Sports News: ক্রীড়া জগতের ভবিষ্যতের তারকাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য এবং প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী। এছাড়াও একটা সময় ময়দান কাঁপানো দিকপাল ফুটবলার শ্যাম থাপা, প্রশান্ত ব্যানার্জি, মানস ভট্টাচার্য এবং কোচ সঞ্জয় সেন সহ আরও অনেকে।

Sports News: বাংলার ক্রীড়াজগতে আবারও এক অনন্য নজির তৈরি করল জর্জ টেলিগ্রাফ গ্রুপ। ঐতিহ্যের ১০০ বছরে পদার্পণ করল তারা। আর সেই ঐতিহাসিক মুহূর্তকে আরও বেশি করে স্মরণীয় করে রাখতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি ক্লাবে জমকালো অনুষ্ঠানের আয়োজন করে তারা (george telegraph sports club)। বলা চলে, একটি অসাধারণ সন্ধ্যা। যেখানে ভারতের ক্রীড়া ক্ষেত্রের একাধিক তরুণ প্রতিভাকে সম্মান জানানো হয় এবং তাদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়। সেইসঙ্গে, লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত হন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, প্রাক্তন বিসিসিআই সভাপতি এবং বর্তমানে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (george telegraph sports club awards)। 

অভিনব উদ্যোগ জর্জ টেলিগ্রাফের

ক্রীড়া জগতের ভবিষ্যতের তারকাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য এবং প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী। এছাড়াও একটা সময় ময়দান কাঁপানো দিকপাল ফুটবলার শ্যাম থাপা, প্রশান্ত ব্যানার্জি, মানস ভট্টাচার্য এবং কোচ সঞ্জয় সেন সহ আরও অনেকে। সেইসঙ্গে, উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, ক্রিকেট কর্তা অভিষেক ডালমিয়া, মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত এবং মহামেডান কর্তা বিলাল আহমেদ সহ আরও অনেকে। 

অন্যদিকে, জর্জ টেলিগ্রাফ ম্যানেজমেন্টের তরফ থেকে ছিলেন সুব্রত দত্ত, অনির্বাণ দত্ত, অধিরাজ দত্ত, অতীন দত্ত, যুধাজিৎ দত্ত এবং অনিন্দ্য দত্ত সহ আরও অনেকে। সুব্রত দত্ত এবং অনির্বাণ দত্ত বক্তব্য রাখার সময় বলেন, শিক্ষা ও খেলাধূলো আসলে একে অপরের পরিপূরক। তাই সেই মহান কর্মযজ্ঞে তারা দিনের পর দিন ধরে শামিল রয়েছেন। জর্জের ক্যান্টিন থেকে শুরু করে ফুটবল এবং ক্রিকেট দলের কথা ও কারিগরী শিক্ষা জগতে তাদের সাফল্যের কথা, সবটাই বিশদে উঠে আসল এদিনের সন্ধ্যায়। 

সেই ১৯২০ সালে, হরিপদ দত্ত প্রতিষ্ঠা করেন জর্জ টেলিগ্রাফ। সবথেকে বড় বিষয়, সেই পরিবারেরই দুই প্রবাদপ্রতিম মানুষ ছিলেন বিশ্বনাথ দত্ত এবং প্রদ্যুৎ দত্ত। কলকাতা তথা গোটা ভারতে দক্ষ ক্রীড়া প্রশাসক হিসেবে যাদের ভূমিকা অনস্বীকার্য। তাদের প্রতি স্মৃতিচারণাও উঠে আসে এই অনুষ্ঠানে। তারা যেভাবে আইএফএ এবং বাংলার ক্রীড়াকে এগিয়ে নিয়ে গেছিলেন, সেই সোনালী ইতিহাসেরও চর্চা হয় শনিবারের সন্ধ্যায়। 

এই অনুষ্ঠানে, প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য এবং প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামীকে বিশেষ সম্মান জানানো হয়। কিন্তু এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল, ক্রীড়ার বিভিন্ন ক্ষেত্রে সেরা তরুণ প্রতিভাদের সংবর্ধনা জ্ঞাপন। সেই তালিকায় একাধিক নতুন মুখ। 

কাদের পুরস্কৃত করা হল?

সেরা অ্যাথলিটঃ মিষ্টি কর্মকার

সেরা সাঁতারুঃ সৌভৃতি মণ্ডল

সেরা টেনিস খেলয়ারঃ অ্যালিনা ফরিদ

সেরা ব্যাডমিন্টন খেলোয়াড়ঃ বিতম পাল

সেরা দাবারুঃ দীপ সেনগুপ্ত

সেরা শ্যুটারঃ অভিনব সাউ

সেরা হকি খেলোয়াড়ঃ করণ সাউ

সেরা তীরন্দাজঃ প্রাপ্তি বটব্যাল

হরিপদ দত্তর নামে নামাঙ্কিত সেরা ক্রিকেটারের অ্যাওয়ার্ডঃ সুদীপ কুমার ঘরামি

প্রদ্যুৎ দত্তর নামে নামাঙ্কিত সেরা ফুটবলারের অ্যাওয়ার্ডঃ চাকু মান্ডি

অন্যদিকে, কলকাতা ময়দানের প্রবাদ প্রতিম ফুটবল কোচ প্রয়াত সুভাষ ভৌমিক এবং প্রবাদ প্রতিম ফুটবলার প্রয়াত সুরজিত সেনগুপ্তকেও সম্মান জানানো হয় এই মঞ্চ থেকে। উপস্থিত ছিলেম তাদের পরিবারের সদস্যরা। 

সৌরভ গঙ্গোপাধ্যায়কে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত করা হয়। সৌরভ জানান, তিনি খুবই খুশি এবং আপ্লুত। পাশাপাশি তিনি তরুণ তুর্কিদেরও উৎসাহ দেন এবং এইরকম একটি অসাধারণ উদ্যোগ নেওয়ার জন্য জর্জ টেলিগ্রাফ গ্রুপকে ধন্যবাদ জানান। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।