UEFA Champions League: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে, রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। অন্য ম্যাচে, অতিরিক্ত সময়ের গোলে স্পোর্টিং লিসবনকে পরাজিত করেছে আর্সেনাল।

UEFA Champions League: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিল জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ (champions league real madrid vs bayern)। খেলার ফলাফল বায়ার্নের পক্ষে ২-১। এই ম্যাচে বায়ার্নের হয়ে ৪১ মিনিটে লুইস ডিয়াজ এবং ৪৬ মিনিটে হ্যারি কেন গোল করেন। রিয়াল মাদ্রিদের হয়ে একমাত্র গোলটি আসে ৭৪ মিনিটে, কিলিয়ান এমবাপের পা থেকে (UEFA Champions League Quarter Final)।

লিগের অন্য একটি ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। তারা পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে প্রথম মিনিটেই কাই হ্যাভার্টজের গোলে জয় তুলে নেয় আর্সেনাল। তবে আর্সেনালের জয় যথেষ্ট কষ্টার্জিত। 

Scroll to load tweet…

ব্যাক-টু-ব্যাক হাই-ভোল্টেজ লড়াই

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতেও রয়েছে দুটি বড় ম্যাচ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে বার্সেলোনা এবং তাদেরই দেশের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্য আরেকটি ম্যাচে, গতবারের চ্যাম্পিয়ন পিএসজি-র বিরুদ্ধে মাঠে নামবে লিভারপুল। দুটি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে বারোটায়। অ্যাটলেটিকোর ঘরের মাঠে খেলতে নামবে বার্সেলোনা। অন্যদিকে, লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে প্রথম লেগের লড়াইয়ে নামবে পিএসজি।

প্রসঙ্গত, প্রি-কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা নিউক্যাসল ইউনাইটেডকে, লিভারপুল গ্যালাতাসারেকে, অ্যাটলেটিকো মাদ্রিদ টটেনহ্যামকে এবং পিএসজি চেলসিকে হারিয়ে দিয়েছিল। তবে নিঃসন্দেহে জমে উঠেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। টানটান উত্তেজনার লড়াই চলছে কোয়ার্টার ফাইনালে।

প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিল জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। খেলার ফলাফল বায়ার্নের পক্ষে ২-১। এই ম্যাচে বায়ার্নের হয়ে ৪১ মিনিটে লুইস ডিয়াজ এবং ৪৬ মিনিটে হ্যারি কেন গোল করেন। রিয়াল মাদ্রিদের হয়ে একমাত্র গোলটি আসে ৭৪ মিনিটে, কিলিয়ান এমবাপের পা থেকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।