MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Technology
  • ChatGPT Go: ভারতে এবার সাশ্রয়ী মূল্যের প্ল্যান লঞ্চ করল চ্যাটজিপিটি, দাম মাত্র ৩৯৯ টাকা?

ChatGPT Go: ভারতে এবার সাশ্রয়ী মূল্যের প্ল্যান লঞ্চ করল চ্যাটজিপিটি, দাম মাত্র ৩৯৯ টাকা?

ChatGPT Go: ওপেনএআই ভারতে ChatGPT Go নামে একটি নতুন সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে। মাসিক ₹399 মূল্যের এই প্ল্যানটি GPT-5, বর্ধিত মেসেজ লিমিট এবং UPI পেমেন্ট সুবিধা সহ আসছে।

2 Min read
Author : Subhankar Das
Published : Aug 19 2025, 02:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ভারতে ChatGPT এর ৩৯৯ টাকার প্ল্যান, UPI পেমেন্টের সুবিধাসহ
Image Credit : GOOGLE

ভারতে ChatGPT-এর ৩৯৯ টাকার প্ল্যান, UPI পেমেন্টের সুবিধাসহ

গোটা বিশ্বের কোটি কোটি ব্যবহারকারী নিয়ে ওপেনএআই (OpenAI) তাদের চ্যাটবট পরিষেবা ChatGPT-এর জন্য প্রিমিয়াম প্ল্যান অফার করে থাকে। বর্তমানে ভারতীয় ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে 'ChatGPT Go' নামে একটি নতুন সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে ওপেনএআই। প্রতি মাসে ৩৯৯ টাকায় এই প্ল্যানটি বেশ কিছু আকর্ষণীয় সুবিধা দিচ্ছে গ্রাহকদের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কম দামে অনেক বেশি সুবিধা
Image Credit : Getty

কম দামে অনেক বেশি সুবিধা

ChatGPT-এর ফ্রি প্ল্যানে থাকা সুবিধাগুলির সঙ্গে Go প্ল্যানে ওপেনএআই-এর সর্বশেষ এবং উন্নত মডেলটি GPT-5-এর অ্যাক্সেস পাওয়া যাবে। এই প্ল্যানটি বিনামূল্যে ব্যবহারকারীদের তুলনায় বেশি মেসেজ লিমিট, অনেক বেশি রেগুলার ছবি তৈরির সুবিধা, অতিরিক্ত ফাইল আপলোড করার সুবিধা এবং পাইথনের মতো অ্যাডভান্সড ডেটা অ্যানালাইসিস টুলস ব্যবহারের সুযোগ দেবে। এছাড়াও ফ্রি অ্যাকাউন্টের তুলনায় দ্বিগুণ মেমরি প্রদান করার ফলে, এটি কথোপকথন দীর্ঘ সময় ধরে মেমোরিতে ধরে রাখতে পারে।

Related Articles

Related image1
ChatGPT: মাদকাসক্ত হওয়া থেকে শুরু করে সুইসাইড নোট লেখা! কিশোরদের বিপজ্জনক পরামর্শ দিচ্ছে চ্যাটজিপিটি
Related image2
বিশ্ব জুড়ে ChatGPT ডাউন? চিন্তা নেই, এই ৭টি AI টুলই কাজে লাগবে আপনার
35
আরও সহজে অ্যাক্সেস?
Image Credit : Getty

আরও সহজে অ্যাক্সেস?

১৯৯৯ টাকা দামের Plus অথবা ১৯,৯০০ টাকা মূল্যের Pro প্ল্যান নিতে ইচ্ছুক নন, এমন ব্যবহারকারীদের জন্য এই Go প্ল্যানটি তৈরি করা হয়েছে। প্ল্যানটি ধীরে ধীরে ভারত জুড়ে ব্যবহারকারীদের জন্যই উপলব্ধ হচ্ছে বলে খবর। ব্যবহারকারীরা তাদের ChatGPT অ্যাকাউন্টে লগইন করে, প্রোফাইল আইকন সিলেক্ট করে, “প্ল্যান আপগ্রেড করুন” অপ্সহনে গিয়ে, "Go ট্রাই করুন" সিলেক্ট করে এই প্ল্যানটি পেতে পারেন।

45
UPI পেমেন্টের সুবিধা
Image Credit : Getty

UPI পেমেন্টের সুবিধা

ভারতীয় ব্যবহারকারীদের সুবিধার্থে, এই Go প্ল্যানের জন্য UPI অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে। এই নতুন UPI পেমেন্টের সুবিধা ভারত জুড়ে কোটি কোটি ব্যবহারকারীর জন্য সাবস্ক্রিপশন প্রক্রিয়াটিকে আরও সহজ করে তুলেছে। মাসিক চার্জের ভিত্তিতে এবং ব্যবহারকারীরা যেকোনও সময় তাদের সাবস্ক্রিপশন বাতিলও করতে পারবেন।

55
কে ব্যবহার করতে পারবেন?
Image Credit : Getty

কে ব্যবহার করতে পারবেন?

এই Go প্ল্যানটি মূলত ছাত্র, ফ্রিল্যান্সার এবং দৈনন্দিন ব্যবহারকারী সহ সকলের সহজ অ্যাক্সেসের জন্য তৈরি করা হয়েছে। বেশি টাকা খরচ না করে, ChatGPT-এর উন্নত সুবিধাগুলি ব্যবহার করতে ইচ্ছুকদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। তবে Pro প্ল্যানের Sora ভিডিও তৈরির টুলসের মতো কিছু সুবিধা এই Go প্ল্যানে পাওয়া যাবে না। তবুও, এই প্ল্যানটি ভারতে ব্যাপক সাড়া ফেলবে বলেই আশা করছেন অনেকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
বিজ্ঞান ও প্রযুক্তি

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nancy Grace Roman Telescope: লক্ষ্য নতুন গ্রহের সন্ধান, মহাকাশে পাড়ি ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপের
Recommended image2
Meta Rules: এবার থেকে রাত জেগে Instagram-Facebook নয়! দিনেও সময় নিয়ন্ত্রিত! মেটার নতুন নিয়ম?
Recommended image3
iPhone Price Drop: নতুন iPhone 18 Pro আসার আগেই বিরাট ছাড়! সস্তায় iPhone 17 Pro আর Pro Max কেনার সেরা সুযোগ
Recommended image4
Recharge Benefits: BSNL-এর বাম্পার ধামাকা! ২৩৯৯ টাকায় ৪১২ দিন, রিচার্জের চিন্তা শেষ
Recommended image5
iPhone 17 Pro: নতুন ফোন আসার আগেই দাম কমল! এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন?
Related Stories
Recommended image1
ChatGPT: মাদকাসক্ত হওয়া থেকে শুরু করে সুইসাইড নোট লেখা! কিশোরদের বিপজ্জনক পরামর্শ দিচ্ছে চ্যাটজিপিটি
Recommended image2
বিশ্ব জুড়ে ChatGPT ডাউন? চিন্তা নেই, এই ৭টি AI টুলই কাজে লাগবে আপনার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved