MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Other Sports
  • 'জাতীয় ক্রীড়া নীতি খেলার উন্নতি ঘটাবে,' স্বাধীনতা দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

'জাতীয় ক্রীড়া নীতি খেলার উন্নতি ঘটাবে,' স্বাধীনতা দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

National Sports Policy 2025: সম্প্রতি অলিম্পিক্স (Olympics), এশিয়ান গেমস (Asian Games), কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) মতো প্রতিযোগিতাগুলিতে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ভারতের ক্রীড়াবিদরা। খেলায় উন্নতির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Aug 15 2025, 06:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণে জাতীয় ক্রীড়ানীতি নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর
Image Credit : X-@narendramodi

স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণে জাতীয় ক্রীড়ানীতি নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

জাতীয় ক্রীড়ানীতি ২০২৫

শুক্রবার দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে জাতীয় ক্রীড়ানীতি ২০২৫ নিয়ে দেশবাসীকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের মতো প্রতিযোগিতাগুলির মাধ্যমে সারা দেশ থেকে ক্রীড়াবিদদের তুলে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মতে, একসময় বলা হত, খেলার ফলে পড়া থেকে মন সরে যায়। কিন্তু এখন শিক্ষার পাশাপাশি খেলায় সাফল্যকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

DID YOU
KNOW
?
জাতীয় ক্রীড়ানীতি ২০২৫
জাতীয় ক্রীড়ানীতি ২০২৫-এর ফলে দেশে খেলার উন্নতি হবে, আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
দেশে খেলার বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে, মত প্রধানমন্ত্রীর
Image Credit : X-@narendramodi

দেশে খেলার বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে, মত প্রধানমন্ত্রীর

দেশে ক্রীড়া মানসিকতা গড়ে উঠছে

স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লায় ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘আজ, তাঁদের সন্তানরা খেলায় সাফল্য পেলে বাবা-মা গর্ব অনুভব করেন। দেশে ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে এই মানসিকতার পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ প্রধানমন্ত্রীর মতে, দেশে খেলা নিয়ে মানসিকতার বদল হচ্ছে। এই কারণে শিশু-কিশোর-কিশোরীরা পড়ার পাশাপাশি খেলাতেও সাফল্য পাচ্ছে।

২০২৫
বাদ অধিবেশনে সংসদের উভয় কক্ষেই পাশ জাতীয় ক্রীড়া বিল ২০২৫
জাতীয় ক্রীড়া বিল ২০২৫ সংসদের উভয় কক্ষেই পাশ হয়ে যাওয়ার পর এবার আইনে পরিণত হওয়া সময়ের অপেক্ষা।

Related Articles

Related image1
অ্যাডভেঞ্চার স্পোর্টসে যোগ দিতে যাচ্ছেন? কয়েকটি ব্যাপার মাথায় রাখুন
Related image2
যোগ দিলেন বিভিন্ন দেশের পর্যটকরা, লাদাখে শেষ হল আইস ক্লাইম্বিং ফেস্টিভ্যাল
36
নতুন জাতীয় ক্রীড়ানীতির ফলে দেশে খেলার উন্নতি হবে, বার্তা প্রধানমন্ত্রীর
Image Credit : X-@BJP4India

নতুন জাতীয় ক্রীড়ানীতির ফলে দেশে খেলার উন্নতি হবে, বার্তা প্রধানমন্ত্রীর

জাতীয় ক্রীড়ানীতির প্রশংসায় প্রধানমন্ত্রী

জাতীয় ক্রীড়ানীতি ২০২৫-এর প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 'খেলার প্রচার ও প্রসারের জন্য আমরা কয়েক দশক পর জাতীয় ক্রীড়ানীতি নিয়ে এসেছি। এর ফলে খেলার উন্নতি হবে। স্কুল থেকে অলিম্পিক্স পর্যন্ত খেলার উন্নতি হবে। আমরা খেলার উন্নতির জন্য উপযুক্ত এক ব্যবস্থা গড়ে তুলব। কোচিং, ফিটনেস, পরিকাঠামোর উন্নতি করব। দেশের প্রত্যন্ত অঞ্চলেও খেলার উন্নতি করা হবে।'

46
সংসদের বাদল অধিবেশনে দুই কক্ষেই পাশ হয়ে গিয়েছে, ফলে আইনে পরিণত হচ্ছে জাতীয় ক্রীড়া বিল
Image Credit : X Handle

সংসদের বাদল অধিবেশনে দুই কক্ষেই পাশ হয়ে গিয়েছে, ফলে আইনে পরিণত হচ্ছে জাতীয় ক্রীড়া বিল

জাতীয় ক্রীড়া বিল

সংসদের চলতি বাদল অধিবেশনে লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গিয়েছে জাতীয় ক্রীড়া বিল। ফলে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিলে সম্মতি জানালেই আইনে পরিণত হবে জাতীয় ক্রীড়া বিল। ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য সংসদে জাতীয় ক্রীড়া বিল পাশ করানোর উদ্যোগ নেন। তাঁর সেই উদ্যোগ সফল হয়েছে। এই বিল আইনে পরিণত হওয়ার পর বিভিন্ন ক্রীড়া সংস্থার কার্যকলাপের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ বাড়বে।

56
সারা দেশের মানুষকে মেদ ঝরিয়ে ফিট হয়ে ওঠার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী
Image Credit : DD News

সারা দেশের মানুষকে মেদ ঝরিয়ে ফিট হয়ে ওঠার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী

ফিটনেস-বার্তা প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসের সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 'আমি যখন খেলা ও ফিটনেসের কথা বলছি, তখন আমি স্থূলতার বিষয়েও কথা বলতে চাই। দেশের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে স্থূলতা। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে ভারতীয় নাগরিকদের এক-তৃতীয়াংশ স্থূলতার শিকার হবেন। স্থূলতার বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের রান্না ও খাবারে তেলের ব্যবহার কমাতে হবে।'

66
সারা দেশে অ্যাথলেটিক্সের উন্নতির উদ্যোগ সরকারের, বার্তা প্রধানমন্ত্রীর
Image Credit : DD News

সারা দেশে অ্যাথলেটিক্সের উন্নতির উদ্যোগ সরকারের, বার্তা প্রধানমন্ত্রীর

দেশে অ্যাথলেটিক্সের উন্নতি

শুক্রবার স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে এখন খেলাকে পেশা হিসেবে বেছে নেওয়ার প্রবণতা বাড়ছে। দেশের দূরতম প্রান্তেও অ্যাথলেটিক্সের প্রচার ও প্রসারের জন্য চেষ্টা করছে সরকার। এর ফলে দেশে অ্যাথলেটিক্সের উন্নতি হচ্ছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে দেশে খেলার আরও উন্নতি হবে।

Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
স্বাধীনতা দিবস ১৫ অগাস্ট
নরেন্দ্র মোদী
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Indian Super League 2026: জয় দিয়েই আইএসএল অভিযান শুরু করল পাঞ্জাব এফসি, দুরন্ত গোল করলেন মেসি বৌলি
Recommended image2
Sunil Gavaskar: "শামার জোসেফের এটা করা উচিত হয়নি", আহত আর্শদীপকে টার্গেট করায় ক্ষুব্ধ গাভাসকার
Recommended image3
Asian Games 2026: এশিয়ান গেমসে পদকজয়ীদের সংবর্ধনা, প্রশংসায় প্রধানমন্ত্রী
Recommended image4
Smriti Mandhana: অধিনায়ক হিসেবে যাত্রা শুরু, অনন্য ব্যক্তিগত রেকর্ডের সামনে স্মৃতি
Recommended image5
Wrestling: অনূর্ধ্ব-২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে গ্রেকো-রোমান কুস্তিতে প্রথম ভারতীয়র রুপো, ইতিহাস বিশ্বজিতের
Related Stories
Recommended image1
অ্যাডভেঞ্চার স্পোর্টসে যোগ দিতে যাচ্ছেন? কয়েকটি ব্যাপার মাথায় রাখুন
Recommended image2
যোগ দিলেন বিভিন্ন দেশের পর্যটকরা, লাদাখে শেষ হল আইস ক্লাইম্বিং ফেস্টিভ্যাল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved