World Cup 2026 Final: ফাইনালে হারের ধাক্কার ঘায়ে এবার শাস্তির কোপ! সদ্য শেষ হওয়া ফিফা বিশ্বকাপ ফাইনালের রেশ এখনও কাটেনি। তবে ট্রফি জয়ের আনন্দের বদলে এবার খবরের শিরোনামে উঠে এসেছে ম্যাচ-পরবর্তী বিতর্ক।
World Cup 2026 Final: ফাইনালে হারের ধাক্কার ঘায়ে এবার শাস্তির কোপ! সদ্য শেষ হওয়া ফিফা বিশ্বকাপ ফাইনালের রেশ এখনও কাটেনি। তবে ট্রফি জয়ের আনন্দের বদলে এবার খবরের শিরোনামে উঠে এসেছে ম্যাচ-পরবর্তী বিতর্ক। স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল শেষে মাঠে ঘটে যাওয়া বিশৃঙ্খলার জেরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA) এবং দলের একাধিক ফুটবলারের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। ফিফার পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ফিফা শৃঙ্খলারক্ষা কমিটি ইতিমধ্যেই একজন বিশেষ তদন্তকারী (Disciplinary Prosecutor) নিয়োগ করেছে। তাঁর দায়িত্ব, বিশ্বকাপ ফাইনাল শেষে মাঠে ঘটে যাওয়া ঘটনাগুলি খতিয়ে দেখে ফিফার কমিটি লঙ্ঘনের অভিযোগের সত্যতা যাচাই করা।
তদন্ত চলছে
দোষ প্রমাণ হলে আর্জেন্টিনার ফুটবলাররা বড় শাস্তি পেতে পারেন। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর মাঠেই দুই দলের একাধিক ফুটবলারের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা এবং ধাক্কাধাক্কির ঘটনা ক্যামেরাবন্দি হয়। এমনকি ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তাদের সঙ্গেও কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারের বচসার অভিযোগ উঠেছে। সেই ঘটনাই এখন তদন্তের আওতায়।
দেখুন ভিডিও
কোন শাস্তির মুখে পড়তে পারেন ফুটবলাররা?
ফিফা এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ফুটবলারের নাম প্রকাশ করেনি। তবে মাঠের বিভিন্ন ক্যামেরার ফুটেজ, ম্যাচ অফিসিয়ালদের রিপোর্ট এবং নিরাপত্তা সংক্রান্ত ভিডিও সংগ্রহ করে তদন্ত চলছে। ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী, কোনও ফুটবলার যদি 'Violent Conduct' বা হিংসাত্মক আচরণে দোষী প্রমাণিত হন, তাহলে তাঁর বিরুদ্ধে ন্যূনতম তিন ম্যাচের আন্তর্জাতিক নির্বাসন হতে পারে। সেক্ষেত্রে আর্জেন্টিনার আগামী আন্তর্জাতিক সূচিতে বড় ধাক্কা লাগতে পারে।
ফিফার সরকারি বিবৃতিতে কী বলা হয়েছে?
ফিফার বিবৃতিতে জানানো হয়েছে, বিশ্বকাপ ফাইনাল শেষে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই একজন বিশেষ তদন্তকারী নিয়োগ করা হয়েছে, যিনি ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে রিপোর্ট জমা দেবেন।
শুধু ফুটবলার নয়, চাপে AFA-ও
এই তদন্ত শুধু ব্যক্তিগত আচরণে সীমাবদ্ধ নয়। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)-এর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে AFA-র বিরুদ্ধে একাধিক প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এর মধ্যে রয়েছে মোটা অঙ্কের আর্থিক জরিমানা, ভবিষ্যতের আন্তর্জাতিক ম্যাচে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা, এবং ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিক সতর্কবার্তা।
দেখুন ফাইনালের পর মারামারি ভিডিও
এবার কী হবে?
ফিফার নিযুক্ত তদন্তকারী ম্যাচ অফিসিয়ালদের রিপোর্ট, সম্প্রচারকারী সংস্থার ভিডিও, স্টেডিয়ামের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখে চূড়ান্ত রিপোর্ট জমা দেবেন। এরপর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এবং অভিযুক্ত ফুটবলারদের নিজেদের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হবে। সব পক্ষের বক্তব্য শোনার পরই ফিফার শৃঙ্খলা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে। আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ত সূচি সামনে থাকায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই বহুল আলোচিত মামলার রায় প্রকাশ হতে পারে বলে মনে করা হচ্ছে।

