MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
AP Govt DA Arrear
West Bengal Nabanna Allowance
Bengal Richest Person
Nabanna New Holidays List
Nabanna Hike
Kolkata Weather Update
Bay Leaf Advantages in Smartphone
DA Hike News
ISRO and Private Sector Collaboration
Natural Home Remedies for Insects
Annapurna Day
West Benga Weather & Rain Alert
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Other Sports
  • ফুটবল, জিমন্যাস্টিকস, রেসলিং, সব খেলার তারকাদের নামই জড়িয়েছে যৌন কেলেঙ্কারিতে

ফুটবল, জিমন্যাস্টিকস, রেসলিং, সব খেলার তারকাদের নামই জড়িয়েছে যৌন কেলেঙ্কারিতে

ক্রীড়াবিদরা যেমন জনপ্রিয়তা, খ্যাতি, অর্থ পান তেমনই অনেক সময় বিড়ম্বনাতেও পড়তে হয় তাঁদের। সবসময়ই যে ক্রীড়াবিদরা নৈতিকভাবে ঠিক থাকেন এমন নয়। অনেক বিখ্যাত ক্রীড়াবিদই অনৈতিক কাজকর্মে জড়িয়ে পড়েন। এর ফলও ভোগ করতে হয় তাঁদের।

2 Min read
Author : Web Desk - ANB
Published : Mar 04 2023, 01:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
জাতীয় দলের সতীর্থর ব্যক্তিগত ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবি করেছিলেন করিম বেঞ্জেমা
Image Credit : Instagram

জাতীয় দলের সতীর্থর ব্যক্তিগত ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবি করেছিলেন করিম বেঞ্জেমা

নাবালিকার সঙ্গে যৌন সংসর্গ, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, সতীর্থকে ব্ল্যাকমেল, নানা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে করিম বেঞ্জেমার। ২০১৫ সালে বেঞ্জেমা ও ফ্রান্সের জাতীয় দলের তৎকালীন সতীর্থ ফ্যাঙ্ক রিবেরি মিলে সহ-খেলোয়াড় ম্যাথু ভালবুয়েনা ও তাঁর বান্ধবীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ১০ হাজার ইউরো দাবি করেন। এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর জাতীয় দল থেকে নির্বাসিত হন বেঞ্জেমা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
যৌন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনাল্ডোরও
Image Credit : Instagram

যৌন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনাল্ডোরও

২০০৮ সালে এসি মিলানে খেলার সময় চোট পেয়ে দেশে ফিরে রিও ডি জেনেইরোতে একটি পার্টি আয়োজন করেন ব্রাজিলের তারকা ফুটবলার রোনাল্ডো। সেই পার্টিতে তিনজন রূপান্তরকামী মহিলা ছিলেন। হঠাৎ হোটেলের ঘরে তুমুল বচসা শুরু হয়। পুলিশ গিয়ে রোনাল্ডোকে আটক করে।

36
'জন টেরি হইতে সাবধান', একসময় সতর্ক করে দেওয়া হত চেলসির সব ফুটবলারকে
Image Credit : Instagram

'জন টেরি হইতে সাবধান', একসময় সতর্ক করে দেওয়া হত চেলসির সব ফুটবলারকে

ইংল্যান্ড ও চেলসির প্রাক্তন ডিফেন্ডার জন টেরি ফুটবলার হিসেবে বিখ্যাত ছিলেন। কিন্তু যৌন কেলেঙ্কারিতেও তিনি কম যেতেন না। সতীর্থ ওয়েন ব্রিজের স্ত্রী ভ্যানেসা পেরোনসেলের সঙ্গে সম্পর্কে জড়ান টেরি। অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ভ্যানেসা। তিনি গর্ভপাতও করান। টেরির স্ত্রী বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন। সেই সময় চেলসির সব ফুটবলারকেই পরামর্শ দেওয়া হত, 'স্ত্রী বা বান্ধবীর সঙ্গে টেরিকে আলাপ করাতে হলে সাবধান।'

46
সবচেয়ে কাছের বন্ধুর স্ত্রীর সঙ্গে যৌন কেলেঙ্কারিতে জড়ান রেসলিং তারকা হাল্ক হগান
Image Credit : Instagram

সবচেয়ে কাছের বন্ধুর স্ত্রীর সঙ্গে যৌন কেলেঙ্কারিতে জড়ান রেসলিং তারকা হাল্ক হগান

পেশাদার রেসলিং তারকা হাল্ক হগানের জীবনে একাধিক কেলেঙ্কারি আছে। এর মধ্যে সবচেয়ে কুখ্যাত হল সবচেয়ে কাছের বন্ধুর স্ত্রীর সঙ্গে যৌন সংসর্গে জড়িয়ে পড়া। হাল্কের সেই বন্ধুই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আনেন। হাল্কা অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। কিন্তু তাঁর সাফাই ধোপে টেকেনি।

56
রিও অলিম্পিক্স চলাকালীন অজ্ঞাতপরিচয় মহিলার সঙ্গে ভিডিও চ্য়াটের সময় অশালীন আচরণ ব্রাজিলিয়ান জিমন্যাস্টের
Image Credit : Twitter

রিও অলিম্পিক্স চলাকালীন অজ্ঞাতপরিচয় মহিলার সঙ্গে ভিডিও চ্য়াটের সময় অশালীন আচরণ ব্রাজিলিয়ান জিমন্যাস্টের

রিও অলিম্পিক্স চলাকালীন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, ব্রাজিলের জিমন্যাস্ট আর্থার মারিয়ানো এক মহিলার সঙ্গে ভিডিও চ্যাটের সময় অশালীন আচরণ করছেন। সেই অলিম্পিক্সেই ফ্লোর এক্সারসাইজে ব্রোঞ্জ জেতেন আর্থার।

66
সতীর্থর মায়ের সঙ্গে যৌন সংসর্গ জড়িয়ে পড়েছিলেন এনবিএ তারকা ডেলন্তে ওয়েস্ট
Image Credit : Instagram

সতীর্থর মায়ের সঙ্গে যৌন সংসর্গ জড়িয়ে পড়েছিলেন এনবিএ তারকা ডেলন্তে ওয়েস্ট

২০০৯-১০ মরসুম চলাকালীন এনবিএ দল ক্লিভল্যান্ড ক্যাভালিয়ার্সের সতীর্থ লেব্রন জেমসের মায়ের সঙ্গে যৌন সংসর্গে জড়িয়ে পড়েন ডেলন্তে ওয়েস্ট। এই ঘটনায় মার্কিন ক্রীড়াজগতে তোলপাড় শুরু হয়। ওয়েস্ট অবশ্য এই ঘটনা অস্বীকার করেন।

Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
Lionel Messi: স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব কিনছেন, ভবিষ্যতের জন্য বিনিয়োগ মেসির
Recommended image2
Nagoya Floods: এশিয়ান গেমসের আগে জলের তলায় জাপানের নাগোয়া, নিরাপদে উদ্ধার ৪০০ অ্যাথলিট
Recommended image3
Cafu: উত্তরবঙ্গে ফুটবলের উন্নতিতে সাহায্য, ২ ক্লাবের সূচনা করলেন ব্রাজিলের কিংবদন্তি কাফু
Recommended image4
Brazil in Kolkata: কলকাতায় ঐতিহাসিক ব্রাজিল ম্যাচ! চড়া দাম টিকিটের, কী অবস্থা এই মুহূর্তে?
Recommended image5
East Bengal FC: 'আমার খেলার ভিডিও পাওয়া যাবে?' ইস্টবেঙ্গলের কথা উঠতেই আবেগপ্রবণ ওপোকু
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved