বাদ দেওয়া হয়েছে 'টেকনিক্যাল কারণে (portugal squad for friendlies)'।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

পর্তুগাল আগামী ২৮ মার্চ, আজটেকা বানোর্তে স্টেডিয়ামে মেক্সিকোর বিরুদ্ধে খেলতে নামবে। এরপর ৩১ মার্চ, আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র।

পর্তুগালের সূচি এবং বিশ্বকাপ গ্রুপ

দলের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "জাতীয় দল আগামী মঙ্গলবার থেকে মেক্সিকোতে অনুশীলন শুরু করবে। দলের সবাই সোমবার একত্রিত হবেন।" বিশ্বকাপে পর্তুগাল 'গ্রুপ কে'-তে রয়েছে। তাদের সঙ্গে একই গ্রুপে রয়েছে উজবেকিস্তান, কলম্বিয়া এবং একটি কোয়ালিফায়ার দল। আগামী ১৭ জুন থেকে হিউস্টনে কোয়ালিফায়ার দলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল।

ফুটবলারদের বাদ পড়া নিয়ে কী বললেন মার্টিনেজ?

রিপোর্ট অনুযায়ী, রোনাল্ডোর বাদ পড়া নিয়ে মার্টিনেজ জানিয়েছেন, "ওর বিশ্বকাপ খেলা নিয়ে কোনও ঝুঁকি নেই! এটা খুবই সামান্য একটা চোট। আমাদের মনে হয়েছে, ১-২ সপ্তাহের মধ্যেই ও মাঠে ফিরতে পারবে। চলতি মরশুমে ক্রিশ্চিয়ানো শারীরিকভাবে যা পরিশ্রম করেছে, তাতে বোঝাই যাচ্ছে যে, ও দারুণ ফর্মে আছে।"

বার্নার্ডো সিলভার বিষয়ে তিনি যোগ করেন, "বার্নার্ডো সিলভার ব্যাপারটা একটা টেকনিক্যাল সিদ্ধান্ত। ওর ক্লাবের দেওয়া মেডিক্যাল তথ্যের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

প্রস্তুতি ম্যাচের জন্য পর্তুগাল স্কোয়াড

রবার্তো মার্টিনেজের ঘোষিত দল: 

গোলকিপারঃ দিয়োগো কোস্তা (এফসি পোর্তো), হোসে সা (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স), রুই সিলভা (স্পোর্টিং সিপি)

ডিফেন্ডারঃ ম্যাথিউস নুনেস (ম্যাঞ্চেস্টার সিটি), দিয়োগো ডালোট (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), জোয়াও গ্যাঞ্জেলো (এফসি বার্সেলোনা), নুনো মেন্ডিস (পিএসজি), গঞ্জালো ইনাসিও (স্পোর্টিং সিপি), রেনাতো ভেইগা (ভিলারিয়াল), আন্তোনিও সিলভা (এসএল বেনফিকা) এবং টমাস আরাউজো (এসএল বেনফিকা)

মিডফিল্ডারঃ রুবেন নেভেস (আল হিলাল), সামু কোস্তা (মায়োরকা), মাতেউস ফার্নান্দেস (ওয়েস্ট হ্যাম), জোয়াও নাভাস (পিএসজি), ভিতিনহা (পিএসজি), ব্রুনো ফার্নান্ডেজ (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড) এবং রদ্রিগো মোরা (এফসি পোর্তো) 

ফরোয়ার্ডঃ রিকার্ডো হোর্তা (এসসি ব্রাগা), পেদ্রো গনজালভেস (স্পোর্টিং সিপি), জোয়াও ফেলিক্স (আল নাসের), ফ্রান্সিসকো ত্রিনকাও (স্পোর্টিং সিপি), ফ্রান্সিসকো কনসেইকাও (জুভেন্টাস), রাফায়েল লিয়াও (এসি মিলান), পেদ্রো নেটো (চেলসি), গঞ্জালো গুয়েদেস (রিয়াল সোসিয়েদাদ) এবং গঞ্জালো র‍্যামোস (পিএসজি)। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।