Neymar Jr Injury: ব্রাজিলের (Brazil) তারকা নেইমার জুনিয়র পেশাদার ফুটবল কেরিয়ারে বারবার চোট পেয়েছেন। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণার পর এখন ক্লাব দল স্যান্টোসের (Santos) হয়ে খেলছেন এই তারকা স্ট্রাইকার। তবে স্যান্টোসের হয়ে খেলতে নেমেও তিনি চোট পেলেন।
KNOW
Palmeiras vs Santos: চোট পেয়ে মাঠ ছাড়ার পর পালমেইরাসকে আক্রমণ করে পাল্টা কটাক্ষের মুখে পড়লেন স্যান্টোসের তারকা স্ট্রাইকার নেইমার জুনিয়র (Neymar Jr)। ভিলা বেলমিরোতে (Vila Belmiro) ব্রাজিলিয়ান কাপের (Brazilian Cup) কোয়ার্টার-ফাইনালে পালমেইরাসের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়ার পর মাঠের অবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন নেইমার। তিনি এই ম্যাচে ডান উরুতে চোট পান। হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করায় বিরতির সময় তাঁকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। এই ম্যাচে স্যান্টোসের আরও দুই ফুটবলার, উইঙ্গার আলভারো বারিয়াল (Álvaro Barreal) এবং ডিফেন্ডার লুকাস ভেরিসিমোকেও (Lucas Veríssimo) চোট পেয়ে মাঠ ছাড়তে হয়। এই কারণেই মাঠ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেইমার।
মাঠকর্মীদের ব্যঙ্গ নেইমারের
পালমেইরাসের বিরুদ্ধে ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় ভিলা বেলমিরোর মাঠের অবস্থা নিয়ে সরাসরি ক্ষোভ উগরে দেন নেইমার। মাঠকর্মীদের ব্যঙ্গ করে তিনি লেখেন, ‘ভিলা বেলমিরোর মাঠকর্মীকে অভিনন্দন জানাতে চাই। গতকাল মাঠের অবস্থা ছিল আমি যতটা খারাপ দেখেছি, তার মধ্যে সবচেয়ে খারাপ। ম্যাচের মাত্র এক দিন আগে মাঠের মাটি আলগা করা হয়েছিল বলে পুরো মাঠ গর্তে ভরা ছিল।’ এরপর নেইমার আরও লেখেন, ‘অবিশ্বাস্য! প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার পাশাপাশি আমাদের মাঠের বিরুদ্ধেও খেলতে হয়েছে। মাঠ এতটাই অসমান ছিল যে দৌড় শুরু করা এবং থামার সময় আমাদের আরও বেশি শক্তি প্রয়োগ করতে হয়েছে। প্রথমার্ধেই তিনজন খেলোয়াড় চোট পাওয়ায় অবাক হওয়ার কিছু নেই। অভিনন্দন... দারুণ বাজে কাজ!’
নেইমারকে জবাব পালমেইরাসের
এই ম্যাচ গোলশূন্যভাবে ড্র হয়েছে। তবে গত ম্যাচে স্যান্টোসকে ৩-০ হারানোয় ব্রাজিলিয়ান কাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে পালমেইরাস। ম্যাচের পর নেইমারের মন্তব্যের পাল্টা জবাবও দিয়েছে এই ক্লাব। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে পালমেইরাস নিজেদের মাঠের প্রশংসা করে নেইমারকে ব্যঙ্গ করে লিখেছে, ‘নুব্যাঙ্ক পার্কের মাঠের দায়িত্বে থাকা সবাইকে অভিনন্দন জানাতে চাই। দিন যাই হোক না কেন, মাঠ সবসময় নিখুঁত এবং গর্তমুক্ত থাকে, কারণ প্রতিদিন এর যত্ন নেওয়া হয়। বিশ্বাস করুন বা না করুন, প্রতিপক্ষকে ভালো মাঠ দেওয়ার পাশাপাশি আমাদের খেলোয়াড়রাও বেশি নিরাপদ বোধ করেন, কারণ দৌড়ানোর সময় মাঠের পৃষ্ঠ সবসময় সমান থাকে।’ পালমেইরাস আরও লিখেছে, ‘গত পাঁচ বছরে সিরি আ-র ক্লাবগুলির মধ্যে সবচেয়ে কম চোট পাওয়ার রেকর্ড পালমেইরাসের। এটা কাকতালীয় নয়। অভিনন্দন, সত্যিই দারুণ কাজ। খারাপ মাঠের সমাধান হলো ভালো মাঠ তৈরি করা, ব্যাপারটা এতটাই সহজ।’
চোট পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নেইমার
চোট পেয়ে মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েন নেইমার। রবিবার লিগের ম্যাচে তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সেই ম্যাচে করিন্থিয়ান্সের (Corinthians) মুখোমুখি হবে স্যান্টোস। চোট নিয়ে নেইমার লিখেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, উরুতে কিছুটা অস্বস্তি অনুভব করেছি। পরীক্ষা করাব এবং আশা করছি গুরুতর কিছু নয়। আমরা মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছি এবং আমাদের প্রক্রিয়ার ওপর মনোযোগ ধরে রাখছি।’ অবনমনের আওতায় থাকা স্যান্টোস এখন লিগ টেবলে ১৪ নম্বরে আছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


