Urvil Patel: চিপকে চেন্নাই সুপার কিংসের তারকা ব্যাটার উর্ভিল প্যাটেলের বিস্ফোরক ইনিংস। ডু অর ডাই ম্যাচে লখনৌ সুপার জায়েন্টস-এর বিরুদ্ধে জয়ের জন্য ২০৪ রান তাড়া করতে নেমে ২৭ বছরের গুজরাটি ব্যাটার উর্ভিল চমকপ্রদ ব্যাটিং করছেন।
Urvil Patel: চিপকে চেন্নাই সুপার কিংসের তারকা ব্যাটার উর্ভিল প্যাটেলের বিস্ফোরক ইনিংস। ডু অর ডাই ম্যাচে লখনৌ সুপার জায়েন্টস-এর বিরুদ্ধে জয়ের জন্য ২০৪ রান তাড়া করতে নেমে ২৭ বছরের গুজরাটি ব্যাটার উর্ভিল চমকপ্রদ ব্যাটিং করছেন। সঞ্জু স্যামসন (২৮) আউট হওয়ার পর তিন নম্বরে ব্যাট করতে নেমে উর্ভিল একটি ওভারে পরপর পাঁচটা বলে ওভার বাউন্ডারি হাঁকান। এরপর মাত্র ১৩ বলে হাফ সেঞ্চুরি করে নজিরও গড়লেন উর্ভিল। আইপিএলের ইতিহাসে যুগ্মভাবে দ্রুততম হাফ সেঞ্চুরির হাঁকানোর নজির গড়লেন গুজরাটি তারকা ব্যাটার। শেষ পর্যন্ত ২৩ বলে ৬৫ রান করেন আউট হন তিনি। মারলেন ৮টি ওভার বাউন্ডারি, ২টি ওভার বাউন্ডারি।

৩১ বলে সেঞ্চুরির নজির আছে উর্ভিলের
উর্ভিল ক্রিজে নামার আগে সিএসকে-র স্কোর ছিল ৪ ওভারে ১ উইকেটে ৪৭। তিনি নামতেই সেখানে চেন্নাইয়ের স্কোর দাঁড়ান ৬ ওভারে ১ উইকেটে ৯৭ রান। মানে ২ ওভারে ৫০ রান যোগ হয়। লখনৌয়ের পেসার আবেশ খান ও স্পিনার দিগ্বেশ রাঠির ডেলিভারিগুলিতে বলে বলে ছক্কা হাঁকালেন উর্ভিল। গত বছর সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে ৩১ বলে সেঞ্চুরি করে চমকে দিয়েছিলেন উর্ভিল।
প্লে অফে উঠতে হলে জিততেই হবে চেন্নাইকে
এর আগে এদিন চিপকে প্রথমে ব্যাট করতে নেমে লখনৌয়ের হয়ে দারুণ ব্যাটিং করেন অজি ওপেনার জোশ ইংলিশ (৩৩ বলে ৮৫ রান)। দারুণ ব্যাটিং করেন শাহবাজ আহেমদ (২৫ বলে ৪৩)-ও। তবে রান পাননি অধিনায়ক ঋষভ পন্থ (১৫), দলের দুই বিদেশি তারকা নিকোলাস পুরান (১) ও মিচেল মার্শ (১০)। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে লখনৌ নির্ধারিত ২০ ওভারে করে ৮ উইকেটে ২০৩ রান।প্লে অফে উঠতে হলে এই ম্যাচে ৬ নম্বরে থাকা CSK-কে (১০ ম্য়াচে ১০ পয়েন্ট) জিততেই হবে। কেকেআর সমর্থকরা অবশ্য়ই চাইবে চেন্নাই এই ম্যাচ হারুক। কলকাতার পয়েন্ট এখন ১০ ম্যাচে ৯ পয়েন্ট।


