Uruguay Football Team: শুরু থেকেই জমজমাট ম্যাচ। খেলার ৬ মিনিটে, আনোয়ার আলির শট বাইরে দিয়ে উড়ে যায়। এরপর ম্যাচের ৯ মিনিটের মাথায়, এডমুন্ডও একটি সহজ সুযোগ নষ্ট করেন। এমনকি, উরুগুয়ের গোলকিপার থিয়াগো গ্যাস্টন দুর্দান্ত একটি সেভ করেন।
Uruguay Football Team: কলকাতার ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলল দু-বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল উরুগুয়ে। ব্রাজিলের পর, আরও একটি ফিফা ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল শহরের বুকে (Uruguay Football Team)। মঙ্গলবার সন্ধ্যায়, ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় উরুগুয়ের জাতীয় ফুটবল দল বনাম ভারতীয় জাতীয় ফুটবল দল (India vs Uruguay latest news)।

শুরু থেকেই জমজমাট ম্যাচ। খেলার ৬ মিনিটে, আনোয়ার আলির শট বাইরে দিয়ে উড়ে যায়। এরপর ম্যাচের ৯ মিনিটের মাথায়, এডমুন্ডও একটি সহজ সুযোগ নষ্ট করেন। এমনকি, উরুগুয়ের গোলকিপার থিয়াগো গ্যাস্টন দুর্দান্ত একটি সেভ করেন। কিন্তু ম্যাচের ১২ মিনিটে, আসে প্রথম গোল। উরুগুয়ের ফরোয়ার্ড ডারউইন গ্যাব্রিয়েল নুনেজের পেনাল্টি থেকে গোলে লিড নেয় দু-বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে গোল খেলেও, খেলা থেকে হারিয়ে যায়নি ব্লু-টাইগার্সরা। ম্যাচের ১৪ মিনিটে, আপুইয়ার দূরপাল্লার শট বাইরে উড়ে যায়। কার্যত, লাগাতার আক্রমণ শানাতে থাকে ভারত। চাপ বাড়াতে থাকেন খালিদ জামিলের ছেলেরা।
তারপরেও চাপ বজায় ছিল। ৪০ মিনিটে, একটুর জন্য বাইরে চলে যায় ভারতের শট। যদিও এরপর আর কোনও গোল হয়নি। প্রথমার্ধ শেষ হয় ২-১ ফলাফল নিয়ে। দ্বিতীয়ার্ধে সমানে সমানে খেলা শুরু হলেও ৫৩ মিনিটে, আরও এগিয়ে যায় উরুগুয়ে। গোল করেন রদ্রিগো জালাজার। তবে ৫৫ মিনিটের মাথায় সুযোগ আসে ভারতের সামনেও। কিন্তু রায়ান উইলিয়ামসের শট রুখে দেন উরুগুয়ের গোলকিপার। কিন্তু ৫৯ মিনিটে, আবার গোল। এবারও গোল করলেন উরুগুয়ের সেই ফুটবলার, ম্যাক্সিমিলিয়ানো জেভিয়ার আরাউজো। অন্যদিকে, ভারতের হয়ে মাঠে নামেন সাহাল আবদুল সামাদ এবং বিজয় ভার্গিস। উঠে যান পরমবীর এবং এডমুন্ড। অপরদিকে, উরুগুয়েরও পাঁচটি পরিবর্তন হয়। কিন্তু খেলার ৭০ মিনিটে, মহম্মদ সানানের গোলমুখী শট অনবদ্য সেভ করেন উরুগুয়ের গোলকিপার থিয়াগো গ্যাস্টন। কিন্তু তারপরের মুহূর্তেই কাউন্টার অ্যাটাক থেকে গোল করে যান সানাব্রিয়া।
তারপর আরও একটি গোল হয়। রদ্রিগো আগুইরের পা থেকে আসে। শেষপর্যন্ত, ৬-১ গোলে অনবদ্য জয় হাসিল করে উরুগুয়ে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।