- Home
- Technology
- Electricity Bill Reduce: ইলেকট্রিসিটি বিল কি খুব বেশি আসছে? কমানোর ৫টি সহজ টিপস জেনে নিন
Electricity Bill Reduce: ইলেকট্রিসিটি বিল কি খুব বেশি আসছে? কমানোর ৫টি সহজ টিপস জেনে নিন
Electricity Bill Reduce: বাড়তি ইলেকট্রিক বিল নিয়ে কি চিন্তায় আছেন? রোজকার জীবনে কিছু ছোট ছোট পরিবর্তন আনলেই কিন্তু ইলেকট্রিসিটি বিল অনেকটাই কমে যেতে পারে।

এলইডি বাল্ব ব্যবহার করুন

'ফ্যান্টম পাওয়ার' থেকে সাবধান
টিভি, চার্জার, কম্পিউটার, মিক্সি বা গ্রাইন্ডারের মতো অনেক যন্ত্র আমরা ব্যবহার না করলেও প্লাগ-ইন করে রাখি। এটিকে 'ফ্যান্টম পাওয়ার' বলে। কারণ, বন্ধ থাকলেও এই যন্ত্রগুলি অল্প অল্প করে বিদ্যুৎ টানতে থাকে। তাই ব্যবহারের পর, অবশ্যই প্লাগ খুলে রাখুন বা মেইন সুইচ বন্ধ করে দিন (how to reduce electricity bill)।
ওয়াশিং মেশিন ব্যবহারে সতর্ক হতে হবে
ওয়াশিং মেশিন ব্যবহার করার সময়, চেষ্টা করুন একবারে সম্পূর্ণ লোড কাপড়জামা কাচতে। অল্প পরিমাণ কাপড়জামার জন্য মেশিন চালালে বিদ্যুৎ অপচয় হয়। কাপড়জামা কাচার জন্য গরম জলের বদলে ঠান্ডা জল ব্যবহার করুন। তার ফলে, বিদ্যুতের ব্যবহার অনেকটাই কমে যাবে। কাচা কাপড়জামা ড্রায়ারে না শুকিয়ে রোদে শুকালে আরও বিদ্যুৎ সাশ্রয় হবে।
এসি-র তাপমাত্রা ঠিক রাখুন
গরমকালে এসি-র ব্যবহার অনেকটাই বেড়ে যায়। অনেকেই খুব কম তাপমাত্রায় (যেমন ১৮ ডিগ্রি সেলসিয়াস) এসি চালান, এতে বিদ্যুৎ খরচ বেশি হয়। এসিকে সবসময় ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যবহার করা ভালো। তার ফলে, ঘর যথেষ্ট ঠান্ডাও থাকবে। আবার বিদ্যুতের বিলও কম আসবে।
ঘর থেকে বেরোনোর সময় যা করতে হবে
এটা খুব সাধারণ একটা বিষয়, কিন্তু অনেকেই এই ভুলটা করেন। ঘর থেকে বেরোনোর সময়, অবশ্যই লাইট-ফ্যান বন্ধ করুন। এই ছোট ছোট অভ্যাস মাসের শেষে, আপনার বিলের উপর বড় প্রভাব ফেলতে পারে। এই ৫টি সহজ উপায় মেনে চললে, প্রতি মাসের বিদ্যুতের বিল অনেকটাই কমাতে পারবেন। এতে আপনার টাকাও বাঁচবে, আবার পরিবেশও ভালো থাকবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
