MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Other Sports
  • ভারতের সর্বকালের অন্যতম সেরা হকি তারকা, অবসরের পর অ্যাকাডেমি নিয়ে ব্যস্ত ধনরাজ পিল্লাই

ভারতের সর্বকালের অন্যতম সেরা হকি তারকা, অবসরের পর অ্যাকাডেমি নিয়ে ব্যস্ত ধনরাজ পিল্লাই

ভারতীয় পুরুষ হকি দলের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় ধনরাজ পিল্লাই। জাতীয় দলের হয়ে অলিম্পিক্সে পদক জিততে না পারলেও, এশিয়ান গেমসে সোনা জিতেছেন এই ফরোয়ার্ড। খেলা ছাড়ার পর প্রশাসনে দেখা গিয়েছে তাঁকে। তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণও দিচ্ছেন ধনরাজ।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Aug 05 2023, 04:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ভারতের পুরুষ হকি দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা অন্যতম খেলোয়াড় ধনরাজ পিল্লাই
Image Credit : Getty

ভারতের পুরুষ হকি দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা অন্যতম খেলোয়াড় ধনরাজ পিল্লাই

ভারতীয় দলের হয়ে ৩৩৯টি ম্যাচ খেলেছেন প্রাক্তন তারকা ফরোয়ার্ড ধনরাজ পিল্লাই। যাঁরা ভারতের হয়ে সবচেয়ে বেশি হকি ম্যাচ খেলেছেন, তাঁদের অন্যতম ধনরাজ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
ভারতীয় দলের হয়ে ৪ বার অলিম্পিক্স খেলেছেন ধনরাজ পিল্লাই, তবে সাফল্য পাননি
Image Credit : Getty

ভারতীয় দলের হয়ে ৪ বার অলিম্পিক্স খেলেছেন ধনরাজ পিল্লাই, তবে সাফল্য পাননি

১৯৯২ সালে বার্সেলোনা, ১৯৯৬ সালে আটলান্টা, ২০০০ সালে সিডনি এবং ২০০৪ সালে এথেন্স অলিম্পিক্সে খেলেছেন ধনরাজ পিল্লাই। আটলান্টা অলিম্পিক্সে ৮ নম্বরে ছিল ভারত। বাকি ৩ অলিম্পিক্সে ৭ নম্বরে ছিল ভারতীয় দল।

310
অলিম্পিক্সে সাফল্য না পেলেও, এশিয়ান গেমসে অসাধারণ সাফল্য পেয়েছেন ধনরাজ পিল্লাই
Image Credit : Getty

অলিম্পিক্সে সাফল্য না পেলেও, এশিয়ান গেমসে অসাধারণ সাফল্য পেয়েছেন ধনরাজ পিল্লাই

১৯৯০ সালে বেজিং এশিয়ান গেমস, ১৯৯৪ সালে হিরোশিমা এশিয়ান গেমস, ১৯৯৮ সালে ব্যাঙ্কক এশিয়ান গেমস এবং ২০০২ সালে বুসান এশিয়ান গেমসে খেলেন ধনরাজ পিল্লাই। ব্যাঙ্ককে সোনা জেতে ভারত। বাকি ৩ বার রুপো জেতেন ধনরাজরা।

410
ভারতীয় দলের হয়ে চ্যাম্পিয়ন্স চ্যালেঞ্জেও সোনা জেতার রেকর্ড আছে ধনরাজ পিল্লাইয়ের
Image Credit : Getty

ভারতীয় দলের হয়ে চ্যাম্পিয়ন্স চ্যালেঞ্জেও সোনা জেতার রেকর্ড আছে ধনরাজ পিল্লাইয়ের

২০০১ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে চ্যাম্পিয়ন্স চ্যালেঞ্জে সোনা জেতে ভারতীয় দল। সেই দলের অন্যতম তারকা ছিলেন ধনরাজ পিল্লাই।

510
এশিয়া কাপ হকিতেও ভারতীয় দলকে দুর্দান্ত সাফল্য এনে দিয়েছেন ধনরাজ পিল্লাই
Image Credit : Getty

এশিয়া কাপ হকিতেও ভারতীয় দলকে দুর্দান্ত সাফল্য এনে দিয়েছেন ধনরাজ পিল্লাই

২০০৩ সালে কুয়ালালামপুরে এশিয়া কাপ হকিতে সোনা জেতে ভারত। ১৯৮৯ সালে দিল্লি এবং ১৯৯৪ সালে হিরোশিমা এশিয়া কাপে রুপো পায় ভারত। ১৯৯৯ সালে কুয়ালালামপুরে এশিয়া কাপে ব্রোঞ্জ পায় ভারত। প্রতিবারই দলে ছিলেন ধনরাজ পিল্লাই।

610
চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতেও ভারতীয় দলকে সাফল্য এনে দিয়েছেন ধনরাজ পিল্লাই
Image Credit : Getty

চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতেও ভারতীয় দলকে সাফল্য এনে দিয়েছেন ধনরাজ পিল্লাই

২০০২ সালে কোলোনে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে রুপো পায় ভারত। ১৯৯৫ সালে বার্লিনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্রোঞ্জ পায় ভারত। ২ বারই খেলেন ধনরাজ পিল্লাই। তিনি কোলোন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

710
কমনওয়েলথ গেমসেও ভারতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স ধনরাজ পিল্লাইয়ের
Image Credit : Getty

কমনওয়েলথ গেমসেও ভারতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স ধনরাজ পিল্লাইয়ের

২০০২ সালে ম্যাঞ্চেস্টারে কমনওয়েলথ গেমসে রুপো পায় ভারতীয় দল। সেই প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স দেখান ধনরাজ পিল্লাই।

810
আন্তর্জাতিক হকিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে অনেক সম্মান পেয়েছেন ধনরাজ পিল্লাই
Image Credit : Getty

আন্তর্জাতিক হকিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে অনেক সম্মান পেয়েছেন ধনরাজ পিল্লাই

১৯৯৫ সালে অর্জুন পুরস্কার পান ধনরাজ পিল্লাই। ১৯৯৯ সালে খেলরত্ন পুরস্কার পান তিনি। ২০০০ সালে তিনি পদ্মশ্রী খেতাব পান।

910
৬ বছর আগে ইস্টবেঙ্গল ক্লাবও ধনরাজ পিল্লাইকে বিশেষ সম্মান জানিয়েছে
Image Credit : Getty

৬ বছর আগে ইস্টবেঙ্গল ক্লাবও ধনরাজ পিল্লাইকে বিশেষ সম্মান জানিয়েছে

২০১৭ সালের ১ আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসে ভারত গৌরব সম্মান জানানো হয় ধনরাজ পিল্লাইকে।

1010
প্রতিযোগিতামূলক হকি থেকে অবসর নেওয়ার পর প্রশাসনের সঙ্গে যুক্ত হয়েছেন ধনরাজ পিল্লাই
Image Credit : Getty

প্রতিযোগিতামূলক হকি থেকে অবসর নেওয়ার পর প্রশাসনের সঙ্গে যুক্ত হয়েছেন ধনরাজ পিল্লাই

অবসরের পর হকি প্রশাসনের সঙ্গে যুক্ত হন ধনরাজ পিল্লাই। তিনি হকি ইন্ডিয়ার নির্বাচক কমিটির সদস্য হন। তিনি ভারতীয় হকি ফেডারেশনের অ্যাড-হক কমিটির সদস্যও হন।

Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Sri Lanka: কলম্বোয় বৃষ্টির জন্য আগেই শেষ খেলা, ফলো-অন বাঁচানোর পথে শ্রীলঙ্কা
Recommended image2
Vaibhav Sooryavanshi: দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে বোলিং, জোড়া উইকেট বৈভব সূর্যবংশীর
Recommended image3
East Bengal FC: ডুরান্ড কাপ জেতার পরেই ভালো খবর, ইস্টবেঙ্গলে ফিরল ইমামি
Recommended image4
IAMGAME Awards: আই অ্যাম গেমস অ্যাওয়ার্ডসে ৩ পুরস্কার রাউন্ডগ্লাস স্পোর্টস, পাঞ্জাব এফসি-র
Recommended image5
Snooker: ২ শিশুকে যৌন নির্যাতন, দোষী সাব্যস্ত স্নুকারের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved