Türkiye vs Paraguay: শুরু থেকেই জমে ওঠে এই ম্যাচ। খেলা শুরুর কয়েক মুহূর্তের মধ্যেই গোল পেয়ে যায় প্যারাগুয়ে। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করে যান মাতিয়াস গালারজা এবং সঙ্গে সঙ্গে প্যারাগুয়ে ম্যাচে লিড নেয় ১-০ ব্যবধানে। এরপরেও সুযোগ চলে আসে তাদের সামনে। তবে ওমর আলদেরেতে এবং দিয়েগো গোমেজ সুযোগ নষ্ট করেন।
Türkiye vs Paraguay: বিশ্বকাপে আবারও দুর্দান্ত একটি ম্যাচ। ভারতীয় সময় শনিবার সকালে, সান ফ্রান্সিসকো স্টেডিয়ামে চলতি বিশ্বকাপে গ্রুপ-ডি পর্বের ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক বনাম প্যারাগুয়ে (türkiye vs paraguay)। সেই ম্যাচেই তুরস্ককে ১-০ গোলে হারিয়ে জয় ছিনিয়ে নিল প্যারাগুয়ে (Türkiye vs Paraguay FIFA World Cup 2026)।

শুরু থেকেই জমে ওঠে এই ম্যাচ। খেলা শুরুর কয়েক মুহূর্তের মধ্যেই গোল পেয়ে যায় প্যারাগুয়ে। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করে যান মাতিয়াস গালারজা এবং সঙ্গে সঙ্গে প্যারাগুয়ে ম্যাচে লিড নেয় ১-০ ব্যবধানে। এরপরেও সুযোগ আসে তাদের সামনে। তবে ওমর আলদেরেতে এবং দিয়েগো গোমেজ সুযোগ নষ্ট করেন।
তুরস্ককে ১-০ গোলে হারিয়ে গ্রুপের লড়াই জমিয়ে দিল প্যারাগুয়ে
কিন্তু খেলায় ফেরার চেষ্টা করে তুরস্কও। দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠতে শুরু করে তারা। ম্যাচের ১৩ মিনিটে, আরদা গুলারের ডান পায়ের শট অনেকটা উপর দিয়ে চলে যায়।এরপর খেলার ২০ মিনিটে, হাকান চালহানোগলুর ডান পায়ের শটটি ব্লক হয়।
২৪ মিনিটের মাথায়, ফের গোলের সম্ভাবনা তৈরি হয়। তবে এক্ষেত্রে আরদা গুলারের বাঁ পায়ের শট প্রতিহত হয় প্যারাগুয়ে ডিফেন্সের দ্বারা। বলা যেতে পারে, গোল খাওয়ার পর আরও তেড়েফুঁড়ে খেলা শুরু করে তুরস্ক। ম্যাচের ৩৪ মিনিটে, বক্সের মাঝখান থেকে তুরস্ক ডিফেন্ডার মার্ট মালডারের নেওয়া হেডারটি ব্লক হয়। তবে প্রথমার্ধের সংযুক্তি সময়ে, ফাউল করার অপরাধে লাল কার্ড দেখেন প্যারাগুয়ের ফুটবলার মিগুয়েল আলমিরোন।

প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়েই। দ্বিতীয়ার্ধেও ভালো ফুটবল হয়। ম্যাচের ৪৬ মিনিটে, ফেরদি কাদিওগলুর অ্যাসিস্ট থেকে তুরস্ক সেন্তার-ব্যাক মেরিখ ডেমিরালের ডান পায়ের শট সেভ করেন প্যারাগুয়ের গোলকিপার অরল্যান্ডো গিল। পাশাপাশি সুযোগ নষ্ট করেন আরেক তুরস্ক ফুটবলার কেনান ইলদিজ।
৫৬ মিনিটের মাথায়, হাকান চালহানোগলুর শট ফের লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের ৫৯ মিনিটে, পাল্টা আক্রমণে আসে প্যারাগুয়ে। জুলিও এনসিসো বক্সের মাঝখান থেকে বাঁ পায়ে জোরালো শট নেন। তবে গোল হয়নি এক্ষেত্রেও। খেলার ৬৪ মিনিটে, ফের সুযোগ নষ্ট করেন মেরিখ ডেমিরাল। বারিস আলপার ইলমাজও গোল করতে ব্যর্থ!

ম্যাচের একমাত্র গোলটি করলেন মাতিয়াস গালারজা
তারপর খেলার ৭৪ মিনিটে, আবারও সুযোগ চলে আসে মার্ট মালডারের কাছে। হেড করে গোল করার চেষ্টা করেন তিনি। খেলার শেষদিকে যথেষ্ট চাপ বাড়ায় তুরস্ক। কিন্তু সজাগ ছিল প্যারাগুয়ে ডিফেন্স। বিশেষ করে প্যারাগুয়ে ডিফেন্ডার আলদেরেতের কথা বলতেই হয়। তিনি আক্রমণভাগকেও সহায়তা করেন। পাশাপাশি গোমেজ এবং আলোন্সোরাও বেশ দক্ষতার সঙ্গেই রক্ষণভাগ সামলান। তাই শেষপর্যন্ত, অনেক চেষ্টা করেও গোল করতে পারেনি তুরস্ক।

তবে আরদা গুলারের প্রশংসা করতেই হয়। গোটা ম্যাচে অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন তুরস্কের এই অ্যাটাকিং মিডফিল্ডার। তবে গোল আসেনি। শেষপর্যন্ত, তুরস্ককে ১-০ গোলে হারিয়ে গ্রুপের লড়াই জমিয়ে দিল প্যারাগুয়ে। ম্যাচের একমাত্র গোলটি করলেন মাতিয়াস গালারজা।
ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।