MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Other Sports
  • রজার ফেডেরার চাইলে ১০০ বছর বয়স পর্যন্ত খেলতে পারতেন, মত প্রাক্তন কোচের

রজার ফেডেরার চাইলে ১০০ বছর বয়স পর্যন্ত খেলতে পারতেন, মত প্রাক্তন কোচের

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা পুরুষ টেনিস খেলোয়াড় রজার ফেডেরার। ৪টি গ্র্যান্ড স্ল্যামই জিতেছেন সুইৎজারল্যান্ডের এই প্রাক্তন তারকা। তবে তাঁর সবচেয়ে বেশি সাফল্য উইম্বলডনে। ঘাসের কোর্টে অন্য মেজাজে দেখা যেত এই তারকাকে।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Aug 04 2023, 05:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
রজার ফেডেরার ১০০ বছর পর্যন্ত খেলতে পারতেন, মত প্রাক্তন কোচ সেভেরিন লুথির
Image Credit : Instagram

রজার ফেডেরার ১০০ বছর পর্যন্ত খেলতে পারতেন, মত প্রাক্তন কোচ সেভেরিন লুথির

১৫ বছর রজার ফেডেরারের কোচ হিসেবে কাজ করেছেন সেভেনির লুথি। তাঁর মতে, এই প্রাক্তন তারকা চাইলে ১০০ বছর বয়স পর্যন্ত টেনিস খেলে যেতে পারতেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
টেনিস থেকে অবসর নেওয়ার পর জীবন উপভোগ করছেন রজার ফেডেরার, জানালেন প্রাক্তন কোচ
Image Credit : Instagram

টেনিস থেকে অবসর নেওয়ার পর জীবন উপভোগ করছেন রজার ফেডেরার, জানালেন প্রাক্তন কোচ

সেভেনির লুথি জানিয়েছেন, পেশাদার টেনিস থেকে অবসর নেওয়ার পর থেকে রজার ফেডেরারের আর টুর্নামেন্ট খেলা নিয়ে চিন্তা করতে হচ্ছে না। তিনি পরিবারকে সময় দিতে পারছেন, বাড়ির দিকে নজর দিতে পারছেন, নিজের ফাউন্ডেশনের কাজ দেখতে পারছেন।

310
টেনিস খেলা নিয়ে কোনওদিন সমস্যায় পড়েননি রজার ফেডেরার, জানিয়েছেন সেভেনির লুথি
Image Credit : Instagram

টেনিস খেলা নিয়ে কোনওদিন সমস্যায় পড়েননি রজার ফেডেরার, জানিয়েছেন সেভেনির লুথি

রজার ফেডেরারের প্রাক্তন কোচ জানিয়েছেন, এই প্রাক্তন সুইস তারকার কাছে টেনিস খেলা কোনওদিন সমস্যা মনে হয়নি। টেনিসের পাশাপাশি অন্যান্য কাজকর্মও চালিয়ে যেতে পারতেন ফেডেরার।

410
রজার ফেডেরার অনেক চিন্তা করেই টেনিস থেকে অবসর নেন, জানিয়েছেন অপর এক প্রাক্তন কোচ ইভান লুবিসিচ
Image Credit : Instagram

রজার ফেডেরার অনেক চিন্তা করেই টেনিস থেকে অবসর নেন, জানিয়েছেন অপর এক প্রাক্তন কোচ ইভান লুবিসিচ

ক্রোয়েশিয়ার প্রাক্তন টেনিস তারকা ও রজার ফেডেরারের প্রাক্তন কোচ ইভান লুবিসিচ জানিয়েছেন, কেরিয়ারের শেষদিকে ফেডেরারের শরীর আর সঙ্গ দিচ্ছিল না। সেই কারণেই তিনি অবসর নিতে বাধ্য হন।

510
টেনিস থেকে অবসর নেওয়া নিয়ে কোনও আফশোস নেই, জানিয়েছেন রজার ফেডেরার
Image Credit : Instagram

টেনিস থেকে অবসর নেওয়া নিয়ে কোনও আফশোস নেই, জানিয়েছেন রজার ফেডেরার

এক সাক্ষাৎকারে রজার ফেডেরার জানিয়েছেন, ‘আমি ভালোভাবেই টেনিসকে বিদায় জানাতে চেয়েছিলাম। ফিরে আসার জন্য অনেক চেষ্টা করেছি। আরও একবার খেলার চেষ্টা করেছিলাম। কিন্তু সেটা সম্ভব ছিল না।’

610
টেনিস ছাড়া কীভাবে দিন কাটবে সেটা ভাবতে পারছিলেন না, জানিয়েছেন রজার ফেডেরার
Image Credit : Instagram

টেনিস ছাড়া কীভাবে দিন কাটবে সেটা ভাবতে পারছিলেন না, জানিয়েছেন রজার ফেডেরার

রজার ফেডেরার জানিয়েছেন, 'আমি যখনই অবসরের কথা ভাবছিলাম তখন মনে হচ্ছিল, ২৫ বছর ধরে খেলা, অনুরাগী, টেনিস টুর্নামেন্টের সূচি আমার জীবনের অঙ্গ হয়ে উঠেছে। সেসব ছাড়া কীভাবে থাকব! কিন্তু তারপরেও অবসরের সিদ্ধান্ত নিতে হয়েছে।' 

710
রজার ফেডেরারকে অবসর-পরবর্তী জীবনে মানিয়ে নিতে সাহায্য করেছে করোনাভাইরাস অতিমারী
Image Credit : Instagram

রজার ফেডেরারকে অবসর-পরবর্তী জীবনে মানিয়ে নিতে সাহায্য করেছে করোনাভাইরাস অতিমারী

রজার ফেডেরার জানিয়েছেন, ‘করোনার যেমন খারাপ দিক আছে, তেমনই ভালো দিকও আছে। গত ৩ বছর ধরে সবকিছুই থেমে গিয়েছিল। ফলে এমন মনে হচ্ছিল না যে আমি ১০০টি ম্যাচ খেলে আসার পরেই হঠাৎ খেলা ছেড়ে দিচ্ছি।’

810
অবসরের পর কেটে গিয়েছে ১ বছর, নতুন জীবনে মানিয়ে নিয়েছেন রজার ফেডেরার
Image Credit : Instagram

অবসরের পর কেটে গিয়েছে ১ বছর, নতুন জীবনে মানিয়ে নিয়েছেন রজার ফেডেরার

টেনিস থেকে অবসরের পর এখন রজার ফেডেরারের অখণ্ড অবসর। স্ত্রী মির্কার সঙ্গে বিভিন্ন দেশের ঘুরছেন এই প্রাক্তন খেলোয়াড়।

910
ছোটবেলায় টেনিস ছাড়াও বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ছিলেন রজার ফেডেরার
Image Credit : Instagram

ছোটবেলায় টেনিস ছাড়াও বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ছিলেন রজার ফেডেরার

ছোটবেলায় ব্যাডমিন্টন, বাস্কেটবল-সহ বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ছিলেন রজার ফেডেরার। এর ফলে তাঁর টেনিস খেলায় সুবিধা হয়েছে বলে জানিয়েছেন এই তারকা।

1010
শারীরিকভাবে সক্ষম বলে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল রজার ফেডেরারকে
Image Credit : Instagram

শারীরিকভাবে সক্ষম বলে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল রজার ফেডেরারকে

সুইৎজারল্যান্ডের নিয়ম অনুযায়ী সব পুরুষকেই বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে হয়। রজার ফেডেরারও সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। কিন্তু ২০০৩ সালে তাঁকে অনুপযুক্ত বলে অব্যাহতি দেওয়া হয়।

Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs SL Test 2026: ভারত-শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনের পর কী বলছেন দলের বোলিং কোচ মর্নি মরকেল?
Recommended image2
India vs Sri Lanka: কলম্বোয় বৃষ্টির জন্য আগেই শেষ খেলা, ফলো-অন বাঁচানোর পথে শ্রীলঙ্কা
Recommended image3
Vaibhav Sooryavanshi: দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে বোলিং, জোড়া উইকেট বৈভব সূর্যবংশীর
Recommended image4
East Bengal FC: ডুরান্ড কাপ জেতার পরেই ভালো খবর, ইস্টবেঙ্গলে ফিরল ইমামি
Recommended image5
IAMGAME Awards: আই অ্যাম গেমস অ্যাওয়ার্ডসে ৩ পুরস্কার রাউন্ডগ্লাস স্পোর্টস, পাঞ্জাব এফসি-র
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved