Spain vs Cabo Verde: দুর্ভেদ্য হয়ে উঠলেন কেপ ভার্দে গোলকিপার ভোজিনহা! প্রথম ম্যাচেই আটকে গেল স্পেন, ম্যাচ গোলশূন্য ড্র। বলা চলে, অসাধারণ ডিফেন্স কেপ ভার্দের তরফে। যে দেওয়াল ভেদ করতে ব্যর্থ হল স্পেন। আরও ভালো করে বলতে গেলে, তিন কাঠির নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়ে রইলেন কেপ ভার্দের অতন্দ্র প্রহরী ভোজিনহা।

Spain vs Cabo Verde: রুদ্ধশ্বাস ফুটবল বিশ্বকাপ। রীতিমতো জমে উঠেছে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মেগা ইভেন্ট ফিফা ওয়ার্ল্ড কাপ। সোমবার রাতে, আটলান্টা স্টেডিয়ামে গ্রুপ এইচ-এর ম্যাচে মুখোমুখি হয় স্পেন বনাম কেপ ভার্দে (spain vs cape verde)। সেই ম্যাচেই কার্যত, দুর্ভেদ্য হয়ে উঠলেন কেপ ভার্দে গোলকিপার ভোজিনহা! প্রথম ম্যাচেই আটকে গেল স্পেন, ম্যাচ গোলশূন্য ড্র। বলা চলে, অসাধারণ ডিফেন্স কেপ ভার্দের তরফে। যে দেওয়াল ভেদ করতে ব্যর্থ হল স্পেন। আরও ভালো করে বলতে গেলে, তিন কাঠির নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়ে রইলেন কেপ ভার্দের অতন্দ্র প্রহরী ভোজিনহা (spain vs cabo verde world cup 2026)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

YouTube video player

র্ভেদ্য হয়ে উঠলেন কেপ ভার্দে গোলকিপার ভোজিনহা!

শুরু থেকেই জমে ওঠে এই ম্যাচ। পেদ্রি, ফ্যাবিয়ান রুইজ, গাভি এবং ফেরান টোরেসরা ঝড় তুলতে শুরু করেন। গোলের চেষ্টা জারি রাখেন মিকেল ওয়ারজাবাল।অন্যদিকে, ডিফেন্সে যথেষ্ট সতর্ক ছিলেন কুকুরেলা এবং লাপোর্তেরা, তবে পিছিয়ে ছিল না কেপ ভার্দে। পাল্টা লড়াইতে আসা শুরু করে তারাও। লিভরামেন্টো মাঝেমধ্যেই স্পেনের বক্সে উঠে আসতে শুরু করেন। অপরদিকে, মেন্ডেস এবং মোন্টেইরো, দুরাতে এবং পিনার কথা আলাদাভাবেই বলতে হয়। বেশ ভালো ফুটবল উপহার দিয়েছেন তারা। 

YouTube video player

রক্ষণভাগে লোপেজ এবং ডিনেরা শুরুটা বেশ ভালোই করেন। নিঃসন্দেহে হাড্ডাহাড্ডি এবং উপভোগ্য ফুটবল হয়। আক্রমণ এবং প্রতি-আক্রমণে ম্যাচ বেশ জমে ওঠে। কার্যত, মাঝমাঠ থেকে বেশ কিছু ডিফেন্স চেরা পাস যেমন দেখা গেল, ঠিক সেইরকমই বজায় ছিল উইং প্লে। ম্যাচের ৩৯ মিনিটে, প্রায় গোল করে ফেলছিল স্পেন। ফেরান টোরসের শট বারপোষ্টে লেগে ফিরে এলেও ফিরতি শটটি দুরন্ত সেভ করেন কেপ ভার্দে গোলকিপার ভোজিনহা। শুধু এক্ষেত্রে নয়। একাধিক অনবদ্য সেভ করেন তিনি এই ম্যাচে। শেষপর্যন্ত, কোনও গোল হয়নি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই। 

YouTube video player

দ্বিতীয়ার্ধেও বেশ জমকালো ফুটবল দেখা গেল। স্পেন যত বেশি আক্রমণ তুলে আনছিল, ততটাই সতর্ক ছিল কেপ ভার্দের ডিফেন্স। সঙ্গে সঙ্গে কাউন্টার অ্যাটাকে উঠে আসছিল তারা। তবে খেলার ৬০ মিনিটে, তিনটি পরিবর্তন আসে কেপ ভার্দের প্রথম একাদশে। কার্যত, কেপ ভার্দের রক্ষণভাগ ভেদ করে গোল দেওয়াটাই যেন দুর্ভেদ্য হয়ে দাঁড়ায় স্পেনের কাছে। খেলার ৭০ মিনিটে, মাঠে নামেন লামিনে ইয়ামাল। ম্যাচের ৭২ মিনিটে, মিকেল মেরিনোর শট ফের সেভ করেন কেপ ভার্দে গোলকিপার। 

অসাধারণ ডিফেন্স কেপ ভার্দের তরফে

Scroll to load tweet…

খেলার ৭০ মিনিটে, মাঠে নামেন লামিনে ইয়ামাল। তবে কেপ ভার্দের রক্ষণভাগের ফুটবলার জোয়াও পাওলো ফার্নান্ডেজ, মোরেইরা এবং ক্যাব্রালের প্রশংসা করতে হবে। এই জমাটি ডিফেন্সের জন্যই গোল করতে পারল না স্পেন। ম্যাচের শেষদিকে, রদ্রির জোরালো শট বারপোস্টের উপর দিয়ে উড়ে চলে যায়। পাল্টা কেপ ভার্দের সামনেও সুযোগ চলে আসে। কিন্তু হেডার মিস হয়। 

ইনজুরি টাইমে, ফাউল করার অপরাধে হলুদ কার্ড দেখেন পেদ্রি। শেষ মুহূর্তে, একাধিক শিহরণ জাগানো মুহূর্ত তৈরি হলেও গোল আসেনি। ফলে, দ্বিতীয়ার্ধও থাকল গোলশূন্য। শেষ অবধি, এই ম্যাচ ড্র হল গোলশূন্য অবস্থাতেই। তবে এই ম্যাচে স্পেনের মতো বিশ্বচ্যাম্পিয়ন দলকে রুখে দিয়ে রীতিমতো ইতিহাস তৈরি করল কেপ ভার্দে। অনবদ্য ডিফেন্ডিং কোয়ালিটি এবং অবশ্যই ক্লাসিক গোলকিপিং করলেন ভোজিনহা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।