Turkiye vs USA: চলতি বিশ্বকাপে গ্রুপ ডি-র শেষ ম্যাচে, আমেরিকাকে ৩-২ গোলে হারাল তুরস্ক। ম্যাচ শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে, কায়ান আইহানের গোলে এই নাটকীয় জয় তুলে নেয় তুরস্ক। তবে হেরে গেলেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নক-আউটে পৌঁছে গেল আমেরিকা।
Turkiye vs USA: চলতিবিশ্বকাপে গ্রুপ ডি-র শেষ ম্যাচে, কার্যত অঘটন ঘটাল তুরস্ক (türkiye vs usa)। এমনিতে টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গেছে তারা। কিন্তু নিজেদের শেষ ম্যাচে, আমেরিকাকে ৩-২ গোলে হারিয়ে দিলেন আরদা গুলাররা। খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে কায়ান আইহানের গোলে এই রুদ্ধশ্বাস জয় পায় তুরস্ক (turkey vs usa live score)।

বিদায়বেলায় অঘটন! রুদ্ধশ্বাস ম্যাচে আমেরিকাকে ৩-২ গোলে হারাল তুরস্ক

ম্যাচের শুরুটা অবশ্য আমেরিকার পক্ষেই ছিল। খেলা শুরুর মাত্র তিন মিনিটেই অস্টন ট্রাস্টির গোলে এগিয়ে যায় আমেরিকা। কিন্তু এরপরই তুরস্ক ম্যাচে ফিরে আসে। ১০ মিনিটের মাথায়, তরুণ তুর্কি আরদা গুলারের গোলে সমতা ফেরায় তারা। এরপর ৩১ মিনিটে, আলপের ইলমাজের গোলে ব্যবধান আরও বাড়ায় তুরস্ক। তবে দ্বিতীয়ার্ধে আবারও ম্যাচে ফিরে আসে আমেরিকা। সেবাস্তিয়ান বেরহাল্ট খেলার ৪৯ মিনিটে, গোল করে ম্যাচে সমতা ফেরান।

এরপরেও দুই দলের সুযোগ আসে। কিন্তু কোনও গোল হয়নি। যখন সবাই একপ্রকার ধরেই নিয়েছে যে, ম্যাচটি ড্র হতে চলেছে। ঠিক তখনই একেবারে নাটকীয় মোড়। শেষ মুহূর্তে কায়ান আইহান গোল করে তুরস্ককে একটি অবিস্মরণীয় জয় এনে দেন। তবে এই জয়ের পরেও তুরস্ককে খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে। কারণ, প্রথম দুটি ম্যাচ হেরে তারা আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে।
হেরেও মার্কিনীরা পরের রাউন্ডে
অন্যদিকে, এই ম্যাচে হারলেও ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই আমেরিকা নক-আউট পর্বে উঠেছে। এবার নকআউটে তাদের প্রতিপক্ষ বসনিয়া-হার্জেগোভিনা। অন্যদিকে, এই ম্যাচে গোল করে বিশ্বকাপের মঞ্চে নিজের খাতা খুললেন তুরস্কের তারকা ফুটবলার আরদা গুলার। রিয়াল মাদ্রিদের এই ২১ বছর বয়সী ফুটবলারকে নিয়ে এবারের বিশ্বকাপে অনেক প্রত্যাশা ছিল। কিন্তু দল নক-আউটে উঠতে না পারায়, তাঁর বিশ্বকাপ অভিযান এখানেই শেষ হল।

গ্রুপ পর্বের খেলায় অস্ট্রেলিয়া এবং প্যারাগুয়ের বিরুদ্ধে পরাজিত হয় তুরস্ক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
